Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত একাধিক

শম্পা পাল
Published On: নভেম্বর 17, 2026 11:27 পূর্বাহ্ন
Nahid Islam London Attack – Clash outside a reception event in London involving NCP supporters

Nahid Islam London Attack: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বাংলাদেশের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টা নাগাদ পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর বাইরে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রথম আলো ও চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে দাবী করা হয়েছে , আহতদের মধ্যে পাঁচজন লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সূত্রপাত নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে। অনুষ্ঠান চলাকালীন এবং অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অতিথিদের লক্ষ্য করে ডিম ও জলের বোতল ছোড়ার অভিযোগও উঠেছে। পরে অনুষ্ঠান শেষ হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুল্যান্স পৌঁছয়।

ঘটনা নিয়ে কী বলছেন নাহিদ ইসলাম? (Nahid Islam London Attack)

এই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

নাহিদ আরও দাবি করেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সংঘর্ষের ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি, ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন নাহিদ। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে হিংসা কিংবা ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, এর আগে ১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে সোমবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক তদন্তের রিপোর্ট এখনও সামনে আসেনি। লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় যুক্তরাজ্য সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now