Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Daily horoscope: বছরের শেষ মঙ্গলবারে কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 27, 2022 10:05 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Daily horoscope:আজকের রাশিফল মঙ্গলবার ২৭শে ডিসেম্বর ২০২২ চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করবে। গ্রহ নক্ষত্রের প্রভাবে মিথুন রাশির জাতকেরা কোনো অধিকারীকের সাহায্য লাভ করতে পারেন। মেষ থেকে মীন রাশির জাতকদের বছরের শেষ মঙ্গলবার কেমন কাটবে জেনে নিন আজকের রাশিফল।

মেষ রাশি: জাতকদের আজকের দিনটি অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে আপনার প্রদর্শন উন্নত হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।

বৃষ রাশি: আজকের দিনটি বৃষ রাশির জাতকদের জন্য শুভ ফলাফল নিয়ে আসছে। প্রেম জীবনে আনন্দ থাকবে। এবারের কোন কাজের কারণে দৌড় (Run)ঝাপ হতে পারে। আয় বৃদ্ধি হওয়ার ফলে মনে আনন্দ থাকবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। কর্মক্ষেত্রে লাভজনক চুক্তি অর্জন করতে পারেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ী। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এর ফলে মন হালকা হবে। আমদানি বৃদ্ধি ও মনে আনন্দের অনুভূতির ফলে আত্মবিশ্বাস(Confidence) বাড়বে।

সিংহ রাশি: পরিবারে কোনো কারণে অবসরের পরিবেশ দেখা দিতে পারে। হতাশ থাকবেন। ব্যক্তিগত জীবন ঠিকঠাক থাকবে। পড়ুয়ারা শিক্ষা ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন।

কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের দিন উত্তম। জমি সম্পত্তি মামলা আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করতে পারে। ভাগ্যের সহযোগিতায় আটকে থাকা কাজ সফল হবে। ভাই বোনের মাঝে কোনো কারণে বিবাদ হতে পারে।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের আজকের দিনটি ওঠা পড়ায় ভরে থাকবে। সকাল থেকে বিভিন্ন কাজে অতিরিক্ত ব্যস্ত থাকবেন। বাইরের এবং তেলে ভাজা খাবার দাবার এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের দিন ভালো কাটবে। আয়ের পাশাপাশি ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে অর্থাভাব থাকবে না। কাজের জন্য দিন ভালো।

ধনু রাশি: আজকের দিনটি লাভজনক থাকবে। কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশ করবেন যার ফলে ভালো ফলাফল পেতে পারেন। জমি সম্পত্তির মামলায় সাফল্য লাভ করবেন।

মকর রাশি: আজকের দিনটি ভালো যাবে কোনো প্রিয় মানুষের সঙ্গে লম্বা যাত্রায় যেতে পারেন। কর্মক্ষেত্রে দিন ভালো যাবে তবে নিজের কাজে মনোনিবেশ করুন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ওঠা পড়ায় ভরে থাকবে। মানসিক অবসাদের পাশাপাশি আর্থিক চ্যালেঞ্জ থাকবে। বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। জীবন সঙ্গীর সঙ্গে সু-সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ীরা বড়সড় সাফল্য অর্জন করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now