Tag: English Premier League

  • EPL: প্রিমিয়ার লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে দিলেন মহম্মদ সালাহ

    EPL: প্রিমিয়ার লিগে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙে দিলেন মহম্মদ সালাহ

    ।। প্রথম কলকাতা ।।

     

    EPL: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের (Liverpool) সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙলেন মিশরীয় তারকা ফুটবলার মহম্মদ সালাহ (Mohamed Salah)। রবিবার, ৫ মার্চ অ্যানফিল্ডে লিভারপুলের ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ৭-০ গোলে জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন সালাহ। ৩০ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড লিভারপুলের হয়ে বিরতির পর ৬৬ ও ৮৩ মিনিটে দুটি গোল করেন। লিভারপুলের হয়ে বাকি গোলগুলি করেন কোডি গাকপো দুটি, ডরউইন নুনেজ দুটি ও রবার্তো ফিরমনো একটি।

     

    ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ষষ্ঠবারের মতো গোল করলেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ১২৯ গোল করে রবি ফাউলারের রেকর্ড ভেঙে দিয়েছেন মিশরীয় তারকা। রেকর্ড গড়ার পর সালাহ বিআইএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি এটি বর্ণনা করতে পারব না। এটি আমার জীবনের সেরা দিনগুলির একটি, এবং আমি ক্লাবে আসার সময় থেকে যে রেকর্ডটি চেয়েছিলাম তা আমি ভেঙে দিয়েছি।”

    তিনি আরও বলেন, “আমরা ম্যাচে প্রবেশ করেছি, এবং আমাদের লক্ষ্য ছিল জেতা… প্রত্যেকেই স্কোর করার জন্য ক্ষুধার্ত ছিল, এবং আমরা সাতটি স্কোর করেছি এবং আমি আশা করি এটি আমাদের একটি উত্সাহ দেবে, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়… এবং আমরা শীর্ষ চারে মরসুম শেষ না হওয়া পর্যন্ত জয় অব্যাহত রাখতে পারি।”

     

    সালাহ বলেন, “আমি মনে করি আমরা সব সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছি, এবং আমাদের ফিনিশিং সব খেলোয়াড়দের থেকে দুর্দান্ত ছিল। আমরা সবাই গোল করার পর আমি চেয়েছিলাম ফিরমিনো এবং (ডিয়োগো) জোটা গোল করুক, এবং ফিরমিনো গোল করতে সক্ষম হয়েছিল।”

     

    ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের পর ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে নিউক্যাসলকে পিছনে ফেলে পাঁচ নম্বরে উঠে এসেছে। এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যামের থেকে ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে তাঁরা। ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। একই ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

  • EPL: সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন হ্যারি কেন, অ্যালান শিয়ারারের রেকর্ড ভাঙবে বললেন সতীর্থ সন

    EPL: সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন হ্যারি কেন, অ্যালান শিয়ারারের রেকর্ড ভাঙবে বললেন সতীর্থ সন

    ।। প্রথম কলকাতা ।।

     

    টটেনহ্যামের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হ্যারি কেন।ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জয় পায় টটেনহ্যাম। জয়সূচক গোলটি করেন হ্যারি কেন। এই গোলের পরেই রেকর্ড গড়েন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। সতীর্থ হ্যারি কেনের প্রশংসা করেছেন টটেনহ্যাম ফরোয়ার্ড হেউং-মিন সন।

    স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সন বলেন যে, “কেন টটেনহ্যামের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার যোগ্য। সবাই তার জন্য খুব খুশি। তিনি এটি অন্য কারো চেয়ে বেশি প্রাপ্য। তিনি কঠোর পরিশ্রম করেন এবং তিনি দলের জন্য খেলেন। আরও অনেক কিছু আসতে বাকি আছে তবে এই রেকর্ডটি এমন কিছু যা আপনার ক্লাবের জন্য, আপনার ইতিহাসের জন্য এবং আপনার দেশের জন্য বিশেষ।”

     

    দক্ষিণ কোরিয়ান তারকা বলেছেন যে প্রিমিয়ার লীগে শিয়ারারের সর্বকালের গোল-স্কোরিং রেকর্ডটি ভাঙতে পারেন একমাত্র কেন। ইতিমধ্যেই প্রিমিয়ার লীগে ২০০ গোল করে ফেলেছেন ইংল্যান্ড ফরোয়ার্ড। প্রিমিয়ার লীগে শিয়ারারের ২৬০ গোলের রেকর্ড রয়েছে। সন বলেন, “আমি খুব খুশি যে আমি এই অনুভূতি এবং এই বড় সম্মানটি তার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি, প্রায় আটটি সিজন খেলে এবং তাকে আশ্চর্যজনক জিনিস অর্জনে সহায়তা করেছি। আমি আশা করি আমি তাকে আরও কিছুটা সাহায্য করতে পারি যাতে সে প্রতিটি রেকর্ড অর্জন করতে পারে। আমি মনে করি সে প্রিমিয়ার লীগের রেকর্ড ভাঙতে পারে। তিনি এখনও তরুণ এবং এখনও ক্ষুধার্ত।”

     

    রেকর্ড গড়ার পর হ্যারি কেন বলেন, “এটি একটি জাদুকরী মুহূর্ত। আমি যখন নিয়মিত খেলতে শুরু করি, তখন প্রিমিয়ার লিগে ২০০ স্কোর করা আমার কল্পনাতেও ছিল না। এখন সেখানে থাকা উত্তেজনাপূর্ণ এবং আমার কাছে প্রচুর বছর বাকি আছে, তাই আরও কয়েক বছর খেলতে হবে।”

  • English Premier League: ডার্বি জয়ের পর রোনাল্ডোকে আক্রমণের দাবি অস্বীকার করলেন ব্রুনো ফার্নান্দেজ

    English Premier League: ডার্বি জয়ের পর রোনাল্ডোকে আক্রমণের দাবি অস্বীকার করলেন ব্রুনো ফার্নান্দেজ

    ।। প্রথম কলকাতা ।।

    ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ম্যানচেস্টার ডার্বি জয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ডের গোলে পিছিয়ে পড়েও জয় পায় রেড ডেভিলরা। ম্যানচেস্টার ডার্বি জয়ের আনন্দে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন ফার্নান্দেজ। সেই পোস্ট দেখে অনেকেই মনে করেন  প্রাক্তন সতীর্থ তথা জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আক্রমণ করেছেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ফার্নান্দেজ লেখেন, “আমরা ব্যক্তি ছিলাম, এখন আমরা একটি দল। আপনি একটি সঠিক দল দেখতে পাচ্ছেন যা একে অপরের জন্য কাজ করে।”

    ফার্নান্দেজের এই মন্তব্যকে অনেকে রোনাল্ডোর প্রতি খোঁচা হিসাবে দেখেছেন, যিনি গত বছর বিতর্কিতভাবে ইউনাইটেড ছেড়েছিলেন। তবে যাইহোক, ফার্নান্দেজ ইনস্টাগ্রামে তার স্বদেশীর বিরুদ্ধে করা মন্তব্যকে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। পরে ফার্নান্দেজ বলেন, “ক্রিশ্চিয়ানোকে আক্রমণ করার চেষ্টা করার জন্য আমার নাম ব্যবহার করবেন না! ক্রিশ্চিয়ানো মরসুমের অর্ধেক সময় আমাদের দলের অংশ ছিল এবং আমি অনেক সাক্ষাত্কারে বলেছিলাম যেহেতু লিভারপুল আশ্চর্যজনক খেলছে এবং একটি সঠিক দলের মতো কাজ করছে। আপনি এর ফলাফল দেখতে পাচ্ছেন! আমরা চালিয়ে যাচ্ছি।”

     

    ২০২২ সালের নভেম্বরে বিস্ফোরক টিভি সাক্ষাত্কারের পর ম্যানচেস্টার ইউনাইটেড রোনাল্ডোর সঙ্গে পারস্পরিকভাবে বিচ্ছেদ করে। রোনাল্ডো সম্প্রতি রেকর্ড অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগদান করেছেন। ডার্বি জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড স্থানীয় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে এবং টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে।

  • English Premier League: ব্রুনো ফার্নান্দেজ ও রাশফোর্ডের গোলে ম্যানচেস্টার ডার্বি জিতল ইউনাইটেড

    English Premier League: ব্রুনো ফার্নান্দেজ ও রাশফোর্ডের গোলে ম্যানচেস্টার ডার্বি জিতল ইউনাইটেড

    ।। প্রথম কলকাতা ।।

     

    ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ডের গোলের সুবাদে ম্যানচেস্টার ডার্বি জিতল ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল এরিক টেন হাগের দল। জ্যাক গ্রিলিশের করা গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না ম্যানচেস্টার সিটির। প্রথমে গোল খাওয়ার পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল রেড ডেভিলরা। চার মিনিটের মধ্যে দুইবার সিটির জাল বল পাঠিয়ে জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সিটির বিপক্ষে টানা তিন ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা।

     

    গত অক্টোবরে দুই দলের শেষ দেখায় ৬-৩ গোলে বড় জয় পেয়েছিল গুয়ার্দিওলার দল। সেই ম্যাচে সিটির হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফিল ফোডেন ও আর্লিং হালান্ড। এদিন জ্বলেই উঠতে পারলেন না হালান্ড ও ফোডেন। গোটা ম্যাচে নিষ্প্রভ থেকে গেলেন নরওয়ের এই তারকা। এদিন ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি বল দখলে আধিপত্য দেখালেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

     

    দ্বিতীয়ার্ধে ফিল ফোডেনকে তুলে নিয়ে জ্যাক গ্রিলিশকে মাঠে নামান গুয়ার্দিওলা। মাঠে নামার পরই গোলের দেখা পান ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার। ডি ব্রুইনের ক্রসে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন গ্রিলিশ। ৭৮ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। গোলটিতে প্রথমে অফসাইড দিলেও। পরে ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি। ঠিক চার মিনিট পরেই সিটির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্কাস রাশফোর্ড। ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ইউনাইটেডের প্রথম খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন রাশফোর্ড।