Tag: Instagram reels

  • Rituparna Sengupta: টলিউডের বার্বি এবার ঋতুপর্ণা, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশংসা কুড়লেন অভিনেত্রী

    ।। প্রথম কলকাতা ।।

    Rituparna Sengupta: বার্বি’ বর্তমানে লেটেস্ট ট্রেন্ড। ২১ জুলাই বারবি মুক্তিব পাওয়ার পর থেকেই কার্যত গোলাপি রঙে মুরেছে টলিউড থেকে বলিউড। প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই ফিল্ম বার্বির রূপকথার জীবন নয়। বরং রূপকথার জীবন থেকে বাস্তবের রূঢ় মাটিতে পা দেওয়ার পর বার্বির অনুভব নিয়ে তৈরি ফিল্ম ‘বার্বি’। তা নিয়ে অবশ্য সেলিব্রিটিদের একাংশ দ্বিধাবিভক্ত। অভিনেত্রীদের একাংশ ‘বার্বি’ সেজে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। এবার এই ট্রেন্ডের জোয়ারে গা ভাসালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার কাছে বয়স যেন একটা সংখ্যা ছাড়া কিছু না বার্বির লুক এ হট পিঙ্ক আউটফিতে ঋতুপর্ণা জমিয়ে দিলেন ইনস্টাগ্রাম হ্যান্ডেল তার ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা‌

    সপ্তাহের গোড়াতে ঋতুপর্ণার শেয়ার করা ইন্সটাগ্রাম রিল নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। রিলে দেখা যাচ্ছে, ঋতুপর্ণা ফুশিয়া পিঙ্ক রঙের ড্রেস পরেছেন। এই ড্রেসের একটি স্লিভ কাফতানের মতো তবে সম্পূর্ণ। ফুলস্লিভের নিচের অংশে রয়েছে সাদা, হলুদ, গোলাপি, সবুজ রঙের রাফল ডিজাইন। অপর একটি স্লিভ শোল্ডার অবধি। সেটিও অনুরূপ রাফলড। ড্রেসের নেকলাইনে রয়েছে সাদা রঙের মুক্তোর ডিটেলিং। ড্রেসটি নি লেংথ। এটি সামান্য ঢিলে-ঢালা। এই ড্রেসের নিচের অংশেও রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের রাফল ডিজাইন। ড্রেসের কোমরে রয়েছে গোলাপি, সাদা, সবুজ পমপম বেল্ট। এই ড্রেসের সাথে চুলে পনিটেল বেঁধেছেন ঋতুপর্ণা। তাঁর মেকআপও যথেষ্ট উজ্জ্বল। ঋতুপর্ণার চোখকে আকর্ষক করে তুলেছে শিমারি আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার। ঠোঁট রাঙানো গ্লসি পিঙ্ক শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি হাইলাইটারের ব্যবহার। এই ড্রেসের সাথে ঋতুপর্ণা দুই কানে পরেছেন সিলভার রঙের জাঙ্ক ইয়ারিং। পায়ে রয়েছে বেজ রঙের স্লিপার।

    ভিডিওটি শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, ট্রেন্ডের সাথে এগিয়ে যাচ্ছেন তিনিও। হ্যাশট‍্যাগে লেখা রয়েছে ‘বার্বি’। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবেও ‘বার্বি’-র টাইটেল সং ব্যবহার করেছেন ঋতুপর্ণা। সব মিলিয়ে গোলাপি রঙের ড্রেসের রীতিমতো মোহময়ী লাগছিল অভিনেত্রীকে। সাম্প্রতিক কালে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত ফিল্ম ‘দত্তা’। আগামী দিনে তাঁকে দেখা যাবে সাসপেন্স থ্রিলার ঘরানার ফিল্ম ‘শিকার’-এ।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Recap 2022: মিষ্টিমাখা আনন্দের মুহূর্তগুলি নিয়ে Reels বানিয়ে দেবে Instagram, পদ্ধতি জানুন

    ।। প্রথম কলকাতা ।।

    সোশ্যাল মিডিয়ায় জগতে এখন সবার ফেভারিট Instagram Reels। ছবি-ভিডিওর মিশেলে এক দারুন উপস্থাপন। যা দেখতে দেখতে বোঝাই যায়না কখন সময় কেটে যায়। আর এই Reels এ যদি থাকে আপনার জীবনে কেটে যাওয়া একটা গোটা বছরের কিছু স্মরণীয় মুহূর্ত তাহলে তো কথাই নেই। ব্যবহারকারীদের সুবিধার্থে বছর শেষে এক নতুন ফিচার এনেছে Instagram।

    যেখানে আপনাকে কিছু করতে হবে না Instagram নিজে থেকেই আপনার জন্য একটি পিকচার পারফেক্ট Reels বানিয়ে দেবে। তবে এর মানে এই নয়, এখানে আপনার কোনও নিয়ন্ত্রণ থাকবে না। এই Reels – এ পছন্দ অনুযায়ী ছবি সিলেক্ট করা যাবে, বাছা যাবে টেম্পলেট। কীভাবে করবেন জেনে নিন।

     

    আরও পড়ুন : Netflix কিংবা Amazon Prime পাসওয়ার্ড শেয়ার করলেই হাজতবাস! এই দেশে চালু কড়া নিয়ম

     

    Instagram Reels Recap 2022 তৈরি করার পদ্ধতি

    instagram reels recap 2022

     

    1. অ্যাকাউন্টে লগ ইন করে প্রথমে Reel অপশনে ক্লিক করুন।
    এখানে ‘Create Your 2022 Recap Reel’ নামে একটি অপশন দেখতে পাবেন।

    2. এছাড়া টেমপ্লেট অপশনে ক্লিক করেও বিভিন্ন Recap 2022 Reel টেমপ্লেট বেছে নিতে পারেন।

    3. এবার Use Template অপশনে ক্লিক করে নিজের পছন্দ অনুযায়ী টেমপ্লেট বেছে নিন।

    4. এরপর Add Media অপশনে ক্লিক করে ছবি অথবা ক্লিপ বেছে নিতে পারবেন। মোট 10 টি ফাইল বাছা যাবে।

    5. নিচে Edit অপশনে ট্যাপ করে অতিরিক্ত সাউন্ড এফেক্ট দিতে পারবেন, ভয়েস ওভার দিতে পারবেন, যে কোনও টেক্সট/ইমোজি যুক্ত করতে পারবেন পাশাপাশি উক্ত টেমপ্লেটের যে সাউন্ড রয়েছে তাও কমবেশি করতে পারেন।

    6. Reel তৈরি হয়ে গেলে Instagram অ্যাকাউন্টে সেটি আপনার ফলওয়ার্সের সাথে শেয়ার করে নিতে পারবেন, চাইলে ফোনে সেভ করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যাবে।

     

    আরও পড়ুন : Chat GPT: চ্যাট জিপিটি কী? কীভাবে কাজ করে? নতুন এআই নিয়ে চিন্তায় গুগল

     

    যদিও, এটা প্রথম নয় গত গতবছরও পার্সোনালাইজ Reels তৈরি করার অপশন এনেছিল Instagram। তবে সেবারে 9 টি ফাইল যোগ করার সুযোগ ছিল। এই বছর 10 টি মিডিয়া ফাইল যোগ করার সুযোগ রয়েছে।

    বলা বহুল্য, 2022 সালে কেটে যাওয়া আনন্দের ও স্মরণীয় মুহুর্তগুলো Reels আকারে মুঠোবন্দী করে রাখার সুযোগ দিচ্ছে Instagram। সোশ্যাল মিডিয়া যা দারুন সাড়া ফেলেছে। আপনিও যদি এমন কিছু করতে চান তাহলে অবশ্যই উপরোক্ত পদ্ধতিটি অনুসরণ করে এই Reels বানিয়ে ফেলতে পারেন।

  • ক্রিয়েটরদের মোটা টাকা দেবে Jio, আসছে নতুন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম

    ।। প্রথম কলকাতা ।।

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নয়া বিকল্প তৈরি করে দিতে চলেছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) মালিকাধীন Jio। ইউটিউব শর্টস এবং ইনস্টাগ্রাম রিলস ভিডিওকে টেক্কা দিতে ‘প্ল্যাটফর্ম’ (Platform) নামে নতুন শর্ট ভিডিও অ্যাপ চালু করছে সংস্থা। রোলিং স্টোন ইন্ডিয়া (Rolling Stone India) এবং ক্রিয়েটিভল্যান্ড এশিয়ার (Creativeland Asia) সাথে হাত মিলিয়ে এই ভিডিও প্ল্যাটফর্ম শুরু করছে Jio।

    এই শর্ট ভিডিও অ্যাপে মনিটাইজেসনের বিকল্প থাকবে যেখান কনটেন্ট ক্রিয়েট করে অর্থ উপার্জন করতে পারবেন ইনফ্লুয়েন্সার (Influencer) এবং ক্রিয়েটররা।

    Jio এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্ম তারকা বিনোদনকারীদের জন্য চূড়ান্ত গন্তব্য হতে প্রস্তুত। যেখানে অর্গানিক গ্রোথ এবং মনিটাইজেসনের (Monetization) একটি ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। গায়ক, সঙ্গীতশিল্পী, অভিনেতা, কৌতুক অভিনেতা, নৃত্যশিল্পী, ফ্যাশন ডিজাইনার এবং সংস্কৃতিকে প্রভাবিত করে এমন সমস্ত ক্রিয়েটরদের আস্তানা হতে চলেছে এটি।

    Jio Platform কবে চালু হবে?

    সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এটি বর্তমানে বিটা ভার্সনে উপলব্ধ। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এটি লাইভ হবে। যদিও প্রাথমিক পর্যায়ে এই প্ল্যাটফর্মে সবাই লগ ইন করতে পারবে না। শুধুমাত্র প্রথম ১০০ জন প্রতিষ্ঠাতা সদস্য একটি ‘ ইনভাইট’ সিস্টেমের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে সক্ষম হবে এবং তাদের প্রোফাইলে ‘গোল্ডেন টিক’ যাচাইকরণ দ্বারা আলাদা করা থাকবে। এই সদস্যরা রেফারেল প্রোগ্রামগুলির মাধ্যমে সাইন আপ করার জন্য নতুন শিল্পী সদস্যদের আমন্ত্রণ জানাতে পারবেন।

     

    আরও পড়ুন : Google, Apple-র উপর রেগে লাল এলন মাস্ক! স্মার্টফোন বানাতেও তৈরি, দিলেন বড় বার্তা

     

    YouTube Shorts এবং Instagram Reels -কে টেক্কা

    ভারতে টিকটক (TikTok) ব্যান হওয়ার পর শর্ট ভিডিও প্ল্যাটফর্ম রূপে কেবল উপলব্ধ ছিল ইনস্টাগ্রাম রিলস। যদিও সেই সময় সেটি অতটা জনপ্রিয় ছিল টিকটকের তুলনায়। এরপরে গুগল তাদের ইউটিউবের মাধ্যমে শর্টস প্রোগ্রাম লঞ্চ করে। বর্তমানে দুই প্ল্যাটফর্মই বেশ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে। তবে Jio যদি আক্রমণাত্মক ভাবে তাদের শর্ট প্ল্যাটফর্ম এগিয়ে নিয়ে যায় তাহলে ভালো বেগ পেতে পারে ইউটিউব ও ইনস্টাগ্রাম।

    Jio Platform এ অর্থ উপার্জন

    সংস্থা জানিয়েছে, এই প্ল্যাটফর্মে অর্থপ্রদানের জন্য অ্যালগরিদমগুলিকে অগ্রাধিকার দেবে না তারা বরং ক্রিয়েটরদের র‌্যাঙ্ক এবং খ্যাতির ভিত্তিতে তাদের অর্থ উপার্জনের সুযোগ করে দেবে। অর্গানিক গ্রোথ যেই ক্রিয়েটরের বেশি হবে সে তত বেশি সুযোগ পাবে। এই বিষয়টি নিয়ন্ত্রিত হবে সিলভার, ব্লু ও রেড টিক যাচাইকরণের মাধ্যমে। এই ব্লু টিক পাওয়া যাবে কোনও প্রমোশনের সাহায্যে নয়, তার ফ্যানবেস এবং কনটেন্ট এঙ্গেজমেন্টের ভিত্তিতে।

Exit mobile version