Gopalganj Violence: গোপালগঞ্জের কাশিয়ানীতে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরআগে গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। এদিকে আওয়ামি লিগের নেতাকর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে দেশে পালিয়ে গেছে, সেটা হলো তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবার অধিকার কেড়ে নিতে চায়। আবার তাদের গুম-খুনের রাজনীতি করার অধিকার দেবে না জনগণ। খুনী-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ। বৃহস্পতিবার দেশের উত্তরের জেলা লালমনিরহাটে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ-কথা বলেন। চব্বিশের মতো সকল দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, “দেশ ও জনগনের ভাগ্যের পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা টিউলিপের (Gopalganj Violence Tulip Siddiq Yunus)
অপর দিকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত বছর তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিক্স আনলিশড’ নামের এক পডকাস্টে টিউলিপ এ কথা বলেন।
মুকসুদপুর থানায় হামলা, পুলিশের ১০টি গাড়িতে আগুন (Gopalganj Violence Muksudpur Police Station Attack)
লিগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জুড়ে বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটে।
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ গাজীপুরে (Gopalganj Violence Gazipur Workers Protest)
অপরদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ ঘটেছে। বেলা ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শ্রমিক সামান্য আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
লকডাউন ঘিরে গোপালগঞ্জে একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর (Gopalganj Violence)
বৃহসপতিবার ছিল ইউনুস সরকারের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ ও যুবলিগ এবং ছাত্রলিগের দেশজুড়ে ডাকা লক ডাউন। এদিন দলের নেতা–কর্মীরা মিছিল, বিক্ষোভ ও দেশীয় অস্ত্র নিয়ে দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আগে বেলা ১১টার দিকে রামদা –হকিস্টিক হাতে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে মিছিল নিয়ে জড়ো হন। এরপর গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাঁদের নেতৃত্বে ছিলেন মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান। সেখানে ওই এমপির ভাই হাফিজ মোল্লা ও রফিক মোল্লার দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। বুধবার গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের শহরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এদিকে আওয়ামি লিগ কর্মীরা ককটেল ও পেট্রলবোমা ছোড়ে। বাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।










