Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Mizoram oil tanker fire: মিজোরামে বিধ্বংসী আগুন, জ্বলে উঠল তেলের ট্যাঙ্কার

রিমিতা রায়
Published On: নভেম্বর 16, 2022 11:37 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Mizoram oil tanker fire: বেশ কয়েকদিন আগেই মিজোরামে বিধ্বংসী আগুন লাগে। ২২ হাজার লিটার পেট্রোল বোঝাই একটি ট্যাঙ্কার দুর্ঘটনাগ্রস্ত হয়। ‘এই সময় ‘প্রকাশিত খবর অনুযায়ী এই ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ১১জনের। কিছুদিন আগে ঘটনাটি ঘটেছিল মিজোরামের রাজধানী আইজল এর কাছে তুইরাল এলাকায়। ২২ হাজার লিটার পেট্রোল বোঝাই ট্যাংকার দুর্ঘটনাগ্রস্থ হয়। উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।

 

ট্যাংকারটি মিয়ানমার সীমান্তের কাছে মিজোরামের উত্তর পূর্বাঞ্চলে শহরের দিকে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে যেতে আচমকাই ট্যাঙ্কারে আগুন লেগে যায়।। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানানো হয়েছিল পুলিশের তরফে।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যারা আহত , নিহত হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছিল। আবার অনেকেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। জ্বলন্ত ট্যাঙ্কারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি তিন চাকা এবং একটি ট্যাক্সিও। তেলের ট্যাঙ্কারে কিভাবে আগুন ধরে গেল তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ট্যাংকারটি অন্য কোনো গাড়ির সাথে সংঘর্ষের ফলে জ্বলে উঠেছিল নাকি তাও খতিয়ে দেখে পুলিশ। মিজোরাম পুলিশ এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় ওই ব্যক্তি রাস্তার মাঝখানে লাইটার জ্বালিয়েছিলেন তার জন্যই বিধ্বংসী আগুন লেগে যায়। ধৃত ব্যক্তির নাম লালাওমা ওমা। বয়স(২৮)। মৃত ব্যক্তি ২রা সুন্দর নিজের দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now