Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Hardik Pandya: নতুন বছরের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জয়, সংবাদ সম্মেলনে পন্থের অভাবের কথা বললেন হার্দিক পান্ডিয়া

সোমা মাইতি
Published On: জানুয়ারি 2, 2023 8:14 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

চলতি বছরের অক্টোবরে আইসিসি পুরুষদের বিশ্বকাপের আসর বসছে ভারতে। রোহিত শর্মার জায়গায়, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন যে তার নতুন বছরের প্রধান লক্ষ্য হল ‘মেন ইন ব্লু’র জার্সিতে ওডিআই বিশ্বকাপ জেতা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ না জিতলেও গত বছর তার জন্য একটি জাদুকরী বছর ছিল।

 

হার্দিক বলেন যে তার ক্যারিয়ারে এখনও অনেক কিছু অর্জন করার আছে। মজা করে বলেন তিনি এখনও কিছুই অর্জন করতে পারেননি। পান্ডিয়া বলেন, “এগিয়ে যাচ্ছি, আমি কি অর্জন করতে চাই? অর্জন করার জন্য অনেক কিছু আছে। আমি আমার ক্যারিয়ারে কিছুই অর্জন করতে পারিনি। সুতরাং, ভবিষ্যতের জন্য লক্ষ্য বিশ্বকাপ জেতা।”

 

পান্ডিয়া আরও বলেন, “নববর্ষের লক্ষ্য হলো বিশ্বকাপ জয়। আমি মনে করি না এর চেয়ে বড় কোনো সমাধান হতে পারে। আমাদের লক্ষ্য হবে বিশ্বকাপ জেতা এবং আমরা সেটা করার চেষ্টা করব।” হার্ডহিটিং অলরাউন্ডার বলেন তিনি কঠোর পরিশ্রমের ভাষায় বিশ্বাস করেন, তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন।

 

সংবাদ সম্মেলনে দলে ঋসভ পন্থের অভাবের কথা জানালেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, “ঋসভ পন্থ আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের বিশ্বকাপ অভিযানে পন্থের বড় ভূমিকা থাকবে। আমার মতে ঋষভের দলে না থাকাটা বড় প্রভাব ফেলবে। এখনও হাতে কয়েক মাস সময় আছে। বাকিটা দেখা যাক। পন্থ খেলতে পারলে দারুণ ব্যাপার হবে। ও না খেলতে পারলে অন্যদের কাছে সুযোগ আসবে।”

 

৩ জানুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল।

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now