Covid 19: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা! সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ হাজার

।। প্রথম কলকাতা ।।

Covid 19: দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার নতুন করে করোনভাইরাসে সংক্রমিত হয়েছেন ১,৮০৫ জন। ১৩৪ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছুঁয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১০,৩০০ জনে। দৈনিক পোজিটিভিটি হার দাঁড়িয়েছে ৩.১৯ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, গত ২৪ ঘন্টায় চারটি কোভিড – ১৯ মৃত্যুর খবর পাওয়া গেছে। যা চণ্ডীগড়, গুজরাট, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশ থেকে একজন করে। বর্তমানে দেশে কোভিড-মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৫৬,৫৫১টি করোনা পরীক্ষা করা হয়েছে। রবিবার ৩৯৭টি নতুন কোভিড -১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে মহারাষ্ট্রে। আগের দিনের তুলনায় ৪০টি কেস কমেছে। কোভিড থেকে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৪১,৬৪,৮১৫ জন।বর্তমানে সারা দেশে কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮.৭৯ শতাংশ। কোভিড কেসের মোট সংখ্যা এখন ৪,৪৭,০৫,৯৫২ জন।

করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে সব সরকারকে সতর্ক করা হয়েছে। এক্সবিবি ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে কেরল, মহারষ্ট্র, এবং রাজস্থানে। গতকাল মন কি বাত অনুষ্ঠানের ৯৯তম পর্বেও করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সতর্ক থাকতে বলেছেন। নতুন করে করোনাবিধি মেনে যেন সকলে চলেন তার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version