Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Daily horoscope: বছরের শেষ দিনে বুধ ধনু রাশিতে, ভাগ্য খুলবে কাদের?

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 31, 2022 10:02 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Daily horoscope: আজ শনিবার আগামীকাল রবিবার থেকে শুরু হবে নতুন বছর। সেই কারণে আজকের দিনটি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ। আজ ৩১শে ডিসেম্বর চন্দ্র মীন রাশির পরে মেষ রাশিতে যাত্রা করবে। বছরের শেষ দিনে সিংহ, কন্যা রাশির জাতক-জাতিকারা বিশেষ সৌভাগ্য লাভ করবেন। বছরের (Year) শেষ দিন আপনার কেমন যাবে জেনে নেওয়া যাক।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব ব্যস্ত থাকবে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন অন্যথায় কিছু শারীরিক সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। দাম্পত্য জীবন ভালো যাবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অনুকূল হবে। অসাধারণ সাফল্য আসবে ব্যবসায়। কোনো বিশেষ সুবিধা পেতে পারেন। চাকরির ক্ষেত্রে ভালো ফল লাভ হবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকের জন্য আজকের দিনটি অস্থির হতে চলেছে তাই সতর্ক থাকুন। মানসিক চাপকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। কাজের ক্ষেত্রে আপনি লাভবান হবেন।

কর্কট রাশি: কর্কট রাশি জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ক হবে। আপনি আপনার প্রেমের জীবনে ভালো মুহূর্ত উপভোগ করবেন। শিক্ষা (Education) ক্ষেত্রেও ভালো লাভ হবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল হবে এবং আপনি ভাগ্যের সমর্থন পাবেন। পরিবারের দিকে নজর দেবেন। অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের ভাগ্য আজ তাদের সাহায্য করছে। আজকের দিনটি আপনার জন্য অনুকূল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায় সাফল্য আসবে। শিক্ষার্থীদের লেখাপড়া ভালো লাগবে না।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল হবে। আপনি আপনার পরিবারের দিকে মনোযোগ দেবেন এবং আপনার আয় বাড়ানোর কথা ভাববেন। বিশেষ ব্যক্তির প্রতি আপনার আকর্ষণ বাড়বে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ হবে। চাকরিজীবীদের জন্য দিনটি ভালো যাবে।

ধনু রাশি: ধনু রাশি জাতকের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ক হবে। হঠাৎ আয় বৃদ্ধি পাবে যা আপনার উদ্বেগ বাড়াতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকের জন্য আজকের দিনটি ভালো যাবে। খরচ কম হবে বিনিয়োগের কথা ভাবতে পারেন। কাজে সাফল্য পেলে মন খুশি হবে।

মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য বছরের শেষ দিনটি সফল হতে পারে। কোনো ভালো খবর শোনা যেতে পারে। আপনার আয় বাড়বে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। জীবনসঙ্গী আপনার জন্য কিছু সুখবর নিয়ে আসতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now