Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Daily horoscope : সিংহে চন্দ্রের গোচর, কেমন যাবে আপনার দিন? জানুন রাশিফল

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 14, 2022 10:04 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Daily horoscope : আজ বুধবার। চন্দ্র সূর্যের রাশি সিংহে গোচর করবে। আজ মঘা নক্ষত্রের প্রভাব থাকবে। কেমন যাবে আপনার দিন জেনে নিন।

মেষ রাশি: ক্রয় বিক্রয়ের কাজের সঙ্গে জড়িত জাতকরা নিজের প্রচেষ্টার ফলে সাফল্য লাভ করবেন। আপনার ব্যবহার সমাজে আপনাকে সম্মানিত করবে। যুবকেরা নিজের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। অযথা ব্যয় করবেন না।

বৃষ রাশি: কাজ পূর্ণ হওয়া স্বস্তি পাবেন। আয়ের পাশাপাশি ব্যয় বাড়বে। নিজের উপকারে কিছু সময় ব্যয় করুন। এর ফলে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা ভবিষ্যতে ভালো ফলাফল প্রদান করবে। পারিবারিক পরিবেশ আনন্দপূর্ণ থাকবে।

মিথুন রাশি: লক্ষ্য লাভের জন্য কঠিন পরিশ্রম করবে। আপনার প্রচেষ্টা সফল হবে। বাড়ির বয়স্কদের আশীর্বাদে গত কয়েকদিন ধরে চলতে থাকা সম্পত্তির বিপদের সমাধান হবে। পরিবারে নম্রভাবে কথা বলুন।

কর্কট রাশি: সময়ের মধ্যে সমস্ত কাজ করবেন এতে ভালো ফল পাবেন। ছাত্ররা প্রতিযোগিতায় সফল হতে পারেন। কোনো আত্মীয়র সঙ্গে আর্থিক লেনদেন এড়িয়ে যান।

সিংহ রাশি: বাড়ির পরিবেশ আনন্দমুখর থাকবে। হঠাৎ বড়সড় ব্যয় হতে পারে। যার ফলে বাজেট নষ্ট হতে পারে। ব্যবসার কাজে সতর্ক থাকুন।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকরা আজ নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। বাচ্চাদের পড়াশোনা বা কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য দৌড়ঝাপ করতে হবে। ব্যবসায়িক দৃষ্টিতে আজকের দিনটিতে চ্যালেঞ্জ থাকবে।

তুলা রাশি: বন্ধুদের যোগাযোগের সাহায্যে কোনো কাজ পূরণ করবেন। পারিবারিক ব্যবসার কারণে কোনো ঝুঁকি নেবেন না। স্বামী স্ত্রীর মধ্যে আবেগের সম্পর্ক থাকবে।

বৃশ্চিক রাশি: বহুদিন পর সুসংবাদ পাবেন। মনে আনন্দ থাকবে। অন্যের সামনে নিজের সাফল্যের প্রচার করবেন না। ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।

ধনু রাশি: আজকের দিনটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। সঠিক সময় সঠিক সমাধানের ফলে শক্তিতে ভরপুর থাকবেন। নেতিবাচক গতিবিধি সম্পন্ন ব্যক্তিরা আপনার মনোবল ও আত্মবিশ্বাস দুর্বল করতে পারে।

মকর রাশি: মকর রাশির জাতকরা তাড়াহুড়ায় কোনো কাজ করবেন না। সহকর্মীদের সাহায্যে কর্মক্ষেত্রের কাজ সহজে পুরন করতে পারবেন। হঠাৎ কোনো সুসংবাদ পাওয়ায় পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবেন। মায়ের সাহায্যে ভাইদের সঙ্গে চলতে থাকা ভুল বোঝাবুঝি দূর হবে। ব্যবসায়ীরা নতুন কাজের সঙ্গে জড়িত হতে পারেন।

মীন রাশি: যত পরিশ্রম করবে ততই সাফল্য লাভ করবেন। বন্ধুবান্ধব অনলাইন গতি বৃদ্ধিতে বেশি সময় নষ্ট করবেন না। মার্কেটিংয়ের কাজে অধিক মনোনিবেশ করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now