Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

WBWAID Recruitment: ইঞ্জিনিয়ার নিয়োগ সেচ ও জল দফতরে, এগিয়ে আসছে আবেদনের শেষ তারিখ

রিমিতা রায়
Published On: ডিসেম্বর 21, 2022 10:29 পূর্বাহ্ন

।। প্রথম কলকাতা ।।

WBWAID Recruitment: পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফের একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে রাজ্য সরকারের সেচ ও জলদফতরে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যে কোন জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। এছাড়াও এই চাকরিতে নিয়োগের জন্য বিশেষ কিছু যোগ্যতা প্রয়োজন আগ্রহী চাকরিপ্রার্থীদের।

রাজ্যের সেচ ও জল দফতরের অধীনে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কীভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, আবেদনের জন্য আবেদনকারীদেরকে কত ফি জমা দিতে হবে ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর এক এক করে আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

পদ: মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

বয়স সীমা : নির্দিষ্ট পদে চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩৬ বছরের কম।

বেতন : পে লেভেল ১৬ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত চাকরিপ্রার্থীদেরকে মাসিক বেতন দেওয়া হবে ৫৬ হাজার ১০০ থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত

শূন্যপদ : ১৬ টি

শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী আবেদনকারীকে রাজ্য অথবা কেন্দ্রের যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও এক বছরের পোস্ট গ্রাজুয়েট প্রাকটিক্যাল ট্রেনিং অভিজ্ঞতা থাকা চাই আবেদনকারীর।

আবেদন ফি : অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে ২১০ টাকা ফ্রি জমা দিতে হবে। তবে রাজ্যের এসসি, এসটি এবং পিডাব্লিউডির শ্রেণিভুক্তদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ : ২৭.১২.২০২২

কীভাবে আবেদন করবেন ?

  • সর্বপ্রথম আবেদনকারীকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর লগ ইন আইডি দিয়ে মেইন পেজে লগইন করতে হবে।
  • আবেদনপত্রে সঠিক তথ্য অর্থাৎ নাম, ঠিকানা, শিক্ষাগত, যোগ্যতা বয়স এবং অন্যান্য বিভিন্ন তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ফর্মটি পূরণ করার পর কাস্ট অনুযায়ী আবেদন ফি দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

পশ্চিমবঙ্গের সেচ ও জলদফতরে নিয়োগের জন্য বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিজিট করুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now