Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

নভেম্বরের প্রথম ২৩ দিনে ৭২টি ঝটিকা মিছিল, ১২১টি বিস্ফোরণের ঘটনা: জাহেদ উর রহমান

শম্পা পাল
Published On: নভেম্বর 24, 2026 11:29 অপরাহ্ন
Bangladesh Political Violence, Bangladesh News, November 2026, Jahed Ur Rahman, Awami League, Cocktail Blast, Bangladesh Police, Political Violence Statistics

Bangladesh Political Violence: পরিবহনে আগুনের ঘটনা ৯৯টি, সহিংসতায় নিহত ১ ও আহত ১১

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ৯৯টি। মঙ্গলবার সচিবালয়ে সরকারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এসব তথ্য জানান। পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানায় তথ্য মন্ত্রণালয়।

৭২টি ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬৬ জন

তথ্য উপদেষ্টা জানান, নভেম্বরের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে ২২টি মামলা এবং ৫টি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ৬৬ জনকে। জাহেদ উর রহমান বলেন, সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রমের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় তাদের ঝটিকা মিছিল করার সুযোগ নেই। এ ধরনের মিছিল বেআইনি। তাই এসব ঘটনায় মামলা হবে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

১২১টি বিস্ফোরণ, নিহত ১ ও আহত ১১

সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশের বিভিন্ন এলাকায় মোট ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ৬২টি মামলা এবং ২৭টি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১০০ জন। একই সময়ে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৮টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার তথ্য

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। জাহেদ উর রহমান জানান, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় এ ধরনের ৭২টি ঘটনা ঘটেছে। অন্যদিকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now