Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ক্যারিবিয়ানদের সঙ্গে দ্বিতীয় টেস্টে ফের মাইলফলকের সামনে কোহলি

রিমিতা রায়
Published On: জুলাই 18, 2023 8:34 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

প্রথম টেস্ট জয়ের সঙ্গে সঙ্গেই যদিও একটি মাইলফলক ছোঁয়া হয়ে গিয়েছে বিরাট কোহলির। সব থেকে বেশি ম্যাচ জেতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই আরও এক মাইলফলক ছোঁবেন বিরাট। ভারতীয়দের মধ্যে মাত্র তিন জন ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। বিরাট কোহলি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন। সেটি কী ? সেটি হল আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলতে চলেছেন কোহলি। ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঝুলিতে । তিনি ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ধোনি ও দ্রাবিড়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now