।। প্রথম কলকাতা ।।
Honey Bafna New Serial: নিত্য নতুন খবরের সরগরম টলিপাড়া সিরিয়ালের সঙ্গে জড়িত এমন এমন সব তথ্য সামনে আসছে যা চমকে দেওয়ার মতো। ছোট পর্দার একসময়ের জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রীদের আবারো কাম ব্যাক করার কথা রয়েছে সিরিয়ালে। এবার জানা গেল জি বাংলার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী ফিরছেন নতুন সিরিয়াল নিয়ে। ২০২৩ সালে প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে। নতুন পেস্ট পাল্টাচ্ছে সম্প্রচারের সময়। জোরদার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। আসছে হানির নতুন সিরিয়াল, সঙ্গে কোন নায়িকা? সোহাগ জল শেষ হওয়ার পর এক মাস গড়াতে না গড়াতেই খবর মিলছে হানি বাফনা প্রস্তুত ছোট পর্দায় ফিরতে। এবারেও কি থাকবেন জি বাংলাতেই নাকি করবেন চ্যানেল পরিবর্তন?
টিআরপি তালিকাতে বেশ ভালো ফল করছিল সোহাগ জল। এমনকী স্লট লিডার অবস্থাতেই এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল জি বাংলা। ধারাবাহিকের দুই অভিনেতা হানি বাফনা আর শ্বেতা ভট্টাচার্যই খুব জনপ্রিয়তা পেয়েছে এই মেগা থেকে। শ্বেতার নতুন মেগার খবর না মিললেও, হানির ভক্তদের জন্য রয়েছে সুখবর। সোহাগ জল শেষ হওয়ার পর এক মাস গড়াতে না গড়াতেই খবর মিলছে হানি বাফনার পর্দায় ফেরার। ইতিমধ্যে নাকি নতুন সেই সিরিয়ালের জন্য সম্মতিও জানিয়ে দিয়েছেন। তবে জি বাংলা বা স্টার জলসা নয়, সান বাংলার নতুন সিরিয়াল ‘শ্যামা’তে দেখা যাবে হানিকে বলেই খবর।
নায়িকা হিসেবে কাকে দেখা যাবে জানেন? ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘ত্রিশূল’-সহ সিরিয়ালে কাজ করা টুম্পা ঘোষকে। হানি এবং টুম্পা ছাড়াও এই সিরিয়ালে থাকছে বেশ কিছু পরিচিত মুখ। এদিকে, হানি-র সোহাগ জলের সহ-অভিনেত্রী শ্বেতা ছোট পর্দায় দুটি জনপ্রিয় মেগায় কাজ করে ফেলেছেন। যমুনা ঢাকি আর সোহাগ জল। মাঝে দেবের সঙ্গে কাজ করেছেন প্রজাপতি ছবিতে। আপাতত মন দিয়েছেন ওয়েব সিরিজে। শ্বেতার হাতে রয়েছে দু দুটো ওয়েব সিরিজ। সেগুলোর কাজই আগে মিটিয়ে নিতে চান তিনি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে হানির অনুরাগীরা রয়েছেন বেশ দোটানায়। তারা জানতে চান সত্যিই কি নায়ক ফিরছেন ছোট পর্দায়।
টলি পারা কান পাতলে শোনা যাচ্ছে সম্ভবত সান বাংলার একটি নতুন সিরিয়ালে তাদের দেখা যাবে। সিরিয়ালের নাম শ্যামা। নায়কের ভূমিকার অভিনয় করছেন হানি বাফনা। সম্প্রীতি তার শেষ হয়েছে সোহাগ জল সিরিয়াল। যেখানে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। একটি সিরিয়াল শেষ হতে না হতেই আরও একটি নয়া জুটিতে উপস্থিত হতে চলেছেন হানি। যদিও এখনো খোলসা করে কিছু জানা যায়নি সমস্তটাই ক্রমশ প্রকাশ্য মতো ব্যাপার। তবে সবশেষে বলতেই হয় নতুন সিরিয়ালের খবর সত্যি হলে এক নতুন জুটি উপহার পাবেন দর্শকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম














