Tag: NDPP

  • Nagaland Assembly Election 2023: ভোটের দামামা বেজে গিয়েছে নাগাল্যান্ডে, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ

    Nagaland Assembly Election 2023: ভোটের দামামা বেজে গিয়েছে নাগাল্যান্ডে, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ

    ।। প্রথম কলকাতা।।

    Nagaland Assembly Election 2023: আর মাত্র কয়েকদিন বাকি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের (Nagaland Assembly Election)। শেষ পর্যায়ের প্রচার সাড়ছে রাজনৈতিক দলগুলি। আর এই মর্মে সাধারণদের নানা প্রতিশ্রুতি দিচ্ছে নেতা-মন্ত্রীরা। এরই মধ্যে শনিবার ২১ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ডিমাপুর-১ থেকে রাজ্য ইউনিট প্রধান কে থেরিকে (K Therie) প্রার্থী করেছে দল। দলের প্রধান মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই তালিকা প্রকাশিত হয়েছে।

    ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের বাছাই করেছে। দলের প্রথম তালিকায় থাকা অন্যান্য প্রার্থীদের মধ্যে নাম রয়েছে ডিমাপুর-২ (ST) থেকে এস আমেন্টো চিস্তি, ডিমাপুর-৩ (ST) থেকে ভি লাসুহ, ঘাসপানি-১ থেকে আকাভি ঝিমোমি এবং টেনিং (ST) থেকে রোজি থমাস।

    এদিকে ইতিমধ্যেই জানা গিয়েছে, নাগাল্যান্ডের ৬০ আসনের বিধানসভায় ২০টি আসনে লড়বে বিজেপি। আর বাকি ৪০টিতে জোট NDPP। বর্তমানে নাগাল্যান্ড বিরোধী শূন্য বিধানসভা। কারণ সেখানকার শাসক দল বিজেপির (BJP) হাত ধরেছে।২০১৮-র বিধানসভা নির্বাচনে জোট গড়েছিল তাঁরা। আর ২০২৩-এও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। ফলাফল ঘোষণা হবে উত্তর-পূর্বের বাকি দুই রাজ্যের সঙ্গে ২ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Top Fights: মেঘালয়ের মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতায় প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী, প্রার্থী ঘোষণা বিজেপির

    ।। প্রথম কলকাতা ।।

    Top Fights: ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই পরিস্থিতি বেশ সরগরম। কোন দল জোট বাঁধছে, কোন দল একক ভাবে লড়াই করছে, আবার কোন দল কোথায় কোন প্রার্থী দিচ্ছে এই নিয়ে চলছে বহু আলোচনা। এরই মাঝে মেঘালয় বিজেপির (Meghalaya BJP) প্রার্থী ঘোষণা করা হল। প্রার্থী তালিকায় রয়েছে প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা বার্নার্ড এন মারাক (Bernard N Marak)। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমার (Conrad Sangma) কেন্দ্র থেকে।

    মুখ্যমন্ত্রী সাংমা, মেঘালয়ের দক্ষিণ তুরা সংসদীয় কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। সেখানেই গেরুয়া শিবির তাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে বার্নার্ডের। এক সময় এই বিজেপি (BJP) নেতা মেঘালয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শুধু তাই নয়, এই নেতার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা রয়েছে, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই ধরনের কোন একটি মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল বার্নার্ডকে। ২০২২ সালের নভেম্বর মাসে তিনি মেঘালয়ের একটি আদালত থেকে জামিনে মুক্তি পান।

    এরপর বার্নার্ড যোগ দেন বিজেপিতে। দলের তরফ থেকে মেঘালয় বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বলা হয়, মেঘালয়ে বিজেপির তরফ থেকে কারা কারা বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তা ঠিক করার জন্য বুধবার একটি নির্বাচনী কমিটির বৈঠক বসে। সেই কমিটির নেতৃত্ব দিয়েছিলেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ওই বৈঠকেই সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা তথা বর্তমানে বিজেপির অন্যতম নেতৃত্ব বার্নার্ড এন মারাককে মুখ্যমন্ত্রী সাংমার বিরুদ্ধে লড়াই করতে হবে।

    এদিকে ন্যাশনাল পিপলস পার্টি বর্তমানে মেঘালয়ে শাসক দলের পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী হলেন কনরাড সাংমা। ২০২৩ এর মেঘালয় বিধানসভা নির্বাচনে ৭ টি আসনের মধ্যে বিজেপির তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে মাত্র ২০ টি আসনে। আর বাকি ৪০টি আসনে প্রার্থী দেবে জোট NDPP পার্টি। চলতি বছরে নির্বাচনে বিজেপির ট্যাগলাইন রাখা হয়েছে ‘এম-পাওয়ার’।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Temjen Imna Along: সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়, নাগাল্যান্ড নির্বাচনের এই বিজেপি প্রার্থীকে চেনেন ?

    ।। প্রথম কলকাতা ।।

    Temjen Imna Along: ২০২৩ এর নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন চলতি মাসেই। কাজেই নির্বাচনকে সামনে রেখে সে রাজ্যের ক্ষমতাসীন এনডিপিপি (NDPP) সরকার ভোট প্রচার শুরু করে দিয়েছে। একই রকম ভাবে প্রচারের কাজ করে চলেছে বিজেপি এবং অন্যান্য দলগুলি। যদিও এনডিপিপি এবং বিজেপি এক জোট হয়েছিল ২০১৮ এর বিধানসভা নির্বাচনে। এবারও খানিকটা পরিস্থিতি একই রকমের। বিজেপির তরফ থেকে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের (Nagaland Assembly Election) জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিচ্ছে ২০ জন। তার মধ্যে একজন হলেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)।

    বিজেপির হয়ে তিনি লড়াই করবেন আলোংটাকি কেন্দ্র থেকে। তেমজেন তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। নাগাল্যান্ডের ভারতীয় জনতা পার্টির (BJP) রাজ্য সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ১৫ জানুয়ারি। যদিও তিনি ২০১৮ সাল থেকেই আলোংটাকি নির্বাচনী এলাকার নাগাল্যান্ড বিধানসভার সদস্য। এছাড়াও চতুর্থ নিফিউ রিও-এর মন্ত্রণালয়ের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী তিনি। তেমজেন সোশ্যাল মিডিয়াতে (Social Media) খুব সক্রিয় এবং তাঁর রসিকতার কারণেও তিনি বেশ ভালোই জনপ্রিয়। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগাল্যান্ড সংস্কৃতিকে প্রচার করতেও ভালবাসেন।

    সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তেমজেনের পোস্ট করা কোন ছবি বা ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলির মানুষদের সম্পর্কে ভারতের অন্যান্য রাজ্যের মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভাঙ্গানোর চেষ্টা করেন। কিছুদিন পূর্বেই তিনি কোন এক বক্তৃতার সময় বলেন, ‘অনেক মানুষের ধারণা নাগারা মানুষ খায়। আমার চেহারা দেখে সেই ধারণা আরও প্রকট হয়’। নাগাল্যান্ডের বিজেপি রাজ্য সভাপতির এই কথা শুনে হাসির রোল ওঠে সেখানেও। এছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষের চোখ তুলনামূলকভাবে কিছুটা ছোট হওয়ায় তাদেরকে অনেক সময়ই উপহাসের পাত্র হতে হয় । সেই পরিপ্রেক্ষিতে মজার ছলেই তেমজেন বলেন, চোখ ছোট হলেও তাদের দূরদর্শিতা স্পষ্ট। আর লম্বা বক্তৃতার মাঝে মঞ্চে ঘুমালেও ছোট চোখের জন্য খুব একটা ধরা পড়েন না । এই ধরনের ছোটখাট বিষয় নিয়ে মজা করতে দেখা যায় নাগাল্যান্ডের এই মন্ত্রীকে। তাঁর সম্পর্কে যেটুকু জানা যায়, নিজের কাজের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে দায়িত্ববান তিনি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nagaland Assembly Election 2023: নাগাল্যান্ডের ২০ আসনে লড়বে BJP, বাকি ৪০-এ জোট NDPP

    ।। প্রথম কলকাতা ।।

    Nagaland Assembly Election 2023: ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নাগাল্যান্ড , ত্রিপুরা, মেঘালয় ভোট পর্ব সেরে ফেলা হবে ১৬ এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন (Nagaland Assembly Election) আগামী ২৭ ফেব্রুয়ারি। বর্তমানে নাগাল্যান্ড একপ্রকার বিরোধী শূন্য বিধানসভা। কারণ নাগাল্যান্ডের শাসক দল এনডিপিপি হাত মিলিয়েছে বিজেপির সাথে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা জোট করেছিল।২০২৩ সালেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

    সম্প্রতি বিজেপির (BJP) তরফ থেকে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকা অনুযায়ী বিজেপি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ২০ জন প্রার্থী দিচ্ছে। অন্যদিকে বাকি ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে নাগাল্যান্ডের শাসক দল এনডিপিপি (NDPP)। যদিও নাগাল্যান্ডে বিজেপি ২০টি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু মেঘালয়ের ৬০টি আসনেই পদ্ম শিবির লড়াই করবে। এ কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে।

    ২০১৮ সালের নাগাল্যান্ড বিধানসভা ভোটের ফলাফল বলছে ,সেই সময় এনডিপিপি ১৮ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি জিতেছিল ১২ টি আসনে। এনপিএফ ২৬ টি আসনে। ন্যাশনাল পিপলস পার্টি দুটি আসনে আর নির্দল ও জেডিইউ একটি করে আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে নাগাল্যান্ড বিধানসভার দুই বিধায়ক নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। পুংখো খিপ্রের নির্দলীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ টি ইয়াংসে সাংতাম ও এনডিপিপি পার্টির থংওয়াং কন্যাক পদত্যাগ করেন। সোমবার তাঁরা তাদের ইস্তফা পত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠান বলে জানা যায়।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Nagaland Assembly Election 2023 : পাখির চোখ উত্তর-পূর্ব ভারত, AAP থাকছে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে

    ।। প্রথম কলকাতা ।।

    Nagaland Assembly Election 2023: ভারতের উত্তর-পূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। চলছে জোরদার প্রচার প্রস্তুতি। তারই মধ্যে আম আদমি পার্টি তাদের সিদ্ধান্ত জানালো। এবার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে (Nagaland Assembly Election) লড়াই করবে তাঁরা। কোনো রকম জোটে নয় বরং এককভাবে এই লড়াইয়ে সামিল হবে আম আদমি পার্টি (AAP)।

    নাগাল্যান্ডে আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা হলেন রাজেশ শর্মা। আম আদমি পার্টির সভাপতি হলেন নাগাল্যান্ড রাজ্যের প্রাক্তন বিধায়ক Asu Keyho । দলের তরফ থেকে জানানো হয়, ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে যতগুলি সম্ভব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করবে আম আদমি পার্টি। তাঁরা দিল্লি পুরনিগম নির্বাচনে বিজেপিকে হারিয়েছে। আর তারপরেই নজর দিয়েছে উত্তর-পূর্ব ভারতের দিকে। কাজেই নাগাল্যান্ডে নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য লড়াই করতে প্রস্তুত আম আদমি পার্টি।

    সেই রাজ্যের আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেশ শর্মা জানান, নাগাল্যান্ডে বর্তমানে সুশাসন এবং সৎ রাজনীতি করার সময় এসেছে। এটাই নাগাল্যান্ডের মানুষের কাছে শুভ সুযোগ। তাঁরা নাগা শক্তিকে যদি উন্নত করতে চান এবং আরও নিজেদের সংগঠনকে মজবুত করতে চায় তাহলে আম আদমি পার্টি তাদের সহযোগিতা করতে পারে। এক্ষেত্রে সেই রাজ্যের রাজনৈতিক চিত্রতে একটা বড় বদল আসবে। আর তার জন্যই একেবারে তৃণমূল স্তর থেকে কাজ করতে শুরু করবে আম আদমি পার্টি। নাগাল্যান্ডের মানুষও চাইছেন আপকে, এমনটা জানিয়েছেন Asu Keyho ।

    উল্লেখ্য, এই প্রথমবার অবশ্য নয় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনেও নাগাল্যান্ডে নির্বাচনের মাঠে নেমেছিল আম আদমি পার্টি। কিন্তু সেখানে তাঁরা ব্যর্থ হয়। গত বিধানসভা নির্বাচনে যে কজন আদমি পার্টির হয়ে লড়াই করেছিলেন তার মধ্যে জিতেছিলেন মাত্র একজন। কিন্তু তিনিও পরবর্তীতে নাগাল্যান্ডের শাসক শিবিরেই যোগদান করেন। বর্তমানে নাগাল্যান্ডের ক্ষমতায় রয়েছে এনডিপিপি এবং বিজেপি জোট।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Previous History Of Nagaland Election: ২০১৮-র ফর্মুলা ২০২৩-এ রিপিট করতে চলেছে BJP! নাগাল্যান্ডের ভোটে বড় ফ্যাক্টর কী?

    ।। প্রথম কলকাতা ।।

    Previous History Of Nagaland Election: দোরগোড়ায় কড়া নাড়ছে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা ভোট। সাধারণকে নিজেদের তরফে করতে যার যার মতন করে প্রচেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। ভোটের দামামা বেজে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে (Nagaland)। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট সেখানে। ১,১৮৯,২৬৪ জন ভোটার নির্ধারণ করতে চলেছে প্রার্থীদের ভাগ্য। তবে বর্তমানে সেখানে যা পরিস্থিতি তাতে বিরোধী শূন্য বিধানসভা নাগাল্যান্ডে। মুখ্যমন্ত্রী নেফিউ রিওর নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি অর্থাৎ এনডিপিপি (NDPP) হাত মিলিয়েছে বিজেপির সঙ্গে। মনে হচ্ছে, ২০১৮-র ফর্মুলা ২০২৩-এ রিপিট করতে চলেছেন তারা।

    এ রাজ্যে ২০১৮-র বিধানসভায় কী হয়েছিল?

    ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এনডিপিপি ১৮টি আসন জিতেছিল। বিজেপির (BJP) দখলে ছিল ১২টি। এনপিএফ ২৬টি, ন্যাশনাল পিপলস পার্টি দু’টি, একটি আসনে জেডিইউ ও আরেকটি আসনে নির্দল জয়ী হয়েছিল। ২০১৮-য় ১৯৫ জন প্রার্থীর মধ্যে পাঁচ জন ছিল মহিলা প্রার্থী। বরাবরই এখানের ভোটে রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রায়ই ছয়টি উত্তর-পূর্ব রাজ্য মিলিয়ে আলাদা রাষ্ট্রের দাবি এখানকার রাজনীতিতে চাগার দিয়ে উঠেছে। আর সেদিক থেকে ইস্টার্ন নাগা পিপলস অর্গানাইজেশন সবথেকে বড় ফ্যাক্টর।

    বর্তমানে নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই জোটে এনডিপিপি, বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্ট একসঙ্গে রয়েছে। এবারে বিজেপির দাবি, বাড়তে পারে আসন। কেন এরকম ভাবনা? সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসপা আংশিক তুলে নেওয়া, তাঁদের দিকে ভোট যাওয়ার কারণ হতে পারে। কিন্তু ইস্টার্ন নাগাল্যান্ড পিপল অর্গানাইজেশন ফ্রন্টিয়ার নাগাল্যান্জ নামক সংগঠন পৃথক রাজ্যের দাবী তুলেছে। সব মিলিয়ে নির্বাচনের পরই বোঝা যাবে সমস্তকিছু। তবে এটুকুনি পরিষ্কার, ২০১৮-র ফর্মুলা এবারেও প্রয়োগ করবে বিজেপি।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version