Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

কাকভোরে চট্টগ্রাম থেকে ঢাকার জেলে চিন্ময়কৃষ্ণ, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আইনজীবীর

শম্পা পাল
Published On: নভেম্বর 17, 2026 12:46 অপরাহ্ন
Chinmoy Krishna Das Dhaka Jail Transfer – Hindu monk moved from Chattogram Central Jail to Dhaka Central Jail

Chinmoy Krishna Das Dhaka Jail Transfer: বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সকাল প্রায় ১০টা নাগাদ তাঁর গাড়ি ঢাকার কারাগারে পৌঁছয়। আচমকা এই স্থানান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর আইনজীবীরা।

চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের দাবি, চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী, বৈষ্ণব এবং কঠোর নিরামিষভোজী। নিজের হাতে রান্না করা খাবার ছাড়া তিনি অন্য খাবার খান না। চট্টগ্রাম জেলে সহ-অভিযুক্ত রঙ্গনাথন ব্রহ্মচারী তাঁকে রান্নার কাজে সাহায্য করতেন। কিন্তু ঢাকার জেলে সেই ব্যবস্থা না থাকায় আপাতত তাঁকে শুধু ফল খেয়েই থাকতে হচ্ছে বলে দাবি আইনজীবীর।

আইনজীবী আরও জানিয়েছেন, চিন্ময়কৃষ্ণ যকৃতের গুরুতর অসুখে ভুগছেন। তাই সব ধরনের খাবার তাঁর পক্ষে খাওয়া সম্ভব নয়। নতুন কারাগারে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা না থাকায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এমনকি তাঁর জীবন বিপন্ন হতে পারে বলেও উদ্বেগ জানিয়েছেন অপূর্ব কুমার ভট্টাচার্য।

চিন্ময়কৃষ্ণকে নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? (Chinmoy Krishna Das Dhaka Jail Transfer)

চিন্ময়কৃষ্ণের স্থানান্তর ও তাঁর সঙ্গে আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, চিন্ময় প্রভু সনাতনী মানুষ। তাঁর সঙ্গে এ ধরনের অত্যাচার করা হচ্ছে বলেই দেশের এই পরিস্থিতি এবং উন্নতি ব্যাহত হচ্ছে। যারা এমন আচরণ করছে, তাদের সব কিছুর জবাব পেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

কেন জেলে রয়েছেন চিন্ময়কৃষ্ণ? (Chinmoy Krishna Das Dhaka Jail Transfer)

২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকায় গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ দাস। পরের দিন চট্টগ্রাম আদালত চত্বরে তাঁর জামিনের শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সেই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। তাঁর বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে খুনের মামলা দায়ের করেন। এই মামলায় চিন্ময়কৃষ্ণ-সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। বর্তমানে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে।

এদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এক কারাগার থেকে অন্য কারাগারে বন্দিদের স্থানান্তর প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ। স্থানান্তরের জন্য কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now