Category: ক্রিকেট

A world of cricket

  • চোটের কারণে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা, চিন্তায় বাবর আজম

    চোটের কারণে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা, চিন্তায় বাবর আজম

    ।। প্রথম কলকাতা ।।

    চলতি এশিয়া কাপে মাথাব্যাথা বাড়ল বাবর আজমের। চোটে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা। তারা কারা? যাদের জন্য চিন্তায় পাকিস্তান ? ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন এই দুই তারকা। যাদের জন্যই এশিয়া কাপে পাকিস্তানের ভালো পারফম্যান্স এর অন্যতম কারিগর তারা। পাকিস্তানের পেস ত্রয়ীর মধ্যে ২জন চোটজনিত কারনে অনিশ্চিত তাঁরা হলেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অবশ্য তড়িঘড়ি দুই প্লেয়ারকে ব্যাক আপ হিসেবে ডেকেছে। টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে তাঁদের বদলি হিসেবে শাহনওয়াজ দাহানি ও জামান খানকে খেলানোর অনুরোধ করবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • অটোমেটিক চয়েস কুলদীপের ঝুলিতে নয়া রেকর্ড

    অটোমেটিক চয়েস কুলদীপের ঝুলিতে নয়া রেকর্ড

    ।। প্রথম কলকাতা ।।

    ভারতের স্পিন ভেল্কিতে জমল ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ, কুলদীপ যাদবের ঝুলিতে নয়া রেকর্ড। সাদা বলের ক্রিকেটে এখন কুলদীপ যাদব কেন অটোমেটিক চয়েস হয়ে উঠেছেন, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিত বাহিনী। কুলদীপ যাদবের চলতি এশিয়া কাপে নিলেন মোট ৯ উইকেট। এরই সঙ্গে ভারতের দ্রুততম স্পিনার হিসেবে ১৫০টি ওডিআই উইকেট নেওয়ার নজির গড়েছেন কুলদীপ যাদব।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর, কার দখলে এই রেকর্ড

    টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর, কার দখলে এই রেকর্ড

    ।। প্রথম কলকাতা ।।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে দল হিসেবে সর্বোচ্চ রানের নজির গড়েছে এই ক্রিকেটীয় দল। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে তারা ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করে। শুধু বড় রান করায় নয়, জিতেছিল বড় ব্যবধানেও। ম্য়াচে কেনিয়াকে ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছিল তারা। প্রতিযোগিতার ইতিহাসে নানা রেকর্ড নিয়ে ক্রিকেট প্রেমিদের জানার কৌতুহলও তুঙ্গে। তবে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু রেকর্ড রয়েছে যা অনেকর কাছেই অজানা। এই সর্বোচ্চ রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার। যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ব্য়বধানে জয়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বিশ্বের দ্রুততম প্লেয়ার, সচিনকে পিছনে ফেললেন কোহলি

    বিশ্বের দ্রুততম প্লেয়ার, সচিনকে পিছনে ফেললেন কোহলি

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে টপকালেন বিরাট কোহলি। তিনি হলেন বিশ্বের দ্রুততম প্লেয়ার যিনি ওডিআই ক্রিকেটে ১৩ হাজার রান করলেন। মাত্র ২৬৭টা ইনিংসে তিনি এই রানটা করলেন। অন্যদিকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ১৩ হাজার ওডিআই রান করেছিলেন ৩২১ ইনিংসে। পাকিস্তানের বিরুদ্ধে এই সেঞ্চুরির মধ্যে দিয়ে কোহলি তাঁর ওডিআই কেরিয়ারে ৪৭তম সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর সেঞ্চুরির সংখ্যা হল মোট ৭৭টা। কলম্বোর মাটিতে তিনি এই নিয়ে করলেন ৪টে শতরান।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • ফের ফাইনালে দেখা মিলবে ভারত-পাকিস্তানের? জানুন হিসাব নিকাশ

    ফের ফাইনালে দেখা মিলবে ভারত-পাকিস্তানের? জানুন হিসাব নিকাশ

    ।। প্রথম কলকাতা ।।

    ফের দেখা যেতে পারে ভারত-পাক দ্বৈরথ। কোন জটিল অঙ্ক রয়েছে এর সামনে চলুন জেনে নেওয়া যাক ..চলতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের পয়েন্ট টেবিল অনুসারে শ্রীলঙ্কার নেট রান রেট পাকিস্তানের তুলনায় অনেকটাই ভালো জায়গায় রয়েছে। পরের রাউন্ডে যেতে হলে পাকিস্তানকে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। অন্যদিকে শেষ দুটি ম্যাচ যদি ভারত জিতে যায়, তাহলে ভারত শীর্ষস্থানে চলে যাবে। পরবর্তীতে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, যদি ভারতও যদি হারিয়ে দেয় লংকানদের তাহলেই ফাইনালে আরও একবার ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ দেখতে পাওয়া যাবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব চেয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড, কার দখলে জানেন ?

    টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব চেয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড, কার দখলে জানেন ?

    ।। প্রথম কলকাতা ।।

    টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব চেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি গড়ার রেকর্ড কার দখলে জানেন ? এই রেকর্ডের মালিক আবার ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার। যিনি ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নামের পাশে রয়েছে এই রেকর্ড। সে বারই স্ট্রুয়ার্ট ব্রডের এক ওভারে তিনি ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি । যেই রেকর্ড বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এখনো অবধি কেও ভাঙতে পারেনি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বড় নজির গড়লেন রোহিত, ভাঙলেন সচিনের রেকর্ড

    বড় নজির গড়লেন রোহিত, ভাঙলেন সচিনের রেকর্ড

    ।। প্রথম কলকাতা ।।

    এশিয়া কাপে সুপার ফোর পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মানসিকতা দেখিয়েছেন ভারতীয় দুই ওপেনার। আর এর সাথে সাথে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এখানেই শেষ নয়। এশিয়া কাপে মোট ন’টি হাফসেঞ্চুরি করে রোহিত স্পর্শ করেছেন সচিন তেন্ডুলকরের নজিরও। সচিন এবং শ্রীলঙ্কান তারকা সনৎ জয়সূর্য এশিয়া কাপে এর আগে ৯টি করে হাফসেঞ্চুরি করেছিলেন। একই তালিকায় নাম লেখালেন হিটম্যান।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বুমরাহকে বিশেষ উপহার শাহিন আফ্রিদির! কারণ কী?

    বুমরাহকে বিশেষ উপহার শাহিন আফ্রিদির! কারণ কী?

    ।। প্রথম কলকাতা ।।

    ভারত পাকিস্তান ম্যাচের প্র্যাকটিস সিজনে ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহকে বিশেষ উপহার দিলেন পাকিস্তানের শাহীন আফ্রিদি। হটাৎ করেই এই উপহার কেন ? উপহার দেওয়ার সময়কালীন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে আলোচনাও। প্র্যাকটিসের পরই বুমরাহের দিকে দৌড়ে আসেন আফ্রিদি এবং ভারতীয় পেসারের হাতে তিনি একটি উপহার তুলে দেন। কারণ বাবা হওয়ার জন্য শুভেচ্ছা জানায় বুমরাহকে, দুজনেই একে অপরের সঙ্গে হেসে হেসে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলেন। এরপর দুজনেই একে অপরের সঙ্গে হাত মেলান এবং বুমরাহ ধন্যবাদ জানান আফ্রিদিকে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • গেইলের রেকর্ড ভাঙতে চান রোহিত, কোন কৃতিত্বের কথা বলছেন হিটম্যান ?

    গেইলের রেকর্ড ভাঙতে চান রোহিত, কোন কৃতিত্বের কথা বলছেন হিটম্যান ?

    ।। প্রথম কলকাতা ।।

    বিশ্বকাপের আগে গেইলের রেকর্ড ভাঙতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোন রেকর্ডের পিছনে উঠেপড়ে লেগেছেন হিটম্যান ? এই রেকর্ডের জন্য প্রয়োজন পেশী কিংবা স্কিল। গেইল পেশিবহুল ক্রিকেটার। রোহিতের শরীরে অবশ্য পেশির আধিক্য নেই। তবুও জোরে বল মারতে পছন্দ করেন রোহিত। চলুন রেকর্ডের বিষয়টি তাহলে খোলসা করেই বলা যাক, রোহিত বলেন, ”আমি ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চাই। গেইলের ছক্কার রেকর্ড আমি ভাঙতে পারি, কোনওদিনই ভাবিনি। গেইলের রেকর্ড ভাঙলে তা সবদিক থেকেই অনন্য হবে। বিরল এক নজির গড়া যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের ছক্কার সংখ্যা ৫৫৩। গেইলের পিছনেই রয়েছেন হিটম্যান। তাঁর হাকানো ছক্কার সংখ্যা ৫৩৯।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • বিশ্বকাপ স্কোয়াডে বাদ ধাওয়ান, ট্যুইট করে জানালেন নিজের মন্তব্য

    বিশ্বকাপ স্কোয়াডে বাদ ধাওয়ান, ট্যুইট করে জানালেন নিজের মন্তব্য

    ।। প্রথম কলকাতা ।।

    এই প্রথম বার আইসিসির কোনও এক দিনের প্রতিযোগিতায় বাদ পড়েছেন শিখর ধাওয়ান। আটটি ইনিংসে ৫৩৭ রান করা এই ব্যাটার অনেক দিন ধরেই মূল দলের বাইরে। ইতিপূর্বেই রান না পাওয়ার কারণেই দল থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। বাদ পড়া ধাওয়ান ট্যুইটারে লেখেন, এ বারের বিশ্বকাপের জন্য আমার যে সব বন্ধু এবং সতীর্থেরা সুযোগ পেয়েছেন, তাঁদের অভিনন্দন। ১৫০ কোটি মানুষের আশা এবং আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে। আশা করি কাপ ঘরে নিয়ে আসবে এবং তোমরা সকলকে গর্বিত করবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম