Category: ক্রিকেট

A world of cricket

  • আইপিএলে বিরাটের রেকর্ড স্পর্শ, একটি সিজনে ৭০০ রান করার রেকর্ড আর কার ?

    আইপিএলে বিরাটের রেকর্ড স্পর্শ, একটি সিজনে ৭০০ রান করার রেকর্ড আর কার ?

    ।। প্রথম কলকাতা ।।

    প্রথম স্থানে বিরাট কোহলি থাকলেও, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের একটি সিজনে ৭০০ রান করার কৃতিত্ব গড়ার রেকর্ড কার দখলে আছে জানেন কী? ২০২৩-এর আইপিএলেই এই কৃতিত্ব গড়েছেন তিনি। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পর এই ৭০০ রানের গণ্ডি পেরিয়েছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল। এরই সঙ্গে মাইলফলক স্পর্শ করেছেন। ভারতীয় দুই ক্রিকেটারের এই রেকর্ড গড়লেও বিদেশি আরও ছয় জন রয়েছেন এই তালিকায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ফের ভারত-পাক ম্যাচে বড়সড় ধাক্কার আশঙ্কা! ভিলেন কে ?

    ফের ভারত-পাক ম্যাচে বড়সড় ধাক্কার আশঙ্কা! ভিলেন কে ?

    ।। প্রথম কলকাতা ।।

    ফের ভারত-পাক ম্যাচেও লাগতে পারে একটা বড়সড় ধাক্কা। ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যায়। গত কয়েকদিন ধরেই কলম্বোয় লাগাতার বৃষ্টি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আগামী ১০ তারিখ রয়েছে ম্যাচটি। ম্যাচের দিন ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও কি বাতিল হবে ভারত-পাক ম্যাচ? ম্যাচের আগেই সামনে এল বড় আপডেট। কানাঘুষো শোনা যাচ্ছে, ম্যাচটা নাকি হাম্বানতোতা কিংবা তাম্বুলায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু, তেমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপে রোহিত নয়, ওর ডামি খেলছে’, কেন বললেন শোয়েব আখতার ?

    এশিয়া কাপে রোহিত নয়, ওর ডামি খেলছে’, কেন বললেন শোয়েব আখতার ?

    ।। প্রথম কলকাতা ।।

    স্টার স্পোর্টসের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল আড্ডায় ভিডিও চ্যাটে খোলামেলা আড্ডায় মাতলেন হরভজন সিং ও শোয়েব আখতার। আর এই আড্ডায় ফের বিস্ফোরক শোয়েব আখতার। তিনি বলেন, রোহিত শর্মার মতো ব্যাটারও শাহিনের সামনে সহজ হতে পারে না। শাহিন যখন বল করে রোহিতের দাঁড়ানোই অন্যরকম হয়ে যায়। ও রকম ভাবে স্টান্স নিতে আমি রোহিতকে দেখিনি। মনে হয় রোহিত নয়, ওর ডামি খেলছে। আসলে, শাহিন এখন রোহিতের মনের মধ্যে ঢুকে গিয়েছে। বিশ্বকাপেও এই চাপ থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • পাক পেসার হ্যারিস রউফের ‘ছেঁড়া’ জুতো পরে বোলিং, আসল রহস্য কী?

    পাক পেসার হ্যারিস রউফের ‘ছেঁড়া’ জুতো পরে বোলিং, আসল রহস্য কী?

    ।। প্রথম কলকাতা ।।

    ‘ছেঁড়া’ জুতো পরে বোলিং পাক পেসার হ্যারিস রউফের। মাত্র ৬ ওভার বোলিং করেই বাংলাদেশ ইনিংসে সব মিলিয়ে ৪ উইকেট তাঁর দখলে। তাহলে কি ছেঁড়া জুতোর পিছনে আসল রহস্য লুকিয়ে? আসল ঘটনাটা হল , পেসারদের ক্ষেত্রে একটা বড় সমস্যা জুতো। পা স্লাইড করে বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময়। বুড়ো আঙুলে টেপ বেঁধে জুতো পড়তেও দেখা যায় কিছুক্ষেত্রে পেসারদের। যাতে বোলিংয়ের সময় আঙুলে চোট লাগার সম্ভাবনা কিছুটা হলেও কমে। হ্যারিস রউফের জুতোর বাঁ পায়েরটিতে বুড়ো আঙুলের জায়গায় ওই মাপেরই ফুটো করা। বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময় পা স্লাইড করলেও আঙুলে চোট লাগার সম্ভাবনা নেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বিশ্বকাপ স্কোয়াডে মেলেনি ঠাঁই, দেশ ছাড়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের!

    বিশ্বকাপ স্কোয়াডে মেলেনি ঠাঁই, দেশ ছাড়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের!

    ।। প্রথম কলকাতা ।।

    ঠাঁই মেলেনি এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে। তাই দেশ ছাড়ার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের! অবাক হওয়ার মত কিছু নয়, অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন না। লেগ স্পিনার কাউন্টি চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলতে ইংলিশ কাউন্টি দল কেন্টের সঙ্গে হাত মিলিয়েছেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কেন্টে যোগ দিতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। গত জুন-জুলাই মাসে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা আর্শদীপ সিং কেন্টের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • পাকিস্তানের এই ক্রিকেটার মেয়ের মৃত্যু সংবাদ পান ম্যাচ চলাকালীন!

    পাকিস্তানের এই ক্রিকেটার মেয়ের মৃত্যু সংবাদ পান ম্যাচ চলাকালীন!

    ।। প্রথম কলকাতা ।।

    ভারতের বিরুদ্ধে ১৪৬ বলে ১৯৪ রানের রেকর্ড ইনিংস ছিল পাকিস্তানের এই ওপেনারের। কিন্তু তিনি কে জানেন কি? পাকিস্তানের এই ক্রিকেটারের জীবন তছনছ হয়ে যায়, খেলা চলাকালীন তাঁর মৃত্যুর খবর পেয়ে। ২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে মুলতান টেস্টে সাড়ে তিন বছরের মেয়ে বিসমাহর মৃত্যুর খবর পান এই ক্রিকেটার। তিনি হলেন, পাকিস্তানের প্রাক্তন ওপেনার সৈয়দ আনয়ার। এই খবর পেয়েই ভেঙে পড়েন তিনি, তারপর তাঁকে আর টেস্ট খেলতে দেখা না গেলেও একদিনের ম্যাচ খেলেছিলে। ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তবে তিনি আর নিয়মিত সুযোগ পেতেন না পাকিস্তান দলে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • গ্রেফতার শ্রীলঙ্কার এই ক্রিকেটার, কিন্তু কেন ?

    গ্রেফতার শ্রীলঙ্কার এই ক্রিকেটার, কিন্তু কেন ?

    ।। প্রথম কলকাতা ।।

    বিশ্ব ক্রিকেটে ফের গড়াপেটার ছায়া। গ্রেফতার শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। এই ক্রিকেটারের কেরিয়ারে একাধিক সাফল্য রয়েছে। তিনি তিন ফর্ম্যাটেই শ্রীলঙ্কা দলকে প্রতিনিধিত্ব করেছেন। এবার গড়াপেটার অভিযোগ উঠেছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে। কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের উপর তিন মাসের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিল। তিন মাস সম্পূর্ণ হওয়ার আগেই গ্রেফতার হয়ে গেলেন সেনানায়েকে। টি-২০ ক্রিকেটে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। ২০১৩ সালে IPL খেলেছিলেন তিনি। জানা গিয়েছে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ গড়াপেটার জন্য দুজন প্লেয়ারকে প্রস্তাব দিয়েছিলেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • আজ এশিয়া কাপে সুপার ফোর পর্ব শুরু, পাকিস্তান না বাংলাদেশ কার পাল্লা ভারী ?

    আজ এশিয়া কাপে সুপার ফোর পর্ব শুরু, পাকিস্তান না বাংলাদেশ কার পাল্লা ভারী ?

    ।। প্রথম কলকাতা ।।

    সুপার ফোরে ফের এক বার মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে লাহোরে সুপার ফোর পর্ব শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে। সুপার ফোর পর্ব শুরুর আগে বাংলাদেশ শিবিরে বিরাট স্বস্তি লিটন দাসের ফিট হয়ে ওঠা। অস্বস্তি, গত ম্যাচে শতরান করা শান্তর ছিটকে যাওয়া। ব্যাটিং সহায়ক পিচ লাহোরে । তবুও বাংলাদেশের বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম পাকিস্তান ব্যাটিংকে চ্যালেঞ্জে ফেলতে পারেন । তেমনই পাকিস্তানের তিন ক্ষুরধার পেস বোলিং আক্রমণকে সামলানো বড় পরীক্ষা বাংলাদেশ ব্যাটারদের। শ্রীলঙ্কা পর্বে বৃষ্টির কারণে যদিও সেই অর্থে গ্রুপ পর্ব জমে ওঠেনি। এখন দেখার বিষয় সুপার ফোর পর্ব কতটা জমজমাট হয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Gautam Gambhir: গৌতম গম্ভীর কেন মিডল ফিঙ্গার দেখালেন? পাকিস্তানকে উচিত জবাব, সত্যিটা জানুন

    Gautam Gambhir: গৌতম গম্ভীর কেন মিডল ফিঙ্গার দেখালেন? পাকিস্তানকে উচিত জবাব, সত্যিটা জানুন

    ।। প্রথম কলকাতা ।।

    Gautam Gambhir: ভারতকে ভেঙে খানখান করার স্লোগান! গৌতম গম্ভীরের ক্ষেপে যাওয়ার আসল কারণটা জানেন? এশিয়া কাপে কাদের দিকে আসলে মধ্যমা দেখিয়েছিলেন গম্ভীর? ফেক নিউজে কান না দিয়ে সত্যিটা জানুন। মাত্র ৭ সেকেন্ডের এক ভিডিও ক্লিপ আর তাতে ঝড় বয়ে যাচ্ছে গোটা দেশজুড়ে। আজকের ভিডিওর শেষে আপনিই ঠিক করবেন গৌতম গম্ভীরের জায়গায় আপনি থাকলে কী করতেন? এশিয়া কাপে শনিবার ক্যান্ডির মাঠে ছিলেন গম্ভীর ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে গ্যালারিতে এসেছিলেন গম্ভীর। সেই সময় বেশ কিছু পাকিস্তানি সমর্থক তাঁকে কটূক্তি করেন বলে অভিযোগ। এর পর তাঁদের না কি মধ্যমা দেখান গম্ভীর। অন্তত ভিডিওতে তাই দেখা যাচ্ছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা।

    কেন এমন অঙ্গভঙ্গি করলেন গম্ভীর? তাঁকে এমন কী বলা হচ্ছিল ওপাশ থেকে? এরপরই নেটমাধ্যমে শোনা যায় এপাশ থেকে নাকি কোহলির ভক্তরা চিৎকার করছে। দাবি করা হয় সেটাই সহ্য করতে না পেরে নাকি মধ্যমা বা মিডল ফিঙ্গার দেখিয়েছেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে এল সত্যিটা। বিশ্বকাপজয়ী ক্রিকেটার নিজেই দেন এর উত্তর কী বলেছেন গম্ভীর সেটা জানান আগে আসল ভিডিওটা দেখুন। এরপরই মুখ খোলেন গম্ভীর তিনি মিডিয়াকে জানান ওপাশ থেকে স্লোগান আসছিল ভারত মূর্দাবাদ। পাকিস্তানের কিছু সমর্থক ভারতবিরোধী কথা বলছিল কাশ্মীর নিয়ে মন্তব্য করছিল তারা। ভারতীয় হিসাবে সেই আচরণ মেনে নিতে পারিনি। আমার দেশের সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল সেটার কারণেই আমি ওই আচরণ করি।

    একইসঙ্গে তিনি এটাও জানান সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হচ্ছে সেটা সবসময় সত্যি হয় না। শুধু তাই নয়
    নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গম্ভীর জানিয়েছেন, “একটা মিথ্যা গোটা পৃথিবীর অর্ধেকটা ঘুরে আসতে পারে অন্যদিকে, সত্যিটা জুতোয় চাপা থাকে যা মনে হচ্ছে, বিষয়টি মোটেই সেরকম নয় আমি যা প্রতিক্রিয়া দেখিয়েছি, সেটা যেকোন ভারতীয়ই করবে। যখন দেশ বিরোধী স্লোগান দেওয়া হয় আমি আমার দেশ, প্লেয়ারদের ভালবাসি” একজন ভারতীয় হিসেবে আপনার সামনে এধরণের স্লোগান দেওয়া হলে আপনি কী করতেন?

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • এশিয়া কাপে অনিশ্চিত বুমরা! পরিবর্তে মাঠে নামবেন কে ?

    এশিয়া কাপে অনিশ্চিত বুমরা! পরিবর্তে মাঠে নামবেন কে ?

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে মাঠে নামার আগে দুঃসংবাদ ভারতীয় দলের কাছে। চোট কাটিয়ে সম্প্রতি ভারতীয় দলের প্রত্যাবর্তন করেছিলেন তারকা ফার্স্ট বোলার যশপ্রীত বুমরা। তবে নেপালের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত বুমরা। এমন খবর শুনে কিছুটা চমকে গিয়েছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু হঠাৎ কেন অনিশ্চিত হলেন এই ফাস্ট বোলার। জানা গেছে, ব্যক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন তিনি। তবে তিনি না খেললে তার জায়গায় দলে ফেরত আসতে পারেন মহম্মদ শামি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে ভারতীয় ফাস্ট বোলিং আক্রমণকে সামলানোর দায়িত্ব থাকবে তার কাঁধে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম