Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ফাওয়াদ-মাহিরার সিরিজ নিয়ে বিতর্ক তুঙ্গে! Netflix-কে কী নির্দেশ দিল কেন্দ্র?

রণিতা সাহা
Published On: নভেম্বর 26, 2026 6:12 অপরাহ্ন

Netflix Pakistani Series: পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাঁচায় হাই সঙ্গ সমইট লো ’ ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে Netflix-এ মুক্তি পাওয়ার কথা এই সিরিজের। কিন্তু ভারতে এই সিরিজ দেখানো নিয়ে আপত্তি উঠতেই নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানে তৈরি কোনও ছবি বা ওয়েব সিরিজ যাতে ভারতের দর্শকদের জন্য সম্প্রচার না করা হয়, তা ফের মনে করিয়ে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নেটফ্লিক্স কে ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশিকা মেনে চলার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে আগের দেওয়া প্রতিশ্রুতিও বজায় রাখতে বলা হয়েছে।

Netflix-কে পুরনো প্রতিশ্রুতি মনে করাল কেন্দ্র (Netflix India)

সরকারি সূত্রে খবর, পাকিস্তানি ওয়েব সিরিজটি ভারতে মুক্তি পাওয়ার সম্ভাবনা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই নেটফ্লিক্সকে নতুন করে সতর্ক করা হয়েছে। ২০২৫ সালের ৮ মে মন্ত্রকের জারি করা নির্দেশিকায় ভারতে কাজ করা OTT প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলিকে পাকিস্তানে তৈরি কনটেন্টের সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল।

সূত্রের দাবি, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স মন্ত্রককে জানিয়েছিল, পাকিস্তানে তৈরি কোনও ছবি বা ওয়েব সিরিজ ভারতের গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়নি। এবার সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে আগের অবস্থান বজায় রাখতে বলা হয়েছে। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নেটফ্লিক্স এর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীকে চিঠি AICWA ও FWICE-এর ( Netflix India AICWA FWICE)

এই সিরিজের সম্প্রচার বন্ধের দাবিতে সরব হয়েছে ভারতের চলচ্চিত্র জগতের একাধিক সংগঠন। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে।

গত ২৪ নভেম্বর AICWA-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সিরিজটি ভারতে নিষিদ্ধ করার দাবি জানান। শুধু এই সিরিজ নয়, ভারতীয় সিনেমা, টেলিভিশন এবং OTT প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনার উপর স্থায়ী আইনি নিষেধাজ্ঞা জারিরও দাবি জানিয়েছেন তিনি। এর পরের দিন, অর্থাৎ ২৫ নভেম্বর FWICE-ও প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। সংগঠনের বক্তব্য, সরকারের আগের নির্দেশিকা এবং ভারতীয় চলচ্চিত্র জগতের মনোভাবের পরিপন্থী পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠানকে বাণিজ্যিকভাবে ভারতে দেখানো।

৪ ডিসেম্বর মুক্তির কথা সিরিজটির (Netflix India Fawad Khan Mahira Khan)

‘জো বাঁচায় হাই সঙ্গ সমইট লো’ তৈরি হয়েছে ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে। এটি Netflix-এর প্রথম উর্দু ভাষার অরিজিনাল ওয়েব সিরিজ। সিরিজটির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরেইদ। ছয়টি পরস্পর সংযুক্ত প্রেমের গল্প নিয়ে তৈরি এই রোম্যান্টিক ড্রামায় অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, আহাদ রাজা মির, ইকরা আজিজ এবং সানাম সইদ। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে সিরিজটির মুক্তির কথা রয়েছে।

বেঙ্গালুরুতে বাতিল পাক নাটকের প্রদর্শনীও ( Netflix India Pakistani Drama Ban)

পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান ঘিরে আপত্তি শুধু নেটফ্লিক্স এর এই সিরিজেই সীমাবদ্ধ নেই। বেঙ্গালুরুতে ‘ডার -ই -নিজ্জাত’ নামে আরও একটি পাকিস্তানি নাটকের দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আগামী ২৮ নভেম্বর এবং ৫ ডিসেম্বর সেই প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপত্তি ওঠার পর তা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এর পরেই ৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানে তৈরি কনটেন্ট সম্প্রচার বন্ধের নির্দেশিকা জারি করেছিল। জাতীয় নিরাপত্তা এবং তৎকালীন পরিস্থিতির কথা উল্লেখ করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ফাওয়াদ-মাহিরার সিরিজ ঘিরে নতুন করে সেই নির্দেশিকা কার্যকর রাখার বার্তা দিল কেন্দ্র।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now