Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

রাজনীতির হাতিয়ার ভাইফোঁটা

শীর্ষেন্দু চক্রবর্তী
Published On: নভেম্বর 16, 2026 9:11 অপরাহ্ন

Political Bhaiphota in West Bengal: এক অদ্ভুত ভাইফোঁটা দেখল বাংলা। রাজনীতির ভাইফোঁটা। যা প্রমাণ করে দিল এতদিন যা দেখেছি, যা প্রকাশিত হয়েছে, তা সবই ছিল ক্ষমতার আড়ালে এক অদ্ভুত রাজনৈতিক প্রচার।

ক্ষমতার কেন্দ্রে ভাইফোঁটার জাঁকজমক (Political Bhaiphota in West Bengal)

তৃণমূল কংগ্রেসের ভাইফোঁটা। ২০১১ সালে পালাবদলের পর যা আরও ফুলেফেঁপে উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে ফোঁটা নেওয়ার জন্য বাড়ির সামনে লম্বা লাইন পড়ে যেত। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সংবাদমাধ্যমের কর্মীরাও– বাদ যাননি কেউ। আবার অরূপ বিশ্বাসের মতো রাজনৈতিক নেতারা ভাইফোঁটার রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছিলেন। বিনোদন জগতের বহু নায়িকা লম্বা লাইন দিয়ে ফোঁটা দিতে আসতেন অরূপ বিশ্বাস, সুজিত বসুদের মত ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা নেতা-মন্ত্রীদের। ফোঁটার পর লম্বা-চওড়া ভাষণ। কেউ বলছেন, দাদাকে ফোঁটা দিয়ে জীবনটা শুদ্ধ করলাম। কেউ বলছেন, দাদা আমাদের সবার প্রিয়। দাদার লম্বা জীবন কামনা করলাম।

ভাইফোঁটার আবেগ, নাকি রাজনৈতিক আনুগত্য? (Political Bhaiphota in West Bengal)

কখনো আবার শোনা যেত, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) হাত থেকে ফোঁটা না নিলে আমার সারাটা বছর খুব খারাপ যায়। আজকের দিনে সকাল থেকেই মনটা খুব উতলা হয়ে ওঠে কখন দিদির কাছে আসবো সেটা ভেবে। এসব কথা শুনতে বেশ ভালো লাগতো আমবাঙালির। অনেকে হয়তো বিশ্বাস করতেও শুরু করেছিলেন। সত্যিই তো, ভাই-দিদির এক অকৃত্রিম সম্পর্ক।

৪ মে-র পর বদলে গেল ভাইফোঁটার ছবিটা (Political Bhaiphota in West Bengal)

২০২৬ সালের ৪ মে। শুধু সরকার পরিবর্তন হয়নি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভাইফোঁটার নাম করে বিনোদনের যে দৃশ্যটা বেশ কয়েক বছর ধরে বাংলার মানুষ দেখেছেন তা আসলেই ছিল অভিনয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোঁটা নিতে আসতেন যাঁরা— তাঁরা আজ মুখ ফিরিয়েছেন। শুধু মুখ ফেরাননি। এখন মমতার নামে কটু কথা বলতেও তাদের বাঁধছে না। ভাইফোঁটারের দিন কালীঘাটের যে বাড়ি গমগম করতো, এ বছর ছিল তার শুধুই নিস্তব্ধ। ক্ষমতা চলে যাওয়ায় নিজের ভাইও ফোঁটা নিতে আসেননি। মুখ ফিরিয়েছেন রাজনৈতিক নেতারাও। আর অরূপ বিশ্বাসের মত ‘স্টেজ শো’ করা মানুষজনের দপ্তর খাঁ খাঁ করছে।

পবিত্র উৎসবকে রাজনীতির ময়দানে নামানোর প্রয়োজন কী? (Political Bhaiphota in West Bengal)

ভাই ফোটার মতো এক পবিত্র অনুষ্ঠানকে এভাবে রাজনীতির ময়দানে নামানো কি খুব দরকার ছিল? ভাই-বোনের সম্পর্ক নিয়ে এইভাবে রাজনীতি করে আদতে কি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হল না? ভাইফোঁটাকে রাজনীতির ময়দানে নামিয়ে কি পেলেন রাজনৈতিক নেতারা?

আরও একটা প্রশ্ন। তৃণমূল গত ১৫ বছর যে ছবিটা তুলে ধরেছিল, বর্তমান সরকারও কিন্তু তার বাইরে এখনো যেতে পারেনি। জল্পনাটা এখানেই…

শীর্ষেন্দু চক্রবর্তী

শীর্ষেন্দু চক্রবর্তী

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। একাধিক প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও পেশাগত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সংবাদ সংগ্রহ, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং রাজনৈতিক বিষয় নিয়ে কাজ করেছেন। পেশাগত জীবনের বাইরে বই পড়া ও লেখালেখি তাঁর বিশেষ আগ্রহের জায়গা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now