Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

পরিদর্শন না নেহাতই ঘুরতে যাওয়া! আওয়ামি নেতাদের পেট্রাপোল ‘ভ্রমণে’ জল্পনা

রণিতা সাহা
Published On: নভেম্বর 22, 2026 5:02 অপরাহ্ন

Awami League Leaders: আওয়ামি লিগের চার নেতার পেট্রাপোল-বেনাপোল পরিদর্শনের খবরকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে। কেন-কী কারণে তাঁরা এই সীমান্ত পরিদর্শন করলেন সংশয় তা নিয়েও। তবে, সব সংশয়কে ছাপিয়ে গিয়েছে অন্য একটা জল্পনা। ঘটা করে সাংবাদিকদের জানিয়ে খবর করে ওই চার নেতা পরিদর্শন করলেন। কিন্তু, পরিদর্শনের পরপ তার কোনও ছবি প্রকাশ্যে আনলেন না। এমনকী, অকুস্থল থেকে ফেসবুক লাইভের মতো কোনও পদক্ষেপও করতে দেখা গেল না তাদের। কেবল, সূত্রের মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হল জাহাঙ্গীর কবির নানক মোফাজ্জল হোসেন মায়া, বাহাউদ্দিন নাসিম এবং সালাউদ্দিন নাসিমের মতো চার সিনিয়র নেতা সীমান্ত পরিদর্শন করলেন। সেখান থেকে তঁারা উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা যাবেন। রাতে কলকাতায় ফিরে আসতে পারেন। আবার সেখানেও থাকতে পারেন। ২৫ তারিখ নাগাদ তঁারা আগরতলা যাবেন।

হাসিনার বাংলাদেশে ফেরা, যোগ রয়েছে কি এই সফরের? ( Sheikh Hasina Return)

প্রশ্নটা ঠিক এখানেই। শুধু কলকাতা নয়, উত্তর ২৪ পরগনার বনগাঁ , বারাসতের মতো একাধিক জায়গায় গত দুই-আড়াই বছর ধরে রয়েছেন আওয়ামি লিগের বহু কর্মী-সমর্থক। মাঝে মধ্যে কলকাতা বা দেশের অন্য জায়গা থেকেও দলের নেতা-কর্মী-সমর্থকরা উত্তর ২৪ পরগনার নানা জায়গায় যান। পরিদর্শনের নামে এই সফর কি তেমনই কিছু ছিল? আওয়ামি লিগের একটা পক্ষ এমনই প্রশ্ন তুলছে।

কলকাতায় থাকা আওয়ামি লিগের এক পক্ষের নেতারাই বলছেন, নেত্রী শেখ হাসিনা নিজের বাংলাদেশ যাওয়ার কথা বলেছেন। কবে-কীভাবে-কোথা দিয়ে তিনি বাংলাদেশ প্রবেশ করবেন সে সম্পর্কে কিছুই বলেননি। তাহলে এই চার নেতার সীমান্ত পরিদর্শনের নামে এই সফর কি আদৌ হাসিনার বাংলাদেশ যাওয়ার সঙ্গে সংযুক্ত? নাকি ডিসেম্বর এবং হাসিনার যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে ভাসিয়ে রাখার জন্যই এমন পদক্ষেপ করলেন তাঁরা।

দলের অন্দরেই উঠছে প্রশ্ন, প্রচারের কৌশল নয় তো? (Awami League Leaders)

দলের মধ্যেকার একটা অংশই এমন কথা বলায় স্বাভাবিকভাবেই জল্পনা তীব্র হচ্ছে। তঁারাই প্রশ্ন তুলছেন, এই চার নেতা নিজেদের প্রচার এবং প্রভাব বাড়ানোর জন্যই এমন বার্তা বাতাসে ছড়িয়ে দিয়েছেন। আদতেই এই পরিদর্শনের সঙ্গে নেত্রী হাসিনার কোনও সম্পর্ক নেই। যদিওস সত্যিই সীমান্ত পরিদর্শনের কোনও বিষয় থাকতো তাহলে ছবি প্রকাশ বা নিদেনপক্ষে একটি বিবৃতিও দলের তরফে দেওয়া উচিত ছিল। বা দেওয়া হত। তা না করে এভাবে একটি বার্তা ছড়িয়ে দেওয়ার অর্থ কী.. প্রশ্ন দলের অন্দরেই।

ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের নীরবতা ঘিরেও জল্পনা (Petrapole Benapole Border)

এমন জল্পনায় অন্য একটা মাত্রা যোগ করেছে ভারত-পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও বিবৃতি না মেলায়। এভাবে চারজন ভিন দেশের সাংসদ সীমান্ত পরিদর্শন করলেন, কিন্তু, স্থানীয় প্রশাসন সম্পূর্ণ অন্ধকারে– বিষয়টি বেশ কৌতুহল তৈরি করেছে।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা (PROTHOM KOLKATA) youtube চ্যানেল

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now