Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Daily Horoscope: আজ চন্দ্র মঙ্গল থাকছে বৃষ রাশিতে, সপ্তাহের প্রথম দিনটি কেমন যাবে আপনার ?

রিমিতা রায়
Published On: জানুয়ারি 30, 2023 11:15 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Daily Horoscope: আজ চন্দ্র শুক্রের রাশি বৃষে সঞ্চার করবে। নিজের উচ্চ রাশিতে ভ্রমণ করায় চন্দ্র অত্যন্ত মজবুত হবে। পাশাপাশি চন্দ্রের সঙ্গে মঙ্গলও বৃষ রাশিতে উপস্থিত থাকায় ধন যোগের প্রভাব থাকবে। আবার আজকের দিনে কৃতিকা নক্ষত্র থাকবে। সপ্তাহের প্রথম দিনটি কেমন যাবে জেনে নিন।

মেষ রাশি:

সপ্তাহের প্রথম দিনটি মেষ রাশির জাতকদের পক্ষে থাকবে। কোনও চিন্তায় ডুবে থাকবেন। এ কারণে জীবনে হতাশা ও আলস্য থাকবে। তবে দুপুরের পর উৎসাহ ফিরে পাবেন এবং পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসায়িক আর্থিক পরিস্থিতি মজবুত (Strong) করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। পারিবারিক অবসাদ কমবে।

বৃষ রাশি:

বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। গ্রহের চাল আপনার সঙ্গে আছে। অন্যের সঙ্গে আপনার ব্যবহার ভালো থাকবে। পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে পারিবারিক কাজের বিষয়ে আলোচনা হবে। পরিবারের কোনও সদস্যের দুর্বল স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনার রাশিতে চন্দ্র ও মঙ্গলের সাহায্যে ধনযোগ তৈরি হয়েছে। উপহার (Gift) পেতে পারেন।

মিথুন রাশি:

মিথুন রাশির জাতকরা নতুন কিছু শিখবেন ও নতুন পরিকল্পনায় কাজ করবেন। বন্ধুদের সঙ্গে নতুন ক্ষেত্রে লগ্নির পরিকল্পনা করতে পারেন। চাকরিজীবীরা কাজে ব্যস্ত থাকবেন। সহকর্মীদের প্রশংসা পাবেন। পরিবারের পূর্ণ সহযোগিতা পেতে পারেন।

​কর্কট রাশি:

কর্কট রাশির জাতকরা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে প্রচুর সময় কাটাবেন।  স্বাস্থ্য ভালো থাকবে। আবার সপ্তাহের প্রথম দিনে কাজে সাফল্য লাভ করবেন। চাকরির সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্কট রাশির ব্যবসায়ীরা আজ ব্যবসায় ভালো পরিণাম পাবেন।

সিংহ রাশি:

গ্রহের পরিস্থিতি সিংহ রাশির জাতকদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দুপুর পর্যন্ত কাজে আত্মবিশ্বাসী থাকবেন। দুপুরের পর কাজে বাধার মুখে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। চাকরির ক্ষেত্রে সুখপূর্ণ পরিণাম পাবেন।  স্বাস্থ্যে অবনতি সম্ভব। দৌড়ঝাপের মধ্যে নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি:

কন্যা রাশির জাতকদের পরিবারে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে বিবাহিত জাতকদের দাম্পত্য জীবন সুখে কাটবে।  চাকরিজীবীদের জন্য সপ্তাহের প্রথম দিনটি ভালো থাকবে। কর্মক্ষেত্রে চাতুর্যের সাহায্যে সকলকে নিজের ভক্ত করে নেবেন। ব্যবসার ক্ষেত্রেও দিন ভালো।

তুলা রাশি:

তুলা রাশির জাতকদের গ্রহ-নক্ষত্র আপনার পক্ষে থাকবে। এর ভালো ফলাফল পাবেন এই রাশির জাতকরা। দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। বোধবুদ্ধি প্রয়োগ করে ব্যবসায় ভালো মুনাফা অর্জন করবেন।

বৃশ্চিক রাশি:

বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যের তারা আজ চরমে থাকবে। কম পরিশ্রম করে একাধিক কাজ পূর্ণ করতে পারবেন। কাজের ক্ষেত্রে পরিশ্রম করলে ভালো ফলাফল লাভ করবেন। চাকরিজীবীরা কোনও ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসার জন্য দিন অনুকূল।

ধনু রাশি:

ধনু রাশির জাতকরা নিজের ওপর মনোনিবেশ করবেন ও নতুন পরিকল্পনা তৈরি করবেন। নিজের কিছু অভ্যাস পরিবর্তন করবেন, যার ভালো পরিণাম পাবেন এই রাশির জাতকরা। পরিবারের যত্ন নেবেন, পরিবারের জন্য ব্যয় করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে ও দাম্পত্য জীবনে অবসাদ দূর হবে।

মকর রাশি:

মকর রাশির জাতকরা আজ মানসিক দিক দিয়ে মজবুত থাকবেন। পুজোর কাজে ব্যস্ত থাকবেন। পারিবারিক জীবনে ওঠা-পড়া লেগে থাকবে। তবে প্রেম জীবনে ভালো ফলাফল পাবেন। নিজের ভালো মানুষির লাভ ভোগ করতে পারবেন এই রাশির জাতক। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

কুম্ভ রাশি:

কুম্ভ রাশির জাতকরা আজ অনাবশ্যক কারণে চিন্তিত হতে পারেন। এর ফলে অসুস্থ হতে পারেন। কাজে বাধার কারণে মনে কষ্ট হতে পারে। তবে দুপুরের পর পরিস্থিতি পাল্টাবে এবং মানসিক অবসাদ কমবে। পরিবারের সদস্যদের সমর্থন লাভ করবেন। ব্যয় বাড়বে, তবে আয় ভালো হবে।

মীন রাশি:

মীন রাশির জাতকদের আজকের দিনটি তাঁদের পক্ষে থাকবে। এই রাশির ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আয় বৃদ্ধির ফলে মনে আনন্দ থাকবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে ভালোবেসে কথা বলুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now