Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Snacks Making Business: ঘরে ঘরে চাহিদার নেই কমতি, নিমকির ব্যবসায় উপার্জন হতে পারে লাখ টাকা !

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 26, 2022 2:08 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Snacks Making Business: প্রতিটি বাড়িতে সকালের এবং বিকালের খাবারের জন্য অল্পসল্প তেলেভাজা রাখাই থাকে। তার মধ্যে অন্যতম একটি হল নিমকি। প্রথমত এই নিমকি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এবং তা প্রতিদিনই চায়ের সঙ্গে সকালে-বিকালে খাওয়াই যায়। তাই গৃহস্থ বাড়িতে নিমকির (Nimki) অস্তিত্ব আগে থেকেও ছিল, এখনও আছে এবং আগামীতেও থাকবে এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। এই ব্যবসা কিন্তু বেশ লাভজনক। এই বিষয়টি হয়তো অনেকের কাছেই অজানা।

শুধুমাত্র নিমকি তৈরি এবং বিক্রির ব্যবসা যেকোন মানুষকে দুর্দান্ত লাভের মুখোমুখি করাতে পারে বাড়িতে অল্প পরিমাণে নিমকি তৈরি করতে সকলেই পারেন। কিন্তু ব্যবসা করার জন্য প্রচুর পরিমাণে নিমকি তৈরি করা এবং তা মার্কেটিং করা অতটা সহজ নয় । সেই কারণে ব্যবসা শুরু করার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত কত টাকা পুঁজি বিনিয়োগ করতে হবে, কতটা পরিশ্রম প্রয়োজন, কীভাবে তৈরি করতে হবে এবং লাভ হওয়ার সম্ভাবনা কতটা। তারপরই নিজের মূলধন ব্যবসায় বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাবেন ব্যবসায়ীরা।

নিমকির ব্যবসা শুরু করতে গেলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে:

  • আপনি বড় কিংবা ছোট যেই আকারেই ব্যবসা শুরু করুন না কেন পুঁজি বিনিয়োগ (Invest) করতে হবে। ৫০,০০০ থেকে শুরু করে ৬ লাখ পর্যন্ত মূলধন বিনিয়োগ করতে পারেন আপনি।
  • কোথায় নিমকি বানাবেন সেই জায়গাটা আগে থেকেই ঠিক করে রাখতে হবে। এই ব্যবসার জন্য ৩০০ থেকে ৫০০ স্কোয়ার ফুটের জায়গা প্রয়োজন হয়।
  • কোন ব্যবসা শুরু করতে গেলে তার কাঁচামাল (Raw Materials) অবশ্যই প্রয়োজন। সে ক্ষেত্রে তেল , বেসন, আটা, ময়দা, মশলা সহ আরও বিভিন্ন ধরনের উপকরণ গুলি জোগাড় করতে হবে আপনাকে।
  • আর এই সবকিছুর পরে গুরুত্বপূর্ণ হল মেশিন। নিমকি বানানোর জন্য আলাদা মেশিন কিনতে পাওয়া যায় যা আপনার কাজকে আরও সহজ করে দিতে পারবে।
  • নিজের তৈরি করা মাল প্যাকেট করে বাজারে বিক্রি করার আগে বাজার চাহিদা খতিয়ে দেখে নিতে হবে।
  • বড় হোলসেল মার্কেটে নিজের তৈরি করা মাল আপনি পাইকারি দরে বিক্রি করতে পারেন। এছাড়াও সেলসম্যান রেখে হাতে হাতে নিজের কারখানায় তৈরি করার নিমকি বিক্রি করতে পারেন।

লাভের পরিমাণ ঠিক কতটা ?

এই ব্যবসা শুরু করলে প্রথম দিকে ৩০ শতাংশ পর্যন্ত লাভ রাখা যায়। কোন কোন ক্ষেত্রে আরও কম হয় কিন্তু ধীরে ধীরে যখন ব্যবসা দাঁড়াতে শুরু করবে তখন একজন ব্যবসায়ী মাসে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন। আর যদি আপনার পুঁজি বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেশি হয় সে ক্ষেত্রে মাসিক লাভের পরিমাণ যে বেশি হবে তা বলাই বাহুল্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now