Tag: Weather

  • Weather update: চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা! মঙ্গল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ

    Weather update: চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা! মঙ্গল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather update: আজও দক্ষিণবঙ্গের পশ্চিমের তিন জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে এবং বাকি জেলাগুলিতে চলবে অস্বস্তি। বিকেলের পরে দক্ষিণের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা সাতদিন উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে নেই বৃষ্টির দেখা। কিছু জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হলেও অস্বস্তি কমছে না। আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আগামিকাল থেকে মেঘলা আকাশ, বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা।

     

    আগামী তিন-চার দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। এমনটাই মত আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে।

     

    অন্যদিকে দুর্যোগ দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে টানা আরও চার-পাঁচদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather update: ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়, ফের দুর্যোগ

    ।। প্রথম কলকাতা ।।

     

     

    Weather update: ভ্যাপসা গরমের যন্ত্রণা থেকে রেহাই। আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি এই কয়েকটা জেলায়। বর্ষা ঢুকে পড়ল দেশে। বাংলায় কবে ঝমঝমিয়ে বৃষ্টি? উত্তর হয়ে আসবে দক্ষিণে, কত দিনের অপেক্ষা? জানিয়ে দিল আবহাওয়া দফতর, আবহাওয়ার বড় খবর !

     

    আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরব্ঙ্গে। শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে। সেখানে জারি হলুদ সতর্কতা। রবিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও হতে পারে ভারী বৃষ্টি। আগামী সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

     

    জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এ বার রেমালের কারণে একটু আগেই বর্ষা প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্ষা যত ক্ষণ না ঢুকছে, তত ক্ষণ বলা যাবে না যে, রাজ্যে আগে না পরে আসছে। হাওয়া অফিস জানিয়েছে, কেরলে ঢুকেছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশির ভাগ অংশে ঢুকে পড়ছে বর্ষা। আগামী দু-তিন দিনে তা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রবেশ করতে পারে।

     

    উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। সেটি দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার এবং হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে আর্দ্র জলীয় বাষ্প। তার জেরেই উত্তরের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

     

    ভ্যাপসা গরমে হাঁসফাঁস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। এর মধ্যেই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আবার রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছেন সেখানকার বাসিন্দারা। তবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জন্য তাদের অপেক্ষা করতে হবে।

     

    https://www.facebook.com/share/v/q1WHfxcPWNKoJjKp/?mibextid=w8EBqM

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

     

  • Weather update: আকাশের মুখ ভার, বঙ্গে বর্ষা কবে ঢুকছে ?

    ।। প্রথম কলকাতা ।।

     

    Weather update:  রেমাল বিদায় নিলেও বাংলার আকাশ থেকে কাটছে না দুর্যোগের কালো মেঘ। শনিবার শেষদফার লোকসভা নির্বাচনে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। জানালো হাওয়া অফিস। উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস।  ৩১ জুন দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

     

    কেরলে বর্ষা প্রবেশের দিনই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ। এদিকে বাংলায় বর্ষা প্রবেশের দিন মধ্যরাত থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ মে কেরল এবং উত্তরপূর্ব ভারতে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে এমনটাই জানায় আইএমডি। সঙ্গে পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে।

     

    স্বাভাবিকভাবে, ১ জুন কেরলে বর্ষা শুরু হয়। আর উত্তরপূর্ব ভারতে দক্ষিণপশ্চিম বায়ু প্রবেশ করে ৫ জুন। দেশে স্বাভাবিকের দুদিন আগে বর্ষা প্রবেশ করে। স্বাভাবিকের সাতদিন আগে উত্তরপূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হল এবার।

     

    https://www.facebook.com/share/v/q1WHfxcPWNKoJjKp/?mibextid=w8EBqM

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: বছর শেষেও ফিকে শীতের আমেজ, জমাটি ঠান্ডার কামব্যাক কবে?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: বর্ষশেষে জেলায় জেলায় সেভাবে অনুভূত হবে না শীত । নতুন বছরে ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে ফিরবে না শীত। তবে দু’দিন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলির ভোরের আকাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ মেঘহীন থাকবে কলকাতার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

    আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আবহাওয়া শুকনো থাকবে। রাতের দিকেও তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিন। তবে আগামী দিনগুলিতে প্রায় প্রত্যেকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নতুন বছরের ৪ এবং ৫ তারিখ। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলির মধ্যে কয়েকটি জায়গায়। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের পরিমাণ ৪-৫ তারিখ নাগাদ খুব বাড়ার সম্ভাবনা রয়েছে ও উত্তর-পশ্চিম দিক থেকে হওয়ার ঢুকবে, তার ফলে এই বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে নতুন বছরের শুরুতে তুষারপাত হতে পারে সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু এলাকায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।এমনিতেই ভালো মতো ঠান্ডার দাপট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফের একবার পাহাড়নগরী দার্জিলিঙে পড়তে পারে বরফ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Report Today: বর্ষশেষে জাঁকিয়ে পড়বে শীত ? বৃষ্টির সম্ভবনা এই দুই জেলায়

    ।। প্রথম কলকাতা।।

    Weather Report Today: পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ক্রমাগত ঢুকতে শুরু করেছে , আর তার ফলে সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কুয়াশার । খুব ভোরে বা সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে।আগামী ৭ দিন মোটের উপর থাকবে একই রকম আবহাওয়া। রাতের তাপমাত্রা খুব সামান্য কমতে পারে ৩১ শে ডিসেম্বরের থেকে ১ জানুয়ারি। আগামী ৪ দিন আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং অন্যদিকে পূবালী হওয়ার প্রভাব দুইয়ের যাঁতাকলের প্রভাবে শীতের সম্ভাবনা আপাতত দেখছেন না আবহাওয়াবিদরা। আপাতত কোথাও কোনও সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। তাপমাত্রার দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে , কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশিই থাকবে। বেলার রোদে গরম লাগতে পারে।

    দেশের প্রায় বেশিরভাগ রাজ্যেই শীতের মরশুমেও আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হয়েছিল। IMD-র তরফে পূর্বাভাস মিলেছে, ফের একবার বর্ষবরণে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে। দেশবাসী অপেক্ষায় রয়েছে নতুন বছরেও শীতের ঝোড়ো স্পেল দেখার। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে দিনের বেলায় শীতের দেখা মিলছে না। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা মিলছে সকালে। শুধু তাই নয় , কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস মিলছে, নতুন বছরের শুরুতে হালকা তুষারপাত হতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। হাওয়া অফিসের তরফে নতুন বছরে দক্ষিণবঙ্গে ফের পারদ নামার ইঙ্গিত মিলেছে। তবে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: বর্ষবরণের রাতে শীত তার ছন্দে ফিরবে? হাওয়া অফিস বলছে…

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: জাঁকিয়ে শীতের সম্ভাবনা বড়দিনের মতো বর্ষবরণেও নেই। শীতের আমেজ সকাল সন্ধ্যা থাকলেও দিনের বেলায় কার্যত উধাও শীত। স্বাভাবিকের অনেকটাই উপরে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশায় শুরু হচ্ছে সকালের যাত্রা। কোথাও কোথাও দেখা মিলছে ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ৪ ডিগ্রি বেশি যা স্বাভাবিকের থেকে। উধাও হয়েছে উত্তুরে হাওয়ায়। শুধু তাই নয় দাপট বেড়েছে পূবালি হাওয়ার। ক্রমাগত ঢুকছে জলীয় বাষ্প। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আর শীত ফেরার সম্ভাবনা নেই। কারণ একটাই ডিসেম্বরে ঘূর্নাবর্ত। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    হাওয়া অফিস সূত্রে খবর, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি পারদ চড়ছে রাজ্যের বিভিন্ন জেলাতেও। আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও খুব একটা হেরফের হবে না রাতের তাপমাত্রার।শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সব জেলাতেই।

    হাতে গোনা আর মাত্র কটা দিন । তারপরেই সূচনা হবে ইংরেজি নতুন বছরের। এই আবহাওয়ার মধ্যে বেড়ানোর জায়গাগুলিতে ভিড় যথেষ্ট বাড়লেও খানিকটা অস্বস্তির মধ্যেই সাধারণ মানুষ। বর্ষবরণের রাতেও কি এই অবস্থা থাকবে, নাকি শীত তার ছন্দে ফিরবে? প্রশ্ন উঠলেও উত্তর অধরা।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: বর্ষবরণে জাঁকিয়ে শীত নাকি উষ্ণ আবহাওয়ার ছোঁয়া ? চিত্র পাল্টাবে কতটা!

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: উধাও শীতের কড়া কামড়। উৎসবের আবহে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে কেকে কামড় বসানোর দিন শেষ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাতে শুরু করেছে বছর শেষে। যার জেরে উত্তরে হাওয়া দাপট পিছু হটতে শুরু করেছে। বছরের শেষ লগ্নে এসে শহরে নেই শীতের আমেজ। গত সপ্তাহের শেষে শহরে যে হরে শীতের পারদ নেমেছিল ভোল বদলে ইতিমধ্যেই উর্ধমুখী। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের থেকে যা কি না ২ ডিগ্রি ওপরে। অন্যদিকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি স্বাভাবিকের থেকে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শুরুতে আকাশ থাকবে মেঘহীন। শুধু তাই নয় , আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ছুঁয়ে ফেলবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে শহরের সর্বোচ্চ পারদ ঘুরবে ২৬ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের কোথাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    শহর এবং শহরতলিতে আগামী কয়েক দিন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামী তিন দিন থাকবে কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে।পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না।

    ১৩-১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে জেলার বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ।জানুয়ারির প্রথম ৪-৫ দিন পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। বর্ষশেষ, বর্ষবরণ, এমনকী নতুন বছরের প্রথম কয়েকদিনেও সম্ভাবনা নেই ঠান্ডা কোনোভাবে ফেরার ।আপাতত অধরাই থাকছে কনকনে শীত। তবে কুয়াশা মাখা হাল্কা শীতের আমেজে উপভোগ্য আবহাওয়া থাকবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: উধাও শীত! বড়দিনের সকালে ঘন কুয়াশার চাদরে মুড়ল রাজ্য

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: বড়দিনের সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। আগামী কয়েক দিন শহর এবং শহরতলিতে একই ভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে।নয়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে এই ঘূর্ণাবর্তের জন্য। ফলে ক্রমশ বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আপাতত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই সেই কারণেই। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছেবৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। আগামী দু’দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায়। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

    অন্যদিকে, মোটের উপর একই রকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের দুই পার্বত্য এলাকার জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনও জেলাগুলিতে । তবে আগামী কয়েকদিন হাড়কাঁপানো শীত দেখবে পাহাড়নগরী দার্জিলিং। তাপমাত্রা আরও নেমে যেতে পারে।

    দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন এরকমই খানিকটা কুয়াশা, খানিকটা মেঘলা আবহাওয়া থাকবে ।এবছরের বাকি কটাদিনে বাংলায় আর জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন কুয়াশার হাত থেকে রেহাই না পেলেও শীতের কবল থেকে মুক্তি পাবেন বঙ্গবাসী।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Updayte Today: শীতের ছন্দপতনে ‘উষ্ণ’ বড়দিন, কেমন থাকবে ক্রিসমাসের আবহাওয়া ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Updayte Today: শীতের আমেজ বাংলা থেকে উধাও হবে না। তবে কমতে পারে ঠাণ্ডা। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আকাশ আগামী ২৪ ঘন্টায় পরিষ্কার থাকলেও কুয়াশা থাকার সম্ভাবনা সকালের দিকে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ ডিগ্রি বেশি যা স্বাভাবিকের থেকে।

    তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ কিছুটা চড়বে আপাতত আগামী এক সপ্তাহ। শীতের আমেজ তারই জেরে আরও ফিকে হতে চলেছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, কারণ হিসাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পর প্রবেশ। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই দক্ষিণবঙ্গে শীত ফিকে হয়েছে।

    অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট হিসাবে জানিয়ে রাখা ভালো, আজ শুষ্ক থাকবে উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া।আবহাওয়ার বদল হবে বড়দিনের পর থেকে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। অন্যদিকে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। বছরের শেষ সপ্তাহে পাহাড়ে তুষারপাত হতে পারে। ফলে পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে সেকথা বলাই বাহুল্য।

    প্রসঙ্গত, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের কোনো সম্ভাবনা নেই, একই চিত্র দেখা দেবে কলকাতার ক্ষেত্রেও। বরং আগামী এক সপ্তাহ পারদের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় ঠান্ডার আমেজ বেশ ফিকে হবে। নতুন করে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।তবে সেই ক্ষেত্রে জলীয় বাষ্পের প্রবেশ বন্ধ হতে হবে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Weather Update Today: উষ্ণ হতে পারে বড়দিন, শীতের আমেজ আর কতদিন ?

    ।। প্রথম কলকাতা ।।

    Weather Update Today: আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এমনকি আবহাওয়া শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আগামী ২৯ তারিখ থেকে সামান্য পরিবর্তন হতে পারে তাপমাত্রা । আগামী দিন তাপমাত্রা বাড়তে পারে ১-৩ ডিগ্রি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ শেষে কলকাতার আকাশ মেঘহীন থাকবে।

    বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণ বাড়বে, কারণ ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে বাংলা থেকে শীত উধাত্ত না হলেও ঠান্ডা কমবে অনেকটাই। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এছাড়া আর বড় কোনও পরিবর্তন নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু’দিন মাঝারি কুয়াশা থাকবে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।

    একদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। উইকেন্ডে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুই সিস্টেমে শীতের স্পেলে সাময়িক বিরতি বাংলায়। জানা যাচ্ছে, বড়দিনে কমতে পারে শীতের আমেজ। ২৪ ডিসেম্বরের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সান্তার অপেক্ষা নয়, বরং হালকা গরম-পোশাক পরেই শহরের রাস্তায় বড়দিন পালন করা যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সব মিলিয়ে শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version