Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Tourism Industry West Bengal: বাংলার পর্যটনে নয়া পালক! বিশ্বমঞ্চে ফের সেরা বাংলা

সোমা মাইতি
Published On: মার্চ 4, 2023 3:33 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

বিশ্বের দরবারে ফের একবার সেরার সম্মান পেতে চলেছে বাংলা। আরও একবার বিশ্বমঞ্চে নিজের নাম উজ্জ্বল করল পশ্চিমবঙ্গ। বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রের পুরস্কার পেতে চলেছে আমাদের রাজ্য। জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত হতে চলেছে সবচেয়ে বড় পর্যটন মেলা আর সেখানেই এই সম্মান পেতে চলেছে বাংলা।

 

বাংলাকে এই সম্মান প্রদান করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব ট্যুরিজম বিভাগ অনুমোদিত প্যাসিফিক এরিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন। দীর্ঘ আঠারো বছর ধরে বিশ্বের বিভিন্ন পর্যটনস্থলগুলিকে পুরস্কৃত করে আসছে এই সংস্থাটি। এবার বাংলাকে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার প্রদান করতে চলেছে প্যাসিফিক এরিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন।

 

নবান্ন সূত্রে জানা গেছে, চলতি মাসের ৭ তারিখ থেকে বার্লিনে বসতে চলেছে ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম বর্স’ (আইটিবি)। সেই অনুষ্ঠানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন পর্যটন দপ্তরের সচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কর্তা পিবি সেলিম। বার্লিন আইটিবির মঞ্চে আগামী ৮ মার্চ রাজ্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের মন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধিরা।

 

অনেকেই মনে করছেন এই পুরস্কার প্রদানের ফলে বাংলার পর্যটন শিল্প বিশ্বের কাছে আরও গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে। বিদেশের ভ্রমণ ম্যাগাজিনে বাংলার পর্যটন কেন্দ্রগুলির নাম উঠবে। যার ফলে বাংলার পর্যটন কেন্দ্রগুলি বিশ্বের মানুষের আরও কাছে পৌঁছে যাবে। এবং ভবিষ্যতে বাংলার পর্যটন শিল্প আরও উন্নতি লাভ করবে।

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now