Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

Dreaming about God: দেব-দেবীর স্বপ্ন দেখেন? ভুলেও কাওকে জানাবেন না কেন জানুন

রিমিতা রায়
Published On: এপ্রিল 3, 2023 11:06 অপরাহ্ন

।। প্রথম কলকাতা ।।

Dreaming about God: ভগবান স্বপ্নে (Dreaming about God) দেখা দিয়েছেন আপনাকে?দেব-দেবীর স্বপ্ন ভুলেও কাউকে জানাবেন না। এমনকী নিজের স্বামী বা স্ত্রীকেও না!ঘুমের মধ্যে কী কী দেখলে লুকিয়ে যাবেন জানেন? অন্য কেউ জানলেই বা কী হবে!কোন কোন স্বপ্ন (Dreams) অন্যদের বলবেন না জানুন।

স্বপ্নে ঈশ্বর (God) স্বয়ং আপনাকে দেখা দিলে পুজো দিতে ছুটে যান।পরিবারকে জানিয়ে দেন। এমনটা কেন করবেন না জানেন? আমরা অনেক সময় যা স্বপ্ন দেখি,তা ঘুম ভাঙার পর অনেককেই জানিয়ে দিই।কিন্তু জানেন কি?
সমস্ত স্বপ্ন সকলের সঙ্গে ভাগ করে নিতে নেই।আপনার যত ঘনিষ্ঠই হোক না। কেন তাঁদের কখনও কিছু কিছু স্বপ্ন
সম্পর্কে জানাবেন না। তার কারণটা জেনে নিন। কোন কোন স্বপ্নের কথা বলা হচ্ছে জেনে নেওয়া যাক।

ভগবানের স্বপ্ন দেখলে কাউকে জানাবেন না। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী দেব দেবীদের স্বপ্ন দেখা শুভ।ভগবানের স্বপ্ন
(Dreaming about God) দেখলে নিশ্চিন্তে থাকুন।কারণ শীঘ্র কোনও ভালো খবর পেতে পারেন।কিন্তু কাউকে স্বপ্নের কথা জানালেই উল্টে হবে বিপদ।আপনার এগিয়ে যাওয়া কাজও ভেস্তে যেতে পারে।

ঘুমের সময় প্রায় সব মানুষই স্বপ্ন দেখেন। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখেন যা কল্পনারও বাইরে।স্বপ্নে তীর্থস্থান দেখা খুবই শুভ। মনে করা হয় এই ধরনের স্বপ্ন দেখলে
মনের সকল বাসনা পূর্ণ হতে চলেছে। তবে যদি কাউকে এই স্বপ্ন বলে দেওয়া হয় তা হলে মনের ইচ্ছা পূর্ণ হবে না।
স্বপ্নে যদি সবুজ ধানের খেত বা সবুজ মাঠ দেখতে পাওয়া যায় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।এই ধরনের স্বপ্ন দেখা ব্যবসা বা চাকরিতে উন্নতি ঘটাতে পারে ।
তবে বলে দিলে কোনও ফল পাবেন না!শুধু তাই নয়‍!
স্বপ্নে নদী দেখলে খুবই শুভ বলে মনে করা হয় ।
এই ধরনের স্বপ্ন দেখলে ধন প্রাপ্তি হতে পারে চেষ্টা করবেন এই ধরনের স্বপ্ন সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে।
ফুল বা ফলের বাগানের (Green garden) স্বপ্নকে শুভ মনে করা হয়। এই স্বপ্ন দেখলে আর্থিক লাভ হবেই।ভুলেও অন্য কারও সঙ্গে ভাগ করে নেবেন না কারণ এর ফলে সেই শুভ স্বপ্নের প্রভাব কমে আসতে পারে।কোনও ব্যক্তি স্বপ্নে রুপো ভরতি ঘট (Silver) দেখলে বুঝবেন আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে। সমস্যা থেকে মুক্তি পাবেন স্বপ্ন শাস্ত্র এমনই বলছে। তাই এই শুভ স্বপ্নটিও কাউকে জানাতে নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

রিমিতা রায়

রিমিতা রায়

২০২২ থেকে প্রথম কলকাতার সঙ্গে পথচলা।একজন ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণের মধ্যেও অসাধারণ গল্প খুঁজে বের করতে ভালোবাসেন। মানুষের কৌতূহলকে তথ্যনির্ভর ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরছেন ২০১৯ থেকে। এভাবেই সত্যকে খুঁজে দেখা এবং সেই সত্যকে মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিয়ে চলেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now