• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home Uncategorized

Kishore Kumar: কিশোর কুমারের জ্বালায় অতিষ্ঠ বলিউড, ঘোল খাইয়েছিলেন শচিন দেব বর্মনকেও

News Desk by News Desk
June 30, 2024
in Uncategorized
0
Kishore Kumar: কিশোর কুমারের জ্বালায় অতিষ্ঠ বলিউড, ঘোল খাইয়েছিলেন শচিন দেব বর্মনকেও
66
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

Kishore Kumar: জলে থইথই করবে সব ঘরে, আর ঘরে থাকবে একটা নৌকা। এমনই এক আশ্চর্য বাড়ি বানাতে চেয়েছিলেন কিশোর কুমার। কিশোরকুমার মানেই যেন এক আশ্চর্য ধাঁধা। তাঁর খামখেয়ালিপনায় জেরবার ছিল গোটা বলিউড। বাড়ির সামনে লিখে রাখতেন ‘কিশোর হইতে সাবধান’। কেন এমন লিখেছিলেন তারকা গায়ক? কারণটা জানলে হেসে গড়াগড়ি দেবেন। আসুন শুনে নিই, প্রবাদপ্রতিম সেই শিল্পীর অদ্ভুতুড়ে কয়েকটি গল্প।

জীবনের শেষ পর্যন্ত নিজের শর্তেই বেঁচেছেন তিনি। মেজাজে থাকলে একবারেই একটা গোটা গান রেকর্ড করে ফেলতেন, আর মেজাজ না থাকলে তাকে দিয়ে কুটোটিও নড়ানো সম্ভব ছিলনা। স্বপ্ন দেখতে বড্ড ভালোবাসতেন গায়ক। এমন একটা বাড়ি বানাতে চেয়েছিলেন যার প্রতিটা ঘর থইথই করবে জলে। একঘর থেকে অন্য ঘরে যাবেন নৌকায় করে। এমনকি এই বাড়ি বানানোর জন্য এক আর্কিটেক্টের খোঁজও নাকি করেছিলেন। তবে শেষমেষ সেই বাড়িটা আর হয়ে ওঠেনি। কিন্তু জাস্ট ভাবুন তো, তাঁর স্বপ্নটা কী মায়াবী ছিল।

তবে কি কেবল স্বপ্ন, স্টুডিওপাড়ার লোকজনদের সাথে যা করতেন তা আর বলার নয়। এই যেমন ধরুন না, একবার শচিন দেব বর্মণের বাড়ির জানালা দিয়ে পালিয়েছিলেন। কেন? কারণ তাঁর শখ হয়েছিল শচিন দেবের নকল করে গান গাওয়ার। সে নাকি সুরে একমনে শচিন দেবের নকল করে চলেছেন। ওদিকে সামনে হা করে বসে তরুণ মজুমদার‌। শচিনবাবু কখন যে দরজায় এসে দাঁড়িয়েছেন তা কেউ খেয়ালই করেননি। নজর পড়তেই পিন ড্রপ সাইলেন্স। শচিন বাবুর মুখ তখন থমথমে। এদিকে কিশোরের ভাব এমন যেন কিছুই হয়নি। চুপচাপ এগিয়ে গেলেন জানলার দিকে। আর তারপরেই অভাবনীয় ঘটনা।

কাউকে কিছু না বলেই জানালা গলে কার্নিশ বেয়ে পগারপার সেকালের সুপারস্টার কিশোর কুমার। তাহলেই ভাবুন তার মাথায় কী পোকা ছিল। এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু তিনি অলরেডি সুপারস্টার। শচিন বাবু অবশ্য আর রাগ করে থাকতে পারেননি। উল্টে হেঁসে বলেছিলেন ‘বান্দর’। ভাবতে পারছেন। আসলে কিশোর কুমার ছিলেন এমনটাই।

অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন তিনি। নারী ও পুরুষ দুরকম কন্ঠেই গাইতে পারতেন কিশোর কুমার। হাফ টিকিট সিনেমার ‘সিধি লাগি দিল সে জ্যায়সি’ গানটি শুনেছেন তো? সেটি নারী ও পুরুষ উভয় কন্ঠই কিশোরের গাওয়া। দুই কন্ঠে গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে।

তাঁকে যাঁরা দেখেছেন, তাঁরাই বলেনই, বিরল প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তবে মনটি ছিল এক্কেবারে শিশুর মত। তবে আবার ছেলেমানুষও ঠিক বলা যায়না জানেন তো। টাকাপয়সার ব্যাপারটা কিন্তু বেশ বুঝতেন‌। শোনা যায় এক প্রযোজক নাকি তার অর্ধেক পেমেন্ট করেছিলেন। কিশোরের কানে পৌঁছে গেছে সে কথা। তখন তিনি মেকআপ রুমে। আর যায় কোথায়? অর্ধেক মুখে মেক আপ করে বেরিয়ে এলেন গায়ক। প্রযোজক তো অবাক। কারণ জিজ্ঞেস করলে তার স্পষ্ট জবাব, ‘অর্ধেক টাকা, অর্ধেক কাজ’। ভাবতে পারছেন তার মাথায় কী চলত?

তবে শুধু স্টুডিওপাড়াতেই যে এমন কাণ্ডকারখানা চালাতেন, তা নয় কিন্তু। নিজের ফ্ল্যাটের বাইরে তিনি নাকি লিখে রেখেছিলেন, ‘কিশোর হইতে সাবধান’। বিশেষ করে এক-একজন পরিচালক-প্রোডিউসারের সঙ্গে তিনি যেসব কাণ্ড করেছিলেন, তাতে আর কী বলি। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য তৈরি করেছিলেন এক গোপন আলমারি‌। যার পেছনে ছিল গোপন দরজা। কারও সাথে দেখা করতে ইচ্ছে না হলে সেটা দিয়ে পালিয়ে যেতেন। অদ্ভুত না?

একবার তো এক পরিচালকের হাত অবধি কামড়ে দিয়েছিলেন। কারণ জানতে চাইলে বলেন, বাইরে টাঙানো সাইনবোর্ড দেখে আসা উচিত ছিল। আনন্দ ছবির কথাই বলি আপনাদের। জানেন কি এই ছবির অফার সবার আগে গেছিল কিশোর কুমারের কাছে‌। তবে হৃষিকেশ বন্ধু হওয়ার কারণে সোজাসুজি মানা করতে পারছিলেন না। তো শুটিং-র কয়েক দিন আগে মাথাটাই ন্যাড়া করে ফেললেন। এবার ন্যাড়া মাথায় তো আর নায়ক হওয়া যায়না। গুলজার সাহেব তো বলেই দিয়েছিলেন, ‘এভাবেই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতে আমি কাউকে দেখিনি।’ হ্যাঁ, এমনই ছিলেন আমাদের কিশোর কুমার‌‌। তার এই খামখেয়ালীপনায় কেউ রেগেছেন, কেউ হেসেছেন কিন্তু উপেক্ষা তাকে কেউই করতে পারেননি। তা আপনারও আছে নাকি এমন অদ্ভুতুড়ে স্বভাব?

https://fb.watch/t0VbM4r4EO/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: bollywoodbollywood singerKishore Kumar
Previous Post

Hardik Pandya: বিশ্বকাপের নায়ক হার্দিক পান্ডিয়া! অপমানের জবাব দিলেন

Next Post

Rohit Sharma: বিরাটের পথেই হাঁটলেন রোহিত, বিশ্বকাপ জিতেই রাজার মতো অবসর নিলেন ‘হিটম্যান’

News Desk

News Desk

Next Post
Rohit Sharma: বিরাটের পথেই হাঁটলেন রোহিত, বিশ্বকাপ জিতেই রাজার মতো অবসর নিলেন ‘হিটম্যান’

Rohit Sharma: বিরাটের পথেই হাঁটলেন রোহিত, বিশ্বকাপ জিতেই রাজার মতো অবসর নিলেন 'হিটম্যান'

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
Nepal Flash Flood leaves 32 Kolkata tourists missing near Nepal-Tibet border

নেপালে ভয়াবহ হড়পা বানে কলকাতার ৩২ জন নিখোঁজ, তাঁদের খোঁজে জরুরি হেল্পলাইন, জানুন নম্বর

11
US 30-year bond yield rises amid market pressure

২০০৬-এর পর মার্কিন বন্ড বাজারে বড়সড় ধস, তাহলে কি ভারতের শেয়ার বাজারও বিপদের মুখে?

5
Dhanmondi 32 Porabarir Samlap by FM Shaheen unveiled at a literary event in Kolkata

পোড়া বাড়ির নীরব দেয়ালে কি লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস?

4
Nepal Flash Floods rescue operation with Indian relief team and emergency supplies

নেপালে ভয়াবহ বিপর্যয়, কাদায় চলছে উদ্ধারকাজ, কবে ফিরবেন নিখোঁজ ভারতীয়রা?

3
Bangladesh Houthi Defense Cooperation amid rising maritime security concerns and regional tensions in the Red Sea

হুতিদের বিরুদ্ধে বাংলাদেশ কেন? মধ্যপ্রাচ্যের সংঘাতে কি এবার জড়িয়ে পড়ছে ঢাকা?

September 5, 2026
West Bengal Education Reform plans announced by Shuvendu Adhikari on Teacher's Day focusing on school infrastructure, teacher recruitment and new education schemes

হারিয়ে যাওয়া শিক্ষা’ ফিরিয়ে আনার ডাক, শিক্ষক দিবসে বড় বার্তা শুভেন্দুর

September 5, 2026
Sudipa Chatterjee Pathshala providing education and support to underprivileged street children in Krishnanagar

কৃষ্ণনগরের ‘বাচ্চা গ্যাংয়ের মা’ সুদীপা ২৩ বছর বয়সে ৩৫০ পথশিশুর মা!

September 5, 2026
Sujit Chattopadhyay Teacher teaching underprivileged rural students at his low-cost village school in West Bengal

দু টাকার মাস্টারমশাই

September 5, 2026

Recent News

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.