Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্থানীয়দেরও আহ্বান রাশেদ খাঁনের

শম্পা পাল
Published On: নভেম্বর 23, 2026 8:23 অপরাহ্ন
Bangladesh Border Security: Border Guard Bangladesh personnel and local residents standing alert near the India-Bangladesh border

Bangladesh Border Security: বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা রুখতে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সোমবার, ২৩ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই আবেদন জানান।

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা নিয়ে কী বললেন? (Bangladesh Border Security)

রাশেদ খাঁনের বক্তব্য, বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের এ দেশে পাঠানোর অপচেষ্টা হতে পারে। অতীতের মতোই এমন চেষ্টা রুখে দিতে সীমান্তবর্তী এলাকার মানুষকে সজাগ থাকতে হবে। একই বার্তায় তিনি পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, পলাতক আসামিদের ফেরানোর বিষয়টি নিয়ে এ ধরনের বৈঠক আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে রাশেদ খাঁন জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে ফেরাতে বাংলাদেশ সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে ভারত তাঁকে ফেরত পাঠাবে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now