Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

‘শেখ হাসিনাকে কোনওভাবেই পাসপোর্ট দেবে না বাংলাদেশ’, কড়া বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের

রণিতা সাহা
Published On: নভেম্বর 9, 2026 2:05 অপরাহ্ন
Humaiun Kabir, a dark checkered suit, white shirt and tie speaks at a press conference, standing before several microphones from different news media outlets.

Humaiun Kobir on Sheikh Hasina Passport: শেখ হাসিনাকে কোনওভাবেই বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে না। তিনি একজন পলাতক সন্ত্রাসী। বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় বর্তমান সরকার। এমনই কড়া বার্তা দিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনার পাসপোর্টের আবেদন এবং তাঁকে আইনি সহায়তা দেওয়ার বিষয়টি নিয়েও তীব্র আপত্তি জানিয়েছেন তিনি।

সম্প্রতি শেখ হাসিনার হয়ে কোনও আইনজীবী বা ল’ ফার্ম পাসপোর্ট সংক্রান্ত আবেদন করেছে কি না, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে। জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার আবেদন করার বিষয়টি তাঁর কাছে অত্যন্ত হাস্যকর। তিনি জানতে চান, কোন আইনজীবী বা সংস্থা এই আবেদন করেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের তাঁদের মক্কেলের পরিচয় সম্পর্কে আগে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।

‘হাসিনা একজন পলাতক সন্ত্রাসী’ (Humaiun Kobir on Sheikh Hasina Passport)

হুমায়ুন কবিরের অভিযোগ, শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে বহু মানুষকে হত্যা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগও তোলেন তিনি। প্রতিমন্ত্রীর দাবি, বাংলাদেশ ছাড়ার আগে প্রায় দেড় মাসে আরও দেড় হাজার বা তার বেশি মানুষকে হত্যা করা হয়েছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে তিনি বিস্তারিত কোনও তথ্য তুলে ধরেননি। শেখ হাসিনার হয়ে আইনি লড়াইয়ে নামা আইনজীবীদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, কোনও মক্কেলের হয়ে মামলা লড়ার আগে তাঁর অতীত এবং অভিযোগগুলি সম্পর্কে জানা উচিত। শুধু অর্থ উপার্জনের জন্য বাংলাদেশের মানুষের কাছ থেকে লুট করা টাকা নেওয়া উচিত নয়। আইনজীবীদের নৈতিকতা এবং পেশাগত দায়বদ্ধতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।

ব্রিটেনের আইনের উদাহরণ টানলেন প্রতিমন্ত্রী (Humaiun Kobir on Sheikh Hasina Passport)

নিজের বক্তব্যের সমর্থনে ব্রিটেনের একটি আইনের প্রসঙ্গও তুলে ধরেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ২০২৫ সালের ‘ডিপ্রেভেশন অফ সিটিজেনশিপ অর্ডার্স এক্ট ‘ নিরাপত্তা এবং জনসুরক্ষার স্বার্থে তৈরি করা হয়েছে। কোনও ব্যক্তি দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে বিবেচিত হলে তাঁকে দেশে ফিরতে দেওয়া বা অভিবাসন সংক্রান্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার আইনি পদক্ষেপ করতে পারে। হুমায়ুন কবিরের বক্তব্য, শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের মতো গুরুতর বিষয় জড়িত। তাই অন্য দেশের আইন ও নিরাপত্তা সংক্রান্ত বিধানও সংশ্লিষ্ট আইনজীবীদের বোঝা উচিত। তাঁর অভিযোগ, দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক কাজ করছেন।

বন্দি বিনিময় চুক্তিতে ফেরানোর পরিকল্পনা (Humaiun Kobir on Sheikh Hasina Passport)

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে আইনি প্রক্রিয়ায় তাঁকে দেশে ফেরানোর পক্ষে সওয়াল করেন তিনি।

সব মিলিয়ে শেখ হাসিনার পাসপোর্ট এবং তাঁর হয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনা, দুই বিষয়েই কড়া অবস্থান জানিয়েছেন হুমায়ুন কবির। তাঁর বক্তব্যে স্পষ্ট, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনও প্রশ্নই নেই বাংলাদেশের বর্তমান সরকারের কাছে।

ট্রাভেল পাস দেওয়ার পরিকল্পনা নিয়ে প্রশ্নে নীরব প্রতিমন্ত্রী

হুমায়ুন কবির জানান, কোনও অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (NID) আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কি না, তা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। এই বিষয়ে সরকার যথাযথ জবাব দেবে বলেও জানান তিনি। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়ার কোনও পরিকল্পনা রয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফলে নতুন পাসপোর্ট ও NID-এর আবেদন ঘিরে তৈরি হওয়া জল্পনার মধ্যেই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে তাঁকে সাধারণ যাত্রী হিসেবে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার বিরোধিতা করছে সরকার, অন্যদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার অবস্থানে অনড় হুমায়ুন কবির। ফলে শেখ হাসিনার আবেদন নিয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now