নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ‘ইলিশ ফেস্ট’ ঘিরে দু’দেশের মৈত্রীবার্তা

Written by

in

Bangladesh Ilish Fest: বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘ইলিশ ফেস্ট’। আজ (২৬ সেপ্টেম্বর) শনিবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিসেবী-সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে ভারতীয় নাগরিকগণ ঢাকা থেকে প্রকাশিত ‘A Fish called IIish’ শীর্ষক বইটি আনুষ্ঠানিক প্রকাশিত হয়।

বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্য রসিকতার অন্যতম অনুষঙ্গ ইলিশকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব অতিথিদের মধ্যে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তার এক অনন্য আবহ তৈরি করে। অনুষ্ঠানে ইলিশের নানা পদ পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনশৈলীর বৈচিত্র্য তুলে ধরা হয়। অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ গ্রহণের পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক উপভোগ করেন। অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের সাবকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তথা সাংবাদিক এম. জে. আকবর, সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী ও সমাজচিন্তক সাইদা হামদি, ভারতের সাবেক রাষ্ট্রদূত রনেন সেন, সমাজ বিজ্ঞানী আশিস নন্দী-সহ অন্যান্যরা।

আয়োজনে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ ও আয়োজনের প্রশংসা করেন। ইলশি ফেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতহ্যি, সংস্কৃতি ও আতথিয়েতাকে ভারতের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে এ ধরনের আয়োজন বাংলাদশে ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপপূর্ণ সর্ম্পককে আরও গভীর ও সুদৃঢ় করতে গুরুত্বর্পূণ ভূমকিা রাখবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বইয়ের প্রকাশের পর হাইকমিশনার মু. রিয়াজ হামিদুল্লাহ বলেন, প্রকৃত অর্থে ইলিশ বাংলাদেশের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইলিশ বাংলাদেশের সমাজ, অর্থনীতির সঙ্গে মিশে আছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে ইলিশ মাছের পাচঁটি অভয়ারণ্য রয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে ইলিশের সংরক্ষণ ও উৎপাদন ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।