Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শেখ হাসিনার নতুন পাসপোর্ট হাতে আসার দাবি ঘিরে ছড়াল ভুয়ো ছবি, পুরোনো পাসপোর্টের মেয়াদ শেষ ২০২০ সালেই

শম্পা পাল
Published On: নভেম্বর 15, 2026 6:33 অপরাহ্ন
Sheikh Hasina Fake Passport claim fact check showing misleading passport images and an expired passport document.

Sheikh Hasina Fake Passport: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন—সম্প্রতি এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। কোনও ছবিতে তাঁকে পাসপোর্ট হাতে দেখা যাচ্ছে, আবার কোনও ছবিতে পরিবারের সদস্য ও অনুগামীদের সঙ্গে পাসপোর্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে। কিন্তু এই দাবির সত্যতা যাচাই করে সম্পূর্ণ ভিন্ন তথ্য সামনে এনেছে প্রথম আলো।

১৫ নভেম্বর প্রকাশিত প্রথম আলো ফ্যাক্ট চেক-এর প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট হাতে আসার দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলির কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। পাশাপাশি, যে পাসপোর্টের পাতার ছবি ছড়ানো হচ্ছে, তাতে মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৭ অক্টোবর। অর্থাৎ, সেটি নতুন পাসপোর্ট নয়, বরং বহু পুরোনো নথির ছবি।

পাসপোর্ট হাতে শেখ হাসিনার ছবিগুলি কতটা সত্যি? (Sheikh Hasina Fake Passport)

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তায় দাবি করা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট এসে গিয়েছে। সেই সঙ্গে তাঁর অনুগামীদের কাছে প্রার্থনার আবেদনও জানানো হয়েছে। একটি ছবিতে পাসপোর্ট হাতে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে। অন্য কয়েকটি ছবিতে তাঁকে কখনও গাড়ির মধ্যে, কখনও পরিবারের সদস্যদের পাশে, আবার কখনও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা যাচ্ছে। এই ছবি ও ভিডিওগুলি যাচাই করতে তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল। সেগুলির বিশ্লেষণে পাসপোর্ট হাতে শেখ হাসিনার ছবিগুলি বাস্তব ঘটনার ছবি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

৪৫টিরও বেশি উন্মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের গোষ্ঠী, পাতা ও ব্যক্তিগত পরিচিতি থেকে এই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছিল।

ছড়িয়ে পড়া পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে (Sheikh Hasina Fake Passport)

ছবিতে পাসপোর্টটি ইস্যু করার তারিখ হিসেবে ১১ অক্টোবর ২০১৫ উল্লেখ রয়েছে। মেয়াদ শেষ হওয়ার তারিখ দেওয়া হয়েছে ৭ অক্টোবর ২০২০।

অর্থাৎ, ছবিতে দেখা পাসপোর্টটির মেয়াদ ছয় বছরেরও বেশি আগে শেষ হয়ে গিয়েছে। ফলে এই পুরোনো পাসপোর্টের ছবি দিয়ে শেখ হাসিনা নতুন পাসপোর্ট পেয়েছেন বলে দাবি করার কোনও ভিত্তি নেই।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now