Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৭ নেতা-কর্মী

রণিতা সাহা
Published On: নভেম্বর 19, 2026 11:33 পূর্বাহ্ন

Chittagong BNP Rally Bus Accident: বাংলাদেশের চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় আহত হলেন সাত নেতা-কর্মী। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বর সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত বিএনপি নেতা-কর্মীরা বাসটি ভাঙচুর করেন। বাসচালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা? (Chittagong BNP Rally Bus Accident)

স্থানীয় সূত্র এবং প্রথম আলো প্রতিবেদন ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১টা ১৮ মিনিট প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অপতৎপরতার প্রতিবাদে মিছিল বের করেন বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকার মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে এগোচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনিবাস মিছিলে ধাক্কা মারে। ছিটকে পড়ে আহত হন অন্তত সাতজন।

আহতদের মধ্যে রয়েছেন চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান এবং শিকলবাহা ইউনিয়ন বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান। এছাড়া আহত হয়েছেন ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।

বাস ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ (Chittagong BNP Rally Bus Accident)

দুর্ঘটনার পর মিছিলে থাকা নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা বাসটি ভাঙচুর করেন। এরপর চালককে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার জেরে প্রায় ২০ মিনিট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক নুর আহমদ জানিয়েছেন, বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল চলাকালীন পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দেয়। ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now