Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Women’s T20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে খেলার সম্ভাবনা কম স্মৃতি মান্ধনার: সূত্র

সোমা মাইতি
Published On: ফেব্রুয়ারি 10, 2023 6:12 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

আগামী রবিবার উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে খেলতে পারবেন না ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধনা। জানা গেছে, তিনি প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি মান্ধনা। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় ২৬ বছর বয়সী ভারতীয় ওপেনার বাম আঙুলে চোট পান।

 

ম্যাচে ওপেনিং পজিশনের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে ব্যাট করেছিলেন মান্ধনা। চোটের জন্য বুধবার বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি। আইসিসির একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে,”অনুশীলন ম্যাচে চোট পান তিনি। আমরা বলতে পারি না যে সে এখনও বিশ্বকাপের বাইরে। কিন্তু সে পাকিস্তানের খেলা মিস করতে পারে।”

 

অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত কৌরের ফিটনেসও চিন্তার বিষয়। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাঁধে চোট পান তিনি। যদিও ফাইনালের পরে কৌর বলেছিলেন “শরীর ভালো আছে। এটি বিশ্রামের সঙ্গে

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now