Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

গাজিপুর- সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২০ কারখানায় হামলায় ৩ দিনের ছুটি, খুলনায় লিগ নেতা নিহত

শীর্ষেন্দু চক্রবর্তী
Published On: নভেম্বর 25, 2026 3:28 অপরাহ্ন
Gazipur Savar Workers Protest: Garment workers gather on a road as police respond during labour unrest in Bangladesh

Gazipur Savar Workers Protest: ১৭ হাজার টাকা নিম্নতন মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের কিছু কারখানার শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা কাজে না ফিরে হামলা ও ভাঙচুর করে যাচ্ছেন বলে মালিকদের অভিযোগ। এছাড়া ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চল।

গাজিপুরের শ্রীপুর শিল্পাঞ্চলে বুধবার শ্রমিকদের হামলা ও ভাঙচুরের কারণে অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হামলায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মাঠে নামলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

খুলনায় গুলিতে নিহত প্রাক্তন আওয়ামী লীগ নেতা (Khulna Awami League Leader Killed)


এদিকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড।মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন এ মজুরি চূড়ান্ত করা হয়।বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাদের প্রস্তাব লিখে জমা দেন। পরে তা খুলে ভোট গণনা করা হয়।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে। পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার।

gazipur 1 - গাজিপুর- সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২০ কারখানায় হামলায় ৩ দিনের ছুটি, খুলনায় লিগ নেতা নিহত


ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চল। আজ বুধবার সকালে ক্ষুব্ধ পোশাক শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকটি কারখানার সামনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সকাল নয়টার দিকে হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকেরা সড়ক ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
অপর দিকে খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক ৫টি স্থানে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটে। এর মধ্যে রাত ৮টায় নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেখ আবদুল হালিম (৪৫) নিহত হয়েছেন। নিহত আবদুল হালিম নগরীর দৌলতপুর থানার দেয়ানা ৪নং ওয়ার্ড আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক।

শীর্ষেন্দু চক্রবর্তী

শীর্ষেন্দু চক্রবর্তী

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। একাধিক প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও পেশাগত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সংবাদ সংগ্রহ, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং রাজনৈতিক বিষয় নিয়ে কাজ করেছেন। পেশাগত জীবনের বাইরে বই পড়া ও লেখালেখি তাঁর বিশেষ আগ্রহের জায়গা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now