Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Rituparna Sengupta: প্রিয়াঙ্কার বাড়িতে নতুন অতিথি ঋতুপর্ণা! হঠাৎ ‘দেশি গার্ল’-এর বাড়িতে কেন অভিনেত্রী?

রিমিতা রায়
Published On: নভেম্বর 21, 2022 3:23 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Rituparna Sengupta: দেশি গার্লের ঠিকানায় হাজির টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। যদিও কিছুদিন আগের কথা এটা। শত ব্যস্ততার মাঝে কিছু সময় বার করে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ির অতিথি হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেত্রী।

এদিন নিজের Instagram হ্যান্ডেলে একটি পোস্ট করেন ঋতুপর্ণা। যেখানে ধন্যবাদ জানিয়েছেন মধু চোপড়াকে। সেইসঙ্গে নিকের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। তাঁর কথায়, ‘আমার দেওয়া ছোট উপহার ও মোমবাতির ছবি আমায় পাঠানোর জন্য ধন্যবাদ আন্টি। কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলসে জোনাস পরিবার এবং আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। প্রিয়াঙ্কা বাইরে ছিল। খুব মিস করেছি’। একদিকে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে না দেখা হওয়ায় আফসোসের পাশাপাশি নিক এবং মধু আন্টি অর্থাৎ প্রিয়াঙ্কার মার সঙ্গে কাটানো মুহূর্তকে সকলের সঙ্গে শেয়ার করেছেন ঋতুপর্ণা।

অভিনেত্রীর বক্তব্য, ‘আপনাদের বাড়িটা ঠিক স্বপ্নের মত। খুব সুন্দর কিছু স্মৃতি বানালাম সেখানে। আপনাদের জন্য অনেক ভালোবাসা’। এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ঋতুপর্ণাকে দেখে উচ্ছ্বসিত অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই তাঁদের দু’জনকে একসঙ্গে কোনও একটি প্রজেক্টে দেখতে চেয়েছেন। কেউ আবার অভিনেত্রীর সুন্দরতার প্রশংসা করেছেন। তবে সকলেই অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়েছেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now