Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি মেনে ভারতে থেকে ফিরিয়ে আনার দাবি রিজভির

শম্পা পাল
Published On: নভেম্বর 13, 2026 4:05 অপরাহ্ন
Sheikh Hasina Extradition – BNP leader Ruhul Kabir Rizvi demands her return to Bangladesh under the India-Bangladesh extradition treaty.

Sheikh Hasina Extradition: সাধারণ প্রত্যাবর্তন নয়, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে, দাবি বিএনপির নেতার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুসরণের দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি। তাঁর বক্তব্য, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ও অভিযোগ রয়েছে। তাই তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সাধারণ প্রত্যাবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি মেনেই আইনি প্রক্রিয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি জানান রিজভি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন তিনি বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি গিয়েছেন। তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে ফিরিয়ে আনার প্রশ্ন নেই। বরং আইন মেনেই প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে বাংলাদেশে আনতে হবে।

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণের পক্ষে সওয়াল (Sheikh Hasina Extradition)

রিজভির দাবি, শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন এবং এই উদ্দেশ্যে তাঁর আইনজীবীরা পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। তবে তাঁর মতে, দেশে ফিরে আসা বা সাধারণ প্রত্যাবর্তন এবং প্রত্যর্পণের মধ্যে আইনি পার্থক্য রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনার ক্ষেত্রে সেই চুক্তি অনুযায়ী পদক্ষেপ করা প্রয়োজন।

বিএনপির এই নেতা আরও দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে এবং বিভিন্ন মামলায় তাঁর সাজাও হয়েছে। তাই তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা উচিত। কোনও মামলায় সাজা হয়ে থাকলে আইন অনুযায়ী সেই সাজা কার্যকর করার ব্যবস্থাও করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার শাসন নিয়ে রিজভির অভিযোগ (Sheikh Hasina Extradition)

আলোচনা সভায় আওয়ামী লীগ সরকারের শাসনকাল নিয়েও সমালোচনা করেন রিজভি। তাঁর অভিযোগ, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে বাংলাদেশে যে ধরনের শাসনব্যবস্থা দেখা গিয়েছিল, শেখ হাসিনা তাঁর শাসনকালে আবারও তেমন পরিস্থিতি তৈরি করেছিলেন। রিজভির দাবি, শেখ হাসিনার আমলে খুন, গুম ও গুপ্তহত্যা রাষ্ট্রীয় ব্যবস্থার অঙ্গ হয়ে উঠেছিল। তাঁর অভিযোগ, এই ধরনের কর্মকাণ্ড গোটা রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল এবং শেখ হাসিনা সেগুলিকে রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now