Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Mostofa Sarwar Farooki: ‘ছবি বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে পারে’, ‘শনিবার বিকেল’নিয়ে ফের সরব ফারুকী

রিমিতা রায়
Published On: জানুয়ারি 15, 2023 10:43 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Mostofa Sarwar Farooki: সাড়ে তিন বছর পরও সমস্যা মেটেনি। এখনও সেন্সর জটিলতায় আটকে বাংলাদেশি ছবি ‘শনিবার বিকেল’ (Shonibar Bikel)। এই নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki)। ছবির পরিচালক তিনিই। তাঁর বক্তব্য, অনৈতিকভাবে তাঁর ছবিটিকে আটকে রাখা হয়েছে।

সাধারণত ছবি রিলিজের আগে সেন্সর বোর্ডের শংসাপত্রের প্রয়োজন পড়ে। আর সেখানেই আটকে ফারুকীর ‘শনিবার বিকেল’। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টিং উল্লেখ করে শুক্রবার ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘ভাবমূর্তি এবং অন্যান্য বিষয়ে বানোয়াট কথার উত্তরে ছোট করে কিছু ফিডব্যাক শেয়ার করব’। তিনি লেখেন, ‘প্রথমেই দ্য হলিউড রিপোর্টার থেকেঃ

দুঃখজনক কথা হচ্ছে সিনেমাটা বাংলাদেশে ব্যান করা হয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার আশংকায়। কিন্তু সিনেমাটা দেখে যেটা বোঝা যায়, সেটা হলো এই ছবি যদি কিছু করতে পারে সেটা হলো বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে পারে। এমনকি ধর্মীয় সহিষ্ণুতার ব্যাপারেও সিনেমাটা জোরালো আবেদন তৈরি করে’।

‘শনিবার বিকেল’ ছবিটি গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। বিদেশে সিনেমার প্রদর্শনী হলেও, বাংলাদেশ (Bangladesh) চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না মেলায় ওপার বাংলার দর্শক পর্যন্ত এই ছবিটি দেখার সুযোগ পাননি। এই ছবিকে ঘিরে বিতর্ক বহু পুরনো। এর আগেও একাধিকবার সংবাদমাধ্যমের সামনে সরব হয়েছেন ফারুকী। তাঁর কথায়, ‘শুধু এইটুকু বলতে চাই অনেক হয়েছে! এবার ক্ষান্ত দিই আসেন। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। কারণ আমরা শাকও চিনি, লুকিয়ে থাকা মাছও চিনি। আর কোনও কথা নাই। দাবি একটাই, ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি নিশ্চিত করতে হবে’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now