Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

FIFA World Cup 2022 : সেনেগালকে দুরমুশ করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সোমা মাইতি
Published On: ডিসেম্বর 5, 2022 9:03 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

 

শেষ ষোলোর ম্যাচে সেনেগালকে গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল ইংল্যান্ড। কাতারের আল বাইত স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পায় গ্যারেথ সাউথ গেটের দল। তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন গতবারের গোল্ডেন বুট জয়ী হ্যারি কেইন। এদিন ম্যাচের শুরু থেকে কিছুটা অগোছালো লাগলেও আস্তে আস্তে নিজেদের চেনা ছন্দে ফেরে ইংল্যান্ড। ৩৮ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন। গোল পাওয়ার পরই ছন্দে ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করে সময়ে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।

 

প্রথম দিকে দারুণ কয়েকটি প্রতি-আক্রমণে ইংল্যান্ডের রক্ষণে ভাঙন ধরালো সেনেগাল। তৈরি করল বেশ কয়েকটি সুযোগ। কিন্তু গোলের দেখা পেল না আফ্রিকান দলটি। বিরতির পর প্রথমার্ধে ভীতি ছড়ানো সেনগালকে খুঁজেই পাওয়া গেল না। ৫৭ মিনিটে ইংলিশদের জয় নিশ্চিত করেন বুকোয়ো সাকা। ফিল ফোডেনের পাস থেকে আলতো তোকায় বল জালে জড়িয়ে দেন সাকা। ৩-০ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে গ্যারেথ সাউথগেটের দল। শেষ আটে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড।

সোমা মাইতি

সোমা মাইতি

২০২৫ সাল থেকে প্রথম কলকাতার সঙ্গে যুক্ত রয়েছেন সোমা মাইতি সিনিয়র কন্টেন্ট রাইটার হিসেবে। ২০১৪ সালে কর্ম জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং বিনোদন বিষয়ে লেখার ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now