Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Salaam Venky: অসুস্থ ছেলেকে নতুন জীবন দেওয়ার লড়াইয়ে কাজল! প্রকাশ্যে ‘সালাম ভেঙ্কি’র ট্রেলার

রিমিতা রায়
Published On: নভেম্বর 14, 2022 6:15 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Salaam Venky Trailer: সোমবার প্রকাশ্যে এসেছে ‘সালাম ভেঙ্কি’র ট্রেলার, যা আপনাকে মনে করাবে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও রাজেশ খান্না (Rajesh Khanna) অভিনীত ছবি ‘আনন্দ’-এর কথা। কিন্তু কেন? ‘সালাম ভেঙ্কি’তে কাজলের (Kajol) পাশাপাশি বিশাল জেঠওয়া, রাহুল বোস, রাজীব খান্ডেলওয়াল, প্রকাশ রাজ, প্রিয়মণি ছাড়াও অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি মা ও ছেলের মর্মস্পর্শী লড়াইয়ের গল্প।

এই ছবির দরুন দীর্ঘদিন পর রূপোলি পর্দায় ফিরছেন কাজল। শেষবার তাঁকে ‘তানহাজি’ ছবিতে দেখা গিয়েছে। এরপর ‘দেবী’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর তাঁর অভিনীত ‘ত্রিভঙ্গ’ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এদিন ছবির ট্রেলার জুড়ে ভেঙ্কি নামের এক অসুস্থ ছেলে ও তাঁর মা সুজাতার সংগ্রাম ফুঁটে উঠেছে। মায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী। ট্রেলারের শেষে আমির খানের ঝলকও দেখা গিয়েছে। আগামী মাসের ৯ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিতে ‘ভেঙ্কি’র চরিত্রে রয়েছেন বিশাল জেঠওয়া।

এর আগে বিশালকে ‘মর্দানি ২’-তে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। পাশাপাশি ‘হিউম্যান’-এ তাঁর দুর্দান্ত অভিনয় সকলের নজর কেড়েছে। এদিন ছবির ট্রেলারে একটি সময়ে আনন্দ ছবির সেই জনপ্রিয় ডায়লগ বলেছে সুজাতা আর ভেঙ্কি, ‘জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি’। তবে গোটা ট্রেলার দেখে মনে হয়েছে আনন্দ-দুঃখ উভয়ের মিশ্রণ রয়েছে ছবিতে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী ট্রেলারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভেঙ্কি সাইজ জীবনযাপনের জন্য প্রস্তুত হন’। আর সেই পোস্টের নীচে অনুরাগীরা লিখেছেন, ‘আপনি জানেন, আপনি কতটা সুন্দর। ট্রেলার খুবই আবেগপূর্ণ। আমরা সকলেই আমির আর কাজলের পুনর্মিলনের অপেক্ষায় ছিলাম’। কেউ আবার মন্তব্য করেছেন, ‘ওএমজি খুব সুন্দর’।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now