Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

New Year Health Tips: নতুন বছরের শুরুতে লাগাম ছাড়া খাওয়া দাওয়া, বদ হজম থেকে বাঁচবেন কীভাবে?

তামান্না দাশগুপ্ত
Published On: জানুয়ারি 1, 2023 11:32 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

New Year Health Tips: নতুন বছরকে(New Year) আমন্ত্রণ জানানো বলে কথা, সেখানে আনন্দ উৎসবের কোন খামতি থাকে না। বাঙালির যে কোন উৎসব কিংবা আনন্দের সঙ্গে জড়িয়ে রয়েছে খাওয়া-দাওয়ার ব্যাপার। চুটিয়ে পার্টিতে(Party) আনন্দ করবেন অথচ খাওয়া-দাওয়া হবে না এমনটা হতেই পারে না। নতুন বছর( New Year) শুরু হওয়ার প্রথম মাসে ডায়েট কন্ট্রোলের দফারফা হয়ে যায়। উপরন্তু লাগাম ছাড়া খাওয়া দাওয়া এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবারে দেখা দেয় পেটের নানান গন্ডগোল। সময় না মেনে দিনের যে কোনো সময় যখন তখন খাওয়ার ফলে বদ হজমের সমস্যা দেখা দেয়। অনেকে আবার গ্যাস, পেটে ব্যাথা, বমির মতো সমস্যায়ও ভুগে থাকেন। নতুন বছরের শুরুতে অতিরিক্ত কিংবা মশলাদার খাবার খাওয়ার ফলে যদি শরীরে অস্বস্তি ভাব হয় তাহলে ঘরেই রয়েছে সমাধান

(১)আদা বদ হজমে( Indigestion) অত্যন্ত উপকারী। এটি হজমে সহায়ক পাচক রস ও এনজাইমের নিঃসরণ বৃদ্ধি করে। যখন মনে হবে অতিরিক্ত খেয়ে ফেলেছেন তখন হজমের জন্য কয়েক টুকরো তাজা আদা সামান্য লবণ ছিটিয়ে চুষে খেতে পারেন। এছাড়াও দুই চামচ আদার রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস আর একটু লবণ মিশিয়ে জলের সঙ্গে মিশিয়ে পান করলে উপকার পাবেন।

(২)যতই নতুন বছর হোক, বাইরের খাবার একটু এড়িয়ে চলুন। কারণ শরীরে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়লে ডায়রিয়া, তলপেটে ব্যথা, পেট খারাপের মতো সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও অতিরিক্ত ক্যাফেইন বা দুধ জাতীয় খাবারে বদহজম হতে পারে।

(৩)শীতে ধনেপাতা বেশ সহজলভ্য। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এটি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না, এটি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। যদি মনে হয় উল্টোপাল্টা খাওয়া হয়ে গিয়েছে, অস্বস্তি অনুভব করছেন তাহলে ধনেপাতা পরিষ্কার করে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন। পরদিন সকালে সেই জল পান করবেন।

(৪)যদি দেখেন গলা জ্বালা, বুকে পিঠে ব্যথা, মাথার যন্ত্রণা, চোঁয়া ঢেকুর উঠছে তাহলে হালকা গরম জল খেতে পারেন কিংবা কিছুটা কাঁচা জোয়ান চিবিয়ে জল খেলে উপকার পাবেন।

(৫)বর্ষবরণের পার্টিতে যে খাবারগুলি খেলে একবার শরীর খারাপ করছে সেই খাবারগুলি না খাওয়াই উচিত। লিভারের ফাংশন সুস্থ রাখতে সকালে ঘুম থেকে উঠে এই কয়েকদিন সামান্য কাঁচা হলুদ চিবিয়ে একটু জল খেয়ে নিন।

(৬) যদি দেখেন পরপর পার্টিতে নিমন্ত্রণ রয়েছে, তাহলে ডায়েটে কার্বোহাইটেট খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে দিন।

(৭)গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে জোয়ান সিদ্ধ করে সেই জল খেতে পারেন কিংবা জিরে সিদ্ধ করার জলও বেশ কার্যকর। এছাড়াও কয়েকটি এলাচ চিবিয়ে খেতে পারেন। প্রতিবেদনে বর্ণিত নিয়মগুলি ফলো করার আগে অবশ্যই একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

তামান্না দাশগুপ্ত

তামান্না দাশগুপ্ত

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি (গোবরডাঙ্গা হিন্দু কলেজ) চার বছর সাংবাদিকতার পেশার সাথে যুক্ত। দীর্ঘ চার বছর পলিটিক্যাল, বিনোদন প্রতিবেদন লেখার পাশাপাশি খবর সম্পাদনা করার অভিজ্ঞতা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now