Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

সারা দেশে আমূল, দিল্লিতে বাড়ল মাদার ডেয়ারির দাম

রণিতা সাহা
Published On: নভেম্বর 11, 2026 9:35 অপরাহ্ন

Mother Dairy Milk Price Hike: এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল আমূল আর মাদার ডেয়ারি দুধের দাম। দুধের ধরনের উপর লিটার প্রতি ২ থেকে ৪ টাকা হারে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করল সংস্থা। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। এর মধ্যে আমূল বৃহস্পতিবার থেকে সারা দেশে এবং মাদার ডেয়ারি আপাতত দিল্লি-এনসিআর এলাকার বাজারে বর্ধিত মূল্যে দুধ বিক্রি করবে। দেশের অন্যত্রও মাদার ডেয়ারি এই একই হারে দুধের দাম বাড়াচ্ছে কি না, তা নিয়ে কিছু জানায়নি। তবে শীঘ্রই তেমনটাও বাড়তে চলেছে বলেই আশঙ্কা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণ দেখিয়েই দুধের দাম বাড়িয়েছে দুগ্ধ বিপণনকারী।

উৎপাদন খরচ বৃদ্ধির জেরেই মূল্যবৃদ্ধি (Mother Dairy Milk Price Hike)

আমূল দুধের বিপণনকারী সংস্থা গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) আমূল ব্র্যান্ড নামে সারা দেশে দুধ এবং দুগ্ধজাত পণ্য বিক্রি করে। কিছুদিন আগেই ঘি এবং মাখনের দাম বাড়িয়েছে তারা। এবার বৃহস্পতিবার থেকে দুধের দাম চার থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি করার কথা জানিয়েছে আমূল। মূলত দুধ উৎপাদন এবং বিপণন ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতাকেই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। সংস্থার দাবি, উৎপাদন কম হওয়ায় সারা দেশে দুধের জোগান কমেছে। তাই জোগানদারদের থেকে দুধ কিনতে আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। সেই কারণেই লিটার প্রতি দুধের দাম বৃদ্ধি করতে হয়েছে। পাশাপাশি মাদার ডেয়ারির তরফেও এরই যুক্তি দেখিয়ে বলা হয়েছে, কৃষকদের থেকে দুধ কেনার দাম ক্রমাগতই বেড়ে চলেছে। পাশাপাশি উৎপাদন মূল্যও ক্রমেই আকাশছোঁয়া হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাধ্যই তারা দাম বাড়ানোর মতো পদক্ষেপ করছে।

কত টাকা বাড়ল কোন দুধের দাম? (Mother Dairy Milk Price Hike)

নতুন হারে ফুল ক্রিম মিল্কের পাউচ প্যাকের দাম লিটার পিছু ৪ টাকা করে বেড়েছে। অর্থাৎ নতুন দামে তা ৭২ টাকা থেকে বেড়ে হল ৭৬ টাকা। অন্যদিকে টোনড দুধের দাম ৫৮ টাকা থেকে বেড়ে হল ৬০ টাকা। টোনড দুধের পাউচ প্যাকের ৬০ থেকে হল ৬২ টাকা। ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫৪ টাকা থেকে এখন হবে ৫৬ টাকা। অর্থাৎ এই প্যাকেটগুলির ক্ষেত্রে দাম বাড়ল ২ টাকা।

উৎসবের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়াল দুধের দাম (Mother Dairy Milk Price Hike)

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া হচ্ছে। তার মাঝে নামী দুগ্ধ উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারি দুধের দাম বাড়ানোয় মধ্যবিত্তকে সমস্যায় পড়তে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে উৎসবের মরশুমে সমস্যার তীব্রতা বাড়ারই কথা। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৫.৯৭ শতাংশ থেকে বেড়ে ৭.৭৪ শতাংশে পৌঁছেছে। পিঁয়াজ-সহ হেঁশেলের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দুগ্ধজাত সামগ্রীর নতুন করে দাম বাড়ায় চিন্তা আরও বেড়েছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now