• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home মাঠে ময়দানে

Rohit Sharma: বিরাটের পথেই হাঁটলেন রোহিত, বিশ্বকাপ জিতেই রাজার মতো অবসর নিলেন ‘হিটম্যান’

News Desk by News Desk
June 30, 2024
in মাঠে ময়দানে, ক্রিকেট
0
Rohit Sharma: বিরাটের পথেই হাঁটলেন রোহিত, বিশ্বকাপ জিতেই রাজার মতো অবসর নিলেন ‘হিটম্যান’
65
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

 

Rohit Sharma: প্রথমে কোহলি। তারপর ঠিক কয়েক মিনিটের ব্যবধান। বিরাটের পথে হেঁটে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানালেন সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মাও। বলা ভালো, সোনার মুকুট নামিয়ে রাখলেন দুই যোদ্ধা। যোগ্য রাজার মতই অবসর নিলেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। বিশ্বকাপ জিততেই জানিয়ে দিলেন আর টি ২০ খেলবেন না তারা। এবার সময় নতুন প্রজন্মের। নতুনদের হাতে ব্যাটন উঠবে।

 

ভারতীয় ক্রিকেট টিমের তরুণ তূর্কীরা এবার হাল ধরুক। তাদের সময় হয়ে এসেছে। এতবড় একটা মঞ্চে এই কথাটা বলার ধক রাখে কয়জন? কিন্তু তিনি তো কিং কোহলি। তিনি সব পারেন। লোভ সংবরণ করা কিন্তু এতটাও সহজ নয়। তবে এইদুটো মানুষ যে কোনোদিনই নিজের জন্য ভাবেনইনি। নিঃস্বার্থভাবে খেলা কাকে বলে তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এই দুটো মানুষ। আর সেই সাথে জিতে নিয়েছেন কোটি কোটি ভারতীয়র মন।

 

এটাই আমারও শেষ ম্যাচ ছিল’, বিশ্বজয়ের পরেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রোহিত শর্মা। তিনি যোগ করেন, ‘আমি যবে থেকে এই ফর্ম্যাটটা খেলা শুরু করেছি, তবে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এটাই এবার বিদায় জানানোর সেরা সময়। এটাই, এই কাপ জিততেই আমি চেয়েছিলাম।’ এরপরেই মহতারকাকে করতালির মাধ্যমে গোটা মিডিয়ারুম বাহবা জানায়। রোহিত বিশ ওভারের আন্তর্জাতিক ফর্ম্যাটকে বিদায় জানাচ্ছেন একেবারে শীর্ষে থেকেই। তিনি ১৫৯ ম্যাচ খেলে সবার আগে ছিলেনই। দুরন্ত বিশ্বকাপের পর রানের বিচারেও বাবর, বিরাটকে পিছনে ফেলে আপাতত শীর্ষে। ১৪০.৮৯ স্ট্রাইক রেট ও ৩২.০৫ গড়ে রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৪২৩১ রান করেছেন। সর্বাধিক পাঁচটি শতরান হাঁকানোর রেকর্ডও যুগ্মভাবে তাঁরই দখলে।

 

তবে আর নয়, এবার বর্ণময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ইতি টানলেন ‘হিটম্যান’। তাও আবার অধিনায়ক হিসাবে বিশ্বখেতাব জিতে। যদিও এটা রোহিতের প্রথম বিশের বিশ্বকাপ জয় নয়। তিনি ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন। তবে অধিনায়ক হিসাবে এটাই তাঁর প্রথম আইসিসি ট্রফি জয়। দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। এই জয়ের সুবাদে বিশের ফর্ম্যাটের ফাইনালে অধিনায়ক রোহিতের ১০০ শতাংশ জয়ের রেকর্ড অব্যাহত থাকল। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচটি ফাইনালই জিতেছেন অধিনায়ক রোহিত। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও।

 

এছাড়া নিদহাস ট্রফি জয়ও রয়েছে তাঁর সিভিতে। এবার নাগাড়ে অষ্টম ফাইনাল জিতে বিশ ওভারের ফর্ম্যাটকে বিদায় জানালেন তিনি। তাঁর নেতৃত্বেই প্রথম দল হিসাবে অপরাজিত থেকে বিশের বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া। রোহিতের বিদায়ে একটা যুগের অবসান ঘটল। এবার নতুনদের পালা। কপিলদেবের হাত থেকে ব্যাটন তুলে নিয়েছিলেন শচীন সৌরভ ধোনিরা। এবার বিরাট রোহিতদের পথ ধরে হাঁটবে নতুন প্রজন্ম। আরও নতুন নতুন রেকর্ড তৈরি হবে। ভবিষ্যতেও আমাদের রেকর্ড আমরাই ভাঙব।তবে এই সমস্ত হারজিতের সমীকরণ পেরিয়ে এই দুটি মানুষের আসন থাকবে চিরস্থায়ী। কারণ বিরাট-রোহিত মানেই আবেগ। বিরাট রোহিত মানেই ইমোশন। ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁদের নাম।

https://fb.watch/t1aOW4VYSN/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: Rohit SharmaT20 Crickett20 world cup 2024
Previous Post

Kishore Kumar: কিশোর কুমারের জ্বালায় অতিষ্ঠ বলিউড, ঘোল খাইয়েছিলেন শচিন দেব বর্মনকেও

Next Post

Sunita Williams: ত্রুটি মহাকাশযানে, সুনীতা উইলিয়ামসের ফেরার অপেক্ষায় দিন গুনছেন সকলেই

News Desk

News Desk

Next Post
Sunita Williams: ত্রুটি মহাকাশযানে, সুনীতা উইলিয়ামসের ফেরার অপেক্ষায় দিন গুনছেন সকলেই

Sunita Williams: ত্রুটি মহাকাশযানে, সুনীতা উইলিয়ামসের ফেরার অপেক্ষায় দিন গুনছেন সকলেই

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version