Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

ভারতীয় সংস্থার প্রশংসা ট্রাম্পের মুখে, আমেরিকায় ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ

শম্পা পাল
Published On: সেপ্টেম্বর 29, 2026 11:51 পূর্বাহ্ন
Essar Group US Investment in Iowa steel plant announced by Donald Trump

Essar Group US Investment: ভারতীয় সংস্থার প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের এসার গোষ্ঠী আমেরিকায় ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। এই শিল্পগোষ্ঠীর পরিকল্পনা অনুযায়ী, ১৫ বিলিয়ন ডলার খরচ করে আইওয়া প্রদেশে একটি বিশাল ইস্পাত কারখানা তৈরি করা হবে। ট্রাম্পের উপস্থিতিতে ওভাল অফিসের একটি অনুষ্ঠানে এই প্রকল্পের ঘোষণা করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের ডিজিটালে একটি প্রতিবেদনে এই তথ্য দাবি করা হয়েছে।

অনুষ্ঠানে এসার গোষ্ঠীর মালিক রুইয়া পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এই কারখানা তৈরি হবে এসারের মার্কিন সহযোগী সংস্থা মেসাবি মেটালিক্সের সহায়তায়। মিনেসোটায় সংস্থাটির লৌহ আকরিকের প্রকল্প থেকে কাঁচামাল এনে আমেরিকায় ইস্পাত উৎপাদনের একটি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এসার গোষ্ঠীর।

পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে ২০৩০ সাল নাগাদ এই কারখানায় উৎপাদন শুরু হওয়ার কথা। পুরোপুরি তৈরি হয়ে গেলে বছরে এক কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছে এসার কর্তৃপক্ষ।

ট্রাম্প বলেন, আমেরিকার ইস্পাত শিল্প ফের গতি পাচ্ছে। দেশে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে তাঁর প্রশাসনের নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। এই ইস্পাত কারখানাকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা বলেও উল্লেখ করেন ট্রাম্প।

আমদানি করা ইস্পাতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রসঙ্গও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, শুল্ক এড়াতে বহু সংস্থাই আমেরিকার মাটিতে কারখানা তৈরির দিকে এগোচ্ছে। দেশীয় উৎপাদনে জোর দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রশাসনের নীতির প্রশংসাও করেন তিনি।

১৯৭৬ সালে শশী রুইয়া এবং রবি রুইয়া ভারতে এসার গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। গুজরাটের তাঁদের বিশ্বের বৃহত্তম ইস্পাত কারখানা রয়েছে। ভাদিনারে দেশের দ্বিতীয় বৃহত্তম শোধনাগারও রয়েছে সংস্থাটির। ব্রিটেনের স্ট্যানলো শোধনাগারও অধিগ্রহণ করেছে এসার। সৌদি আরবেও ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে এসার গোষ্ঠীর।

#EssarGroup #USInvestment #IowaSteelPlant #DonaldTrump #RuiaFamily #SteelIndustry

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now