Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না শেখ হাসিনা? আইনমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা

শম্পা পাল
Published On: নভেম্বর 14, 2026 1:14 অপরাহ্ন
Sheikh Hasina Death Sentence and Bangladesh Law Minister's statement on appeal rights

Sheikh Hasina Death Sentence: বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আইন অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রে আপিলের সুযোগ নেই।

কী জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী? (Sheikh Hasina Death Sentence)

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, তাঁকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এখন তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকারের। অর্থাৎ, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে, ২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলির তদন্ত জেলায় জেলায় শীঘ্রই শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন এই কাজ পরিচালনা করবে এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার তদন্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য, এই প্রক্রিয়ায় সরকার কোনও রকম হস্তক্ষেপ করবে না। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে নিজেদের কাজ করবে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now