Sheikh Hasina Death Sentence: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না, এই বিষয়ে বাংলাদেশের কাছ থেকে আগাম নিশ্চয়তা চাওয়ার দাবি জানালেন ব্রিটেনের ছয় জন রাজনীতিবিদ। ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন, এমন সম্ভাবনার কথা সামনে রেখেই ব্রিটিশ সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন তাঁরা।
ব্রিটেনের রাজনীতিবিদদের দাবি (Sheikh Hasina Death Sentence)
ব্রিটেনের ওই ছয় রাজনীতিবিদের দাবি, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর প্রাণদণ্ড কার্যকর করা হবে না—বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন স্পষ্ট আশ্বাস আদায় করতে হবে ব্রিটিশ সরকারকে। একই সঙ্গে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে, তার নিরপেক্ষ পর্যালোচনারও দাবি জানিয়েছেন তাঁরা।
এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক ও বিচারব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ব্রিটিশ রাজনীতিবিদদের এই দাবি এবং তাঁদের আবেদন নিয়ে বাংলাদেশের সরকারের অবস্থান বা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।









