।। প্রথম কলকাতা ।।
Dance Bangla Dance: ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে দর্শকদের জন্য রয়েছে ভরপুর বিনোদন। প্রতিযোগিদের নাচের পাশাপাশি অঙ্কুশ হাজরা মজাদার সঞ্চালনা, সুন্দরী বিচারকদের সঙ্গে তার খুনসুটি সর্বোপরি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অঙ্কুশ এবং হাম্পটি -র খুনসুটি খুবই পছন্দ করেন দর্শকরা। মিঠুনের চোখের মনি ডান্স বাংলা ডান্সের হামপটির পরিচয় জানলে অবাক হবেন। ডান্স বাংলা ডান্সের এই খুদে যার নাম হাম্পটি সে আসলে কে জানেন?
ডান্স বাংলা ডান্সের এই নতুন সিজনের অতিথি হল হাম্পটি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে মহাগুরুর আসনেই বসে সে। মিঠুন তাকে খুবই পছন্দ করেন। আবার দর্শকদেরও চোখের মণি সে। তার আসল নাম আদর্শ দাস। ছোট্ট এই শিশু কলকাতারই বাসিন্দা। ডান্স বাংলা ডান্সের সুবাদে সেও এখন একজন খুদে তারকা। ডান্স বাংলা ডান্সে নিয়মিত দর্শক যারা তারা জানেন এর আগেও কোনো না কোনো মিষ্টি শিশু শিল্পীকে নিয়ে শোতে নিয়ে এসেছেন মহাগুরু। তাদের কাউকে দেখা গিয়েছে মহাগুরুর পাশে কেউ আবার সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। তবে এবারের সিজনের স্টার হল হামপটি। সোশ্যাল মিডিয়াতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা। খুদে হামপটি নাচের ভক্ত সবাই। কিন্তু বাচ্চাটির আসল পরিচয় কি জানেন?
ছোট্ট হাম্পটিকে খুবই পছন্দ করেন সেটের বিচারকরাও। শ্রাবন্তী চ্যাটার্জী, মৌনি রায় থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলী, অঙ্কুশ হাজরা মিঠুন চক্রবর্তী তো বটেই, ডান্স বাংলা ডান্সের ছোট্ট প্রতিযোগিদের সঙ্গেও তার বেশ ভাল সম্পর্ক রয়েছে। তার আধো আধো কথা দর্শকরাও খুব পছন্দ করেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছোট্ট হাম্পটির জনপ্রিয়তা। জি বাংলার অন্যান্য অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা যায় তাকে। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে একজন ক্ষুদে তারকা হিসেবে উপহার দেওয়া হয়েছিল।
ডান্স বাংলা ডান্সের মঞ্চে খুনসুটি করা ছাড়াও বেশ কয়েকবার নাচও দেখিয়েছে সে। দর্শকরা তার নাচ দেখতেও খুব পছন্দ করেন। এতদিন মহাগুরুর আসনে তার পাশে দাঁড়িয়েই নাচ দেখাত হাম্পটি। বর্তমানে তার নাচ বেশ পছন্দ করাতে বিগত কয়েক পর্বে প্রতিযোগীদের সঙ্গে তাকেও মঞ্চে নাচতে দেখা যাচ্ছে। এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে এরকম ছোট শিশুদের আনা হয়েছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। তারা এখন প্রায় সকলেই সুপারস্টার। প্রতিযোগিদের নাচের প্রশংসা করে, তাদের দিকে গোলাপ ফুল এগিয়ে দিয়ে, সমবয়সী প্রতিযোগীদের আদর করে এবং সকলের সঙ্গে খুনসুটি করে স্টেজ মাতিয়ে রাখে হাম্পটিও।
হাম্পটিকে দর্শকদের মতোই ডানস বাংলা ডান্সের মঞ্চে উপস্থিত শুভশ্রী শ্রাবন্তী এবং মৌনি রায়ের মতো সেলিব্রেটি বিচারকরাও খুবই পছন্দ করেন। যার ফলেই রিয়েলিটি শো এর দৌলতে ছোট্ট হাম্পটি এখন রীতিমতো সেলিব্রিটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম














