Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পাক অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘর্ষ! পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটেনের রাস্তায় কাশ্মীরিরা

রণিতা সাহা
Published On: নভেম্বর 10, 2026 12:31 অপরাহ্ন
Thousands of people gather at a large outdoor protest rally in Pakistan-occupied Kashmir, waving green-and-yellow flags and raising slogans.

British Kashmiris Protest Against Pakistan: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) সাধারণ মানুষের উপর পাক সেনার দমন-পীড়নের অভিযোগ ঘিরে উত্তাল ব্রিটেন। এর প্রতিবাদে ব্রিটেনের একাধিক শহরে বিক্ষোভ দেখালেন ব্রিটিশ কাশ্মীরিরা। সোমবার লন্ডন, ম্যাঞ্চেস্টার, ব্র্যাডফোর্ড এবং বার্মিংহামে পাকিস্তানের কূটনৈতিক দফতরের বাইরে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের মূল দাবি, অবিলম্বে পাক সেনার অভিযান বন্ধ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে রাওয়ালাকোট এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্যান্য এলাকায় সেনার বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে।

রাওয়ালাকোটে সেনার গুলিতে মৃত্যুর অভিযোগ (British Kashmiris Protest Against Pakistan)

গত কয়েক দিন ধরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর গুলি চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে ড্রোন হামলাও চালানো হয়েছে বলে দাবি উঠেছে। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও অনেকে।বিশেষ করে রাওয়ালাকোট অঞ্চলে পরিস্থিতি উদ্বেগজনক বলে জানানো হয়েছে। গত ৫ নভেম্বর, ২০২৬ তারিখে পাক নিরাপত্তাবাহিনীর অভিযানে নতুন করে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা সামনে এসেছে। এই ঘটনার প্রতিবাদেই ব্রিটেনের বিভিন্ন শহরে পথে নামেন ব্রিটিশ কাশ্মীরিরা।

পাক প্রধানমন্ত্রীকে আবেদনপত্র (British Kashmiris Protest Against Pakistan)

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে ব্রিটিশ কাশ্মীরি সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)-র তরফে জানানো হয়েছে, ব্রিটিশ কাশ্মীরিদের একটি প্রতিনিধি দল পাক প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। প্রথমত, অবিলম্বে হিংসা বন্ধ করে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসা ও মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার সুযোগ দিতে হবে। এছাড়াও, হিংসার ঘটনায় সমস্ত তথ্যপ্রমাণ সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরাসরি আলোচনায় বসার কথাও বলা হয়েছে। প্রতিনিধি দলের বক্তব্য, দ্রুত পদক্ষেপ না করলে আরও সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রপুঞ্জের উদ্বেগের কথাও আবেদনপত্রতে (British Kashmiris Protest Against Pakistan)

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্মারকলিপির স্বাক্ষরকারীরা। রাষ্ট্রপুঞ্জের ছয় জন বিশেষজ্ঞের তরফে পাকিস্তান সরকারের কাছে যে উদ্বেগের বিষয়গুলি তুলে ধরা হয়েছিল, সেগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার অভিযোগ, বেআইনি হত্যাকাণ্ড, অতিরিক্ত বলপ্রয়োগ, যথেচ্ছ গ্রেফতার এবং যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ আরোপের মতো বিষয়।স্মারকলিপিতে স্পষ্ট বলা হয়েছে, এই পরিস্থিতিতে আর দেরি করা উচিত নয়। সাধারণ মানুষের উপর অত্যাচার বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রশাসনের উপর মানুষের আস্থা কমতে পারে। একইসঙ্গে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কাও রয়েছে। ব্রিটিশ কাশ্মীরিদের দাবি, পাকিস্তান সরকারকে অবিলম্বে মানবিক পদক্ষেপ করতে হবে। হিংসা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now