Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Isha Ambani: যমজ সন্তানের মা হলেন মুকেশ কন্যা, কী নাম রাখা হয়েছে সদ্যজাতদের?

রিমিতা রায়
Published On: নভেম্বর 21, 2022 9:53 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Isha Ambani Welcome Twins: আম্বানি-পিরামল পরিবারে খুশির হাওয়া। যমজ সন্তানের মা হয়েছেন মুকেশ ও নীতা আম্বানির কন্যা ইশা। সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে মুকেশ ও নীতা আম্বানি জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। ইশা যমজ সন্তানের জন্ম দিয়েছে এবং তাঁরা উভয়ই ভালো রয়েছে। তাঁদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আশীর্বাদ ও শুভকামনা চাই’। এদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই সদ্যোজাতদের নাম ঠিক হয়ে গিয়েছে।

ইশার দুই সন্তানের মধ্যে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। মেয়ের নাম আদিয়া এবং ছেলের নাম কৃষ্ণ। মূলত হিন্দু ধর্মের অন্যতম উপাস্য দেবতার নামে রাখা হয়েছে ইশার ছেলের নাম। সেইসঙ্গে দক্ষিণ ভারতীয় একটি গুরুত্বপূর্ণ নদীর নামও কৃষ্ণা। তার সঙ্গে মিলিয়েও অনেকে সন্তানের নাম ‘কৃষ্ণ’ বা ‘কৃষ্ণা’ রেখে থাকেন। এদিকে ভারতীয় জ্যোতিষ অনুযায়ী ‘আদিয়া’ নামের অর্থ হল ভগবানের সম্পদ। দেখতে গেলে ভগবানে বিশ্বাস থেকেই সদ্যোজাতদের নামকরণ করা হয়েছে।

শিল্পপতি অজয় পিরামল ও স্বাতী পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে ২০১৮-র ১২ ডিসেম্বর বিয়ে হয় ইশা আম্বানির। মুম্বইতে রাজকীয়ভাবে বিয়ে হয়েছে তাঁদের। বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান সহ সকলকেই আমন্ত্রিত করা হয়েছিল। এমনকি আম্বানির বিয়ের নানা মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছোটবেলা থেকেই একে অপরকে বেশ ভালোমতো চিনতেন ইশা এবং আনন্দ। দুই পরিবারের মধ্যেই ছিল ভালো সম্পর্ক, আর তা ২০১৮-য় আত্মীয়তায় পরিণত হয়। এবার দাদু হলেন মুকেশ আম্বানি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now