Tag: Donald Trump

  • Donald Trump: মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে ঘুষ ট্রাম্পের! কঠিন হতে পারে নির্বাচনী লড়াই

    Donald Trump: মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে ঘুষ ট্রাম্পের! কঠিন হতে পারে নির্বাচনী লড়াই

    ।। প্রথম কলকাতা ।।

    Donald Trump: সামনেই হোয়াইট হাউসের নির্বাচনী লড়াই। সেখানে ট্রাম্প (Trump) তাঁর নিজের গদি ফিরে পেতে নতুন রূপে ঘুঁটি সাজাচ্ছেন। এসবের মাঝেই তাঁর বিরুদ্ধে উঠল ঘোরতর অভিযোগ। তিনি নাকি পর্ন তারকার মুখ বন্ধ রাখতে মোটা টাকার ঘুষ দিয়েছেন। স্বাভাবিক ভাবেই অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় যুক্তরাষ্ট্র (U.S)। এই প্রথম কোন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (President) আদালতে অভিযুক্ত হলেন। তাঁর বিরুদ্ধে উঠল অপরাধমূলক অভিযোগ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর নির্বাচনী লড়াইয়ে ঠিক কতটাই এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে।

    ডেমোক্রেটিক দলের সদস্য তথা অ্যান্টনি অ্যালভিন ব্র্যাগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন কার্যালয় তরফ থেকে নাকি ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে রয়েছে একগুচ্ছ অভিযোগ। খুব শীঘ্রই যা প্রকাশ্যে আনা হবে। তার উদ্দেশ্যে ট্রাম্প যাতে দ্রুত আত্মসমর্পণ করেন। যদিও এক্ষেত্রে ট্রাম্পকে জেলে যেতে হবে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।

    শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল পর্ন তারকা স্টরমির। পরবর্তীকালে সেই সম্পর্ক ভাঙলে ট্রাম্পের বিরুদ্ধে তিনি প্রচুর অভিযোগ আনেন। তখন ট্রাম্প নাকি তার মুখ বন্ধ রাখতে আইনজীবীকে দিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন। স্টরমি জানিয়েছিলেন, যদি ট্রাম্প গ্রেফতার হন তাহলে তিনি বিষয়টি বেশ মহানন্দের সঙ্গে সেলিব্রেট করবেন। ট্রাম্পকে জেলে পাঠানো হলে তিনি রাস্তায় হেঁটে যাওয়ার পরিবর্তে নেচে নেচে যাবেন।

    এই সমস্ত অভিযোগকে রীতিমত পাত্তা দেননি ট্রাম্প। তিনি সব অভিযোগ অস্বীকার করে আদালতের বিরুদ্ধে বেশ ক্ষেপেছেন। ম্যানহাটন আদালতের প্রধান সচিবালয়ের উদ্দেশ্যে জানান, তিনি যাতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে না পারেন তাই দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট সচিবালয় ষড়যন্ত্র করছে। বিশেষজ্ঞ মহল মনে করছে, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে ট্রাম্পের ক্ষেত্রে নির্বাচনের লড়াইয়ের ময়দান খুব একটা সহজ হবে না।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Donald Trump: দুই বছরের নিষেধাজ্ঞার অবসান! সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

    ।। প্রথম কলকাতা ।।

    Donald Trump: দুই বছরের নির্বাসন কাটিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবার তাঁর ইউটিউব এবং ফেসবুক অ্যাকাউন্টগুলি পুনরুদ্ধার করা হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি জো বাইডেনের জয়ের পর রিপাবলিকান সমর্থকদের ক্যাপিটলে হামলা চালানোর জন্য উস্কে দিয়েছিলেন।

    শুক্রবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ফিরে পাওয়ার পর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি করে পোস্ট করেন। যেখানে পোস্টের শিরোনাম ছিল “আমি ফিরে এসেছি!” একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাচন দেখানো হয়েছে। এরপর সেই ভিডিও স্ক্রিনে বিবর্ণ হয়ে গিয়ে ফুটে ওঠে ‘ট্রাম্প ২০২৪’। ভিডিওতে ট্রাম্পকে বলতে দেখা যায়, আপনাদের অপেক্ষা করানোর জন্য দুঃখিত।”

    মেটা প্ল্যাটফর্ম চলতি বছরের শুরুতেই ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করে। শুক্রবার ইউটিউবের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে তার টুইটার অ্যাকাউন্ট নভেম্বরে প্ল্যাটফর্মের নতুন মালিক এলন মাস্ক দ্বারা পুনঃস্থাপন করা হয়েছিল। তবে ট্রাম্প এখনও টুইটারে কোন পোস্ট করেননি।

    জানুয়ারিতে, তার প্রচারণার মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে বলেছিলেন যে “ফেসবুকে ফিরে আসা ২০২৪ সালের প্রচারণার ভোটারদের কাছে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে।” প্রাক্তন রাষ্ট্রপতি ২০২১ সালের শেষের দিকে ট্রুথ সোশ্যাল নামে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছিলেন, যা তিনি টুইটার এবং মেটা থেকে নিষেধাজ্ঞার সময় সমর্থকদের সাথে যোগাযোগের জন্য নির্ভর করেছিলেন।

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Joe Biden: ‘সম্ভবত ভবিষ্যত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প! জো বাইডেনের বর্ননার ভিডিও ভাইরাল

    ।। প্রথম কলকাতা ।।

    Joe Biden: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) “সম্ভবত ভবিষ্যতের রাষ্ট্রপতি” হিসাবে উল্লেখ করেছেন জো বাইডেন (Joe Biden)। বৃহস্পতিবার পেনসিলভেনিয়ায় বাজেট প্রস্তাবের এক বক্তৃতায় তিনি একথা বলেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে উল্লেখ করে জো বাইডেন বলেছেন, “আমি সেই সময়ে অফিসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, এবং আপনার মনে থাকতে পারে যে প্রাক্তন রাষ্ট্রপতি এবং সম্ভবত ভবিষ্যতের রাষ্ট্রপতির সঙ্গে আমার একটি বড় লড়াই ছিল।”

    জো বাইডেন ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে “সম্ভবত ভবিষ্যতের রাষ্ট্রপতি” হিসাবে উল্লেখ করার ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। নভেম্বরে, ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি রাষ্ট্রপতির জন্য ২০২৪ সালের রিপাবলিকান মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ট্রাম্প তার মার-এ-লাগো এস্টেটে ইভেন্টে বলেছিলেন, “আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হয়েছে।”

    এদিকে, জো বাইডেনের পুনঃনির্বাচনের ইচ্ছা সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, তবে বর্তমান রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার পুনঃনির্বাচনের কথা ঘোষণা করেননি।

     

     

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

  • Twitter: এলন মাস্ক ও ট্যুইটার নিয়ে সরব ডেমোক্র্যাটিক পার্টি! পাল্টা প্রশ্ন তুললো রিপাবলিকান

    ।। প্রথম কলকাতা ।।

     

    যত কান্ড ট্যুইটারে! এলন মাস্কের (Elon Musk) হাতে বিশ্বের জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম যেতেই এই শব্দবাক্যই ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে। কার্যত প্রতিটি দেশের সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে এলন মাস্ক এবং ট্যুইটার। এতদিন ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল বিশ্ব। সম্প্রতি এর সাথে জুড়ে বসলো আরও এক নতুন সমালোচনা। এলন মাস্কের ট্যুইটার কেনায় মার্কিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

    সে দেশের অন্যতম রাজনৈতিক দল ডেমোক্র্যাট (Democrat) প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আবার রিপাবলিকানের (Republican) পাল্টা দাবি, এই সমালোচনা প্ল্যাটফর্মে রক্ষণশীল কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি পাতলা প্রচেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) দল ট্যুইটারের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে কঠোর সমালোচনা করে পাশাপাশি তাদের এও দাবি, ট্যুইটারে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয়।

    সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে সংখ্যালঘু নেতা ম্যাককার্থি (McCarthy) জানান, ট্যুইটারে এলনের বাকস্বাধীনতার (Free Speach) যে প্রয়াস তা ডেমোক্র্যাট পার্টি এবং তাদের মিডিয়ার বন্ধুদের জন্য একপ্রকার হুমকি। আসলে ট্যুইটারে মালিকানা পেতেই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নেন মাস্ক।

     

    আরও পড়ুন : Tata Motors: ট্যুইটার-ফেসবুকে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য দরজা খুলে দিল টাটা মোটর্স, রইল চাকরির অফার

     

    ডেমোক্র্যাট পার্টির দাবি ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে বেশ কিছু অনলাইন মাধ্যম সহযোগিতা করেছিল। ফেসবুকে সেই সময় অজস্র ভুয়ো খবর ছড়ানো হয়েছিল।

    অন্যদিকে রিপাবলিকান পার্টির দাবি, টুইটার, ফেসবুক সহ অনেক সামাজিক-মিডিয়া প্ল্যাটফর্ম যেমন মেটা ইনকর্পোরেটেড (Meta Inc) এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেড ইউটিউব (Alphabet Inc) অন্যায়ভাবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গিগুলিকে দমন করে এসছে, যা কোম্পানিগুলি সাধারণত অস্বীকার করে।

    পাশাপাশি অনেকে ট্যুইটার ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাসন করার পদক্ষেপ নিয়েও সমালোচনা করেন। যার জেরে ট্রুথ সোশ্যাল (Truth Social) নামে নিজের আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে বাধ্য হোন ডোনাল্ড ট্রাম্প।

    তথ্যসূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

  • Donald Trump: ‘২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে নামব’, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

    ।। প্রথম কলকাতা ।।

    Donald Trump: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বইবে ‘লাল ঝড়’ এমনই দাবি করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দলের তরফে। শেষ পর্যন্ত তা হয়নি। সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই রয়ে গিয়েছে সেনেটের নিয়ন্ত্রণ। তবে এবার ফের ভোটে লড়বেন এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প জানিয়ে দিলেন যে ২০২৪ সালের নির্বাচনে তিনি ফের লড়বেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে হোয়াইট হাউসে (White House)। ডেমোক্র্যাট ও রিপাবলিকান নির্বিশেষে তিনিই প্রথম হেভিওয়েট প্রার্থী, যিনি পরের নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন।

    ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো।’ রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তার সেই জয় বিশ্বকে চমকে দেয়।

    তবে উল্লেখ্য ট্রাম্পের সামনে আরও অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। এবার তিনি নিজের দলের অন্য নেতাদের কাছ থেকেই প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এই বছর রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ছিলেন।

    এই প্রসঙ্গে উল্লেখ্য ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন।

    খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

    সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version