Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে

শম্পা পাল
Published On: নভেম্বর 16, 2026 11:09 পূর্বাহ্ন
Bangladesh Garment Wage Board Meeting postponed as workers demand a higher minimum monthly wage in the garment industry.

Bangladesh Garment Wage Board Meeting: বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত হয়ে গেল। সোমবার, ১৬ নভেম্বর শ্রমভবনে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। প্রথম আলোর ১৬ নভেম্বরের প্রতিবেদনে দাবী করা হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের নতুন দিন শিগগিরই সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

এই বৈঠকে কারখানা মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব পেশ করার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছিল। ফলে বৈঠক স্থগিত হওয়ায় নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা আরও পিছিয়ে গেল।

শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব (Bangladesh Garment Wage Board Meeting)

শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার জানিয়েছেন, সোমবার সকাল ৮টায় মজুরি বোর্ডের চেয়ারম্যান তাঁকে বৈঠক স্থগিতের কথা জানান। স্থগিতের কারণ হিসেবে চলমান শ্রমিক আন্দোলন বন্ধ না হওয়া, সামগ্রিক শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কথা তাঁকে জানানো হয়েছে। পোশাকশিল্পের শ্রমিকেরা গত মাস থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। সেই আন্দোলনের প্রেক্ষিতেই সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ডের দায়িত্ব, পোশাকশিল্পে কর্মরত বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির হার সুপারিশ করা।

মালিকপক্ষের প্রস্তাব ঘিরে শ্রমিকদের প্রত্যাশা (Bangladesh Garment Wage Board Meeting)

এর আগে পাঁচটি মজুরি বোর্ডের ক্ষেত্রেই শ্রমিকপক্ষের দাবির তুলনায় মালিকপক্ষের প্রস্তাব অনেক কম ছিল। কোনও কোনও ক্ষেত্রে শ্রমিকদের দাবির অর্ধেক বা তারও কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে শ্রমিকদের লাগাতার আন্দোলন এবং আলোচনার মাধ্যমে দর-কষাকষির পর মালিকপক্ষ প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়।

এবারও নতুন মজুরি নির্ধারণ ঘিরে শ্রমিকদের প্রত্যাশা অনেক। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব এখনও আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়নি। ফলে তৃতীয় বৈঠক কবে হবে এবং সেখানে কী প্রস্তাব উঠে আসবে, এখন সেদিকেই নজর শ্রমিক ও শিল্পমহলের।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now